circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ২০:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তিনি সকাল নটায় দিনের বাইরে গিয়ে দেখলেন, অন্য কয়েক জন বাজারে চুপচাপ দাঁড়িয়ে আছে,
- ম্যাথিউ ২০:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি তাদের বললেন, “তোমরাও আঙ্গুর ক্ষেতে কাজ করতে যাও, যা ন্যায্য মজুরী, তা তোমাদের দেব,” তাতে তারা গেল।
- ম্যাথিউ ২০:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আবার তিনি বারোটা ও বিকাল তিনটের দিনের ও বাইরে গিয়ে তেমন করলেন।
- ম্যাথিউ ২০:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে বিকেল পাঁচটি র দিনের বাইরে গিয়ে আর কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, আর তাদের বললেন, “কিজন্য সমস্ত দিন এখানে কোন জায়গায় কাজ না করে এখানে দাঁড়িয়ে আছ?”
- ম্যাথিউ ২০:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা তাঁকে বলল, “কেউই আমাদেরকে কাজে লাগায় নি।” তিনি তাদের বললেন, “তোমরাও আঙ্গুর ক্ষেতে যাও।”
- ম্যাথিউ ২০:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে সন্ধ্যা হলে সেই আঙ্গুর ক্ষেতের মালিক তাঁর কর্মচারীকে বললেন, “মজুরদের ডেকে মজুরী দাও, শেষজন থেকে আরম্ভ করে প্রথমজন পর্যন্ত দাও।”
- ম্যাথিউ ২০:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে যারা বিকেল পাঁচটির দিনের কাজে লেগেছিল, তারা এসে এক একজন এক দিনের র করে মজুরী পেল।
- ম্যাথিউ ২০:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যারা প্রথমে কাজে লেগেছিল, তারা এসে মনে করল, আমরা বেশি পাব, কিন্তু তারাও একদিনের র মজুরী পেল।
- ম্যাথিউ ২০:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এবং তারা সেই জমির মালিকের বিরুদ্ধে বচসা করে বলতে লাগল,
- ম্যাথিউ ২০:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“শেষের এরা তো এক ঘন্টা মাত্র খেটেছে, আমরা সমস্ত দিন খেটেছি ও রোদে পুড়েছি, আপনি এদেরকে আমাদের সমান মজুরী দিলেন।”
- ম্যাথিউ ২০:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি এর উত্তরে তাদের এক জনকে বললেন, “বন্ধু! আমি তোমার প্রতি কিছু অন্যায় করিনি, তুমি কি আমার কাছে এক দিনের মজুরীতে কাজ করতে রাজি হওনি?”
- ম্যাথিউ ২০:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তোমার যা পাওনা, তা নিয়ে চলে যাও, আমার ইচ্ছা, তোমাকে যা, ঐ শেষের জনকেও তাই দেব।
- ম্যাথিউ ২০:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমার নিজের যা, তা নিজের ইচ্ছামত ব্যবহার করার কি আমার উচিত নয়? না আমি দয়ালু বলে তোমার হিংসা হচ্ছে?
- ম্যাথিউ ২০:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এইভাবেই যারা শেষের, তারা প্রথম হবে এবং যারা প্রথম, তারা শেষে পড়বে।
- ম্যাথিউ ২০:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে যখন যীশু যিরূশালেম যাওয়ার জন্য তৈরী হলেন, তখন তিনি সেই বারো জন শিষ্যকে এক পাশে ডেকে নিয়ে গেলেন এবং রাস্তায় তাঁদের বললেন,
- ম্যাথিউ ২০:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“দেখ, আমরা যিরুশালেমে যাচ্ছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের হাতে সমর্পিত হবেন, তারা তাঁকে মৃত্যুদন্ডের জন্য দোষী করবে,
- ম্যাথিউ ২০:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এবং ঠাট্টা করার জন্য, চাবুক মারার ও ক্রুশে দেওয়ার জন্য অইহূদিদের হাতে তাঁকে তুলে দেবে, পরে তিনি তৃতীয় দিনের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন।”
- ম্যাথিউ ২০:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন সিবদিয়ের স্ত্রী, তাঁর দুই ছেলেকে সঙ্গে নিয়ে তাঁর কাছে এসে নমস্কার করে তাঁর কাছে কিছু চাইলেন।
- ম্যাথিউ ২০:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি তাঁকে বললেন, “তুমি কি চাও?” তিনি বললেন, “আদেশ করুন, যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলের একজন আপনার ডান দিকে, আর একজন বাম দিকে বসতে পারে।”
- ম্যাথিউ ২০:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু যীশু এর উত্তরে বললেন, “তোমরা কি চাইছ, তা বোঝ না, আমি যে পাত্রে পান করতে যাচ্ছি, তাতে কি তোমরা পান করতে পার?” তাঁরা বললেন, “পারি।”
- ম্যাথিউ ২০:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি তাঁদের বললেন, “যদিও তোমরা আমার পাত্রে পান করবে, কিন্তু যাদের জন্য আমার পিতা স্থান প্রস্তুত করে রেখেছেন, তারা ছাড়া আর কাউকেই আমার ডান পাশে ও বাঁ পাশে বসানোর অধিকার আমার নেই।”
- ম্যাথিউ ২০:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই কথা শুনে অন্য দশ জন শিষ্য ঐ দুই ভাইয়ের প্রতি অসন্তুষ্ট হলেন।
- ম্যাথিউ ২০:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু যীশু তাঁদের কাছে ডেকে বললেন, “তোমরা জান, অইহূদি জাতির তত্ত্বাবধায়ক তাদের উপরে রাজত্ব করে এবং যারা মহান, তারা তাদের উপরে কর্তৃত্ব করে।”
- ম্যাথিউ ২০:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তোমাদের মধ্যে তেমন হবে না, কিন্তু তোমাদের মধ্যে যে কেউ মহান হতে চায়, সে তোমাদের মধ্য সেবক হবে,
- ম্যাথিউ ২০:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এবং তোমাদের মধ্যে যে কেউ প্রধান হতে চায়, সে তোমাদের দাস হবে,