মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সমাগম তাঁবুর অন্য পাশের তক্তার জন্য পাঁচটি খিল এবং পশ্চিমদিকে সমাগম তাঁবুর পিছন পাশের তক্তার জন্য পাঁচটি খিল।

  2. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মাঝখানের খিলটিকে তক্তাগুলির মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রসারিত করলেন।

  3. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি তক্তাগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। তিনি তাদের বালাগুলি সোনা দিয়ে তৈরী করলেন এবং সোনার বালাগুলি খিলের ঘর হবার জন্য খিলগুলিও সোনা দিয়ে মুড়লেন।

  4. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতো দিয়ে পর্দা তৈরী করলেন, তাতে দক্ষ কারিগর দিয়ে করূব আঁকলেন।

  5. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি পর্দার জন্য শিটীম কাঠের চারটি স্তম্ভ তৈরী করলেন এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। তিনি স্তম্ভের জন্য সোনার হূক তৈরী করলেন এবং তার জন্য রূপার চারটি ভিত্তি ছাঁচে গড়লেন।

  6. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৩৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁবুর ফটকের জন্য নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোর মাধ্যমে সূচির কাজ করা একটি পর্দা তৈরী করলেন।

  7. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৩৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি তার পাঁচটি স্তম্ভ ও সেগুলির হূক তৈরী করলেন। তিনি তাদের মাথা ও দন্ডগুলি সোনায় মুড়ে দিলেন। সেগুলির মধ্যে পাঁচটি ভিত্তি ব্রোঞ্জের তৈরী।

  8. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ বৎসলেল শিটীম কাঠ দিয়ে সিন্দুক তৈরী করলেন। সেটা দৈর্ঘ্যে আড়াই হাত, প্রস্থে দেড় হাত ও উচ্চতায় দেড় হাত করা হল।

  9. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি ভিতর দিক ও বাইরের দিক বিশুদ্ধ সোনা দিয়ে মুড়ে দিলেন এবং তার চারিদিকে সোনার পাত দিয়ে মুড়ে দিলেন।

  10. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তার চারটি পায়ার জন্য সোনার চারটি বালা ছাঁচে গড়লেন; তার এক পাশে দুটি বালা ও অন্য পাশে দুটি বালা লাগালেন।

  11. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি শিটীম কাঠের দুটি বহন-দণ্ড তৈরী করে সোনা দিয়ে মুড়ে দিলেন।

  12. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি সিন্দুক বয়ে নিয়ে যাওয়ার জন্য ঐ বহন-দণ্ডগুলি সিন্দুকের দুই পাশের বালাতে প্রবেশ করালেন।

  13. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি খাঁটি সোনা দিয়ে পাপাবরণ তৈরী করলেন; যেটা দৈর্ঘ্যে আড়াই হাত ও প্রস্থে দেড় হাত হল।

  14. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি পেটাই করা সোনা দিয়ে দুটি করূব তৈরী করে পাপাবরণের শেষ দুই প্রান্তে রাখলেন।

  15. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তার এক প্রান্তে একটি করূব ও অন্য প্রান্তে অন্য করূব, তাদেরকে পাপাবরণের দুই প্রান্তে অবিচ্ছিন্ন করে রাখলেন।

  16. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সেই দুই করূব উপরের দিকে ডানা মেলে থাকল এবং তাদের দিয়ে পাপাবরণ ঢেকে রাখল। তাদের মুখ একে অপরের দিকে থাকল; করূবগুলি পাপাবরণের দিকে চেয়ে থাকলো।

  17. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তিনি শিটীম কাঠ দিয়ে টেবিল তৈরী করলেন; যেটা দৈর্ঘ্যে দুই হাত, প্রস্থে এক হাত ও উচ্চতায় দেড় হাত করা হল।

  18. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি বিশুদ্ধ সোনা দিয়ে এটা মুড়ে দিলেন ও তার চারদিকে বিশুদ্ধ সোনার পাত দিয়ে মুড়ে দিলেন।

  19. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি তার জন্য চারদিকে চার আঙ্গুলের মাপের একটি কাঠামো তৈরী করলেন ও কাঠামোর চারিদিকে বিশুদ্ধ সোনার পাত দিয়ে মুড়ে দিলেন।

  20. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তার জন্য সোনার চারটি বালা ছাঁচে তৈরী করে তার চারটি পায়ার চারটি কোণে রাখলেন।

  21. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সেই বালা কাঠামোর কাছে ছিল এবং টেবিল বয়ে নিয়ে যাওয়ার বহন-দণ্ডের ঘর হল।

  22. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি টেবিল বয়ে নিয়ে যাবার জন্য শিটীম কাঠ দিয়ে দুটি বহন-দণ্ড তৈরী করে সোনা দিয়ে মুড়ে দিলেন।

  23. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    টেবিলের উপরে থাকা সমস্ত পাত্র তৈরী করলেন-থালা, চামচ, বাটি ও কলসি উপহার ঢেলে রাখার জন্য। এইসব বিশুদ্ধ সোনা দিয়ে তৈরী করলেন।

  24. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তিনি খাঁটি পেটাই করা সোনা দিয়ে বাতিদানী তৈরী করলেন; তিনি যে বাতিদানিটি তৈরী করেছিলেন যার কাণ্ড, শাখা, পেয়ালা, কুঁড়ি ও ফুল তার সঙ্গে অবিচ্ছিন্ন ভাবে ছিল।

  25. ঈশ্বরের পদক্ষেপ ৩৭:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ছয়টি শাখা তার পাশ থেকে বেরিয়ে ছিল-এক পাশ থেকে তিনটি শাখা ও অন্য পাশ থেকে তিনটি শাখা।