মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা উঠানের পর্দার সঙ্গে আনল তার স্তম্ভ ও ভিত্তি এবং উঠানের ফটকের পর্দা

  2. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং সমাগম তাঁবুর খুঁটি, উঠানের খুঁটি ও তাদের দড়ি।

  3. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা পবিত্র স্থানে পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম বোনা পোশাক আনল, অর্থাৎ হারোণ যাজকের জন্য পবিত্র পোশাক ও যাজকের কাজ করার জন্য তার ছেলেদের পোশাক।

  4. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির সামনে থেকে চলে গেল।

  5. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হল, তারা সবাই সমাগম তাঁবু তৈরীর জন্য এবং সেই বিষয়ে সমস্ত কাজের ও পবিত্র পোশাকের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনল।

  6. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছা করল, তারা সবাই এসে বলয়, কানবালা, অঙ্গুরীয় ও হার, সোনার সব রকম গয়না আনল। যে কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে সোনার উপহার আনতে চাইল, সে আনল।

  7. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যাদের কাছে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতো, ছাগলের লোম, লাল রঙের ভেড়ার চামড়া ও দামী চামড়া ছিল, তারা সবাই তা আনল।

  8. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যে কেউ রূপা ও পিতলের উপহার উপস্থিত করল, সে সদাপ্রভুর উদ্দেশ্যে সেই উপহার আনল এবং যার কাছে কোন কাজে লাগানোর জন্য শিটীম কাঠ ছিল, সে তাই আনল।

  9. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর দক্ষ স্ত্রীলোকেরা তাদের হাতে সুতো কেটে, তাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতো আনল।

  10. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সমস্ত স্ত্রীলোক যাদের হৃদয় তাদেরকে আলোড়িত করল এবং যারা দক্ষতায় পরিপূর্ণ তারা ছাগলের লোমের সুতো কাটল।

  11. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর অধ্যক্ষরা এফোদের ও বুকপাটার জন্য গোমেদক মণি

  12. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং দীপের, অভিষেকের তেলের ও সুগন্ধি ধূপের জন্য গন্ধদ্রব্য ও তেল আনলেন।

  13. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল সন্তানরা ইচ্ছাকৃত সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনল, সদাপ্রভু মোশিকে দিয়ে যা যা করতে আদেশ করেছিলেন, তার কোন রকম কাজ করার জন্য যে পুরুষ ও স্ত্রীলোকদের হৃদয়ের ইচ্ছা হল, তারা সবাই উপহার আনল।

  14. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে মোশি ইস্রায়েল সন্তানদের বললেন, “দেখ, সদাপ্রভু যিহূদা বংশীয় হূরের নাতি ঊরির ছেলে বৎসলেলের নাম ধরে ডাকলেন;

  15. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তিনি তাকে ঈশ্বরের আত্মায়, জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্বপ্রকার শিল্প কৌশলে পরিপূর্ণ করলেন,

  16. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যাতে তিনি কৌশলের কাজ কল্পনা করতে, সোনা, রূপা ও পিতলের কাজ করতে,

  17. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    খোচিত মণি কাটতে, কাঠ খোদাই করতে ও সব রকম কৌশলযুক্ত শিল্প কাজ করতে পারেন।

  18. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এই সকলের শিক্ষা দিতে তার ও দান-বংশীয় অহীষামকের ছেলে অহলীয়াবের হৃদয়ে বাসনা দিলেন।

  19. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি খোদাই করতে ও শিল্প কাজ করতে এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতোয় খোদাই কাজ করতে এবং তাঁতির কাজ করতে, অর্থাৎ যাবতীয় শিল্প কাজ ও চিত্রের কাজ করতে তাঁদের হৃদয় অভিজ্ঞতায় পরিপূর্ণ করলেন।

  20. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ “সুতরাং সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে পবিত্র স্থানের সমস্ত কাজ কিভাবে করতে হবে, তা জানতে সদাপ্রভু বৎসলেল ও অহলীয়াব এবং আর যাদেরকে জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন, সেই সব জ্ঞানী লোকেরা কাজ করবেন।”

  21. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ মোশি বৎসলেল ও অহলীয়াবকে এবং সদাপ্রভু যাঁদের হৃদয়ে জ্ঞান দিয়েছিলেন, সেই অন্য সমস্ত জ্ঞানী লোককে ডাকলেন, অর্থাৎ সেই সব কাজ করার জন্য উপস্থিত হতে যাদের মনে বাসনা হল, তাঁদেরকে ডাকলেন।

  22. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে তাঁরা পবিত্র স্থানের সমস্ত কাজ সম্পন্ন করার জন্য ইস্রায়েল সন্তানদের আনা সমস্ত উপহার মোশির কাছ থেকে গ্রহণ করলেন। আর লোকেরা তখনও প্রতি সকালে তাঁর কাছে ইচ্ছাদত্ত উপহার আনছিল।

  23. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন পবিত্র স্থানের সমস্ত কাজে নিযুক্ত থাকা সমস্ত বিজ্ঞ লোকেরা নিজেদের কাজ থেকে এসে মোশিকে বললেন,

  24. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    “সদাপ্রভু কাজের জন্য যা যা করতে নির্দেশ করেছিলেন লোকেরা অনেক বেশি জিনিস আনছে।”

  25. ঈশ্বরের পদক্ষেপ ৩৬:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে মোশি আদেশ দিয়ে শিবিরের সব জায়গায় এই ঘোষণা করলেন যে, “কেউ পবিত্র স্থানের জন্য আর উপহার প্রস্তুত না করুক।” তাতে লোকেরা উপহার আনা বন্ধ করে দিল।