মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এই সব বাক্য লিপিবদ্ধ কর, কারণ আমি এই সব বাক্য অনুসারে তোমার ও ইস্রায়েলের সঙ্গে চুক্তি স্থির করলাম।”

  2. সেই দিনের মোশি চল্লিশ দিন রাত সেখানে সদাপ্রভুর সঙ্গে থাকলেন, খাবার খেলেন না ও জল পান করলেন না। আর তিনি সেই দুটি পাথরে নিয়মের বাক্যগুলি অর্থাৎ দশ আজ্ঞা লিখলেন।

  3. ঈশ্বরের পদক্ষেপ ৩৪:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ পরে মোশি দুটি সাক্ষ্যপাথর হাতে নিয়ে সীনয় পর্বত থেকে নামলেন; যখন পর্বত থেকে নামলেন, তখন, সদাপ্রভুর সঙ্গে আলাপের দিন তার মুখের চামড়া যে উজ্জ্বল হয়েছিল, তা মোশি জানতে পারলেন না।

  4. ঈশ্বরের পদক্ষেপ ৩৪:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে যখন হারোণ ও সমস্ত ইস্রায়েল সন্তান মোশিকে দেখতে পেল, তখন দেখ, তার মুখের চামড়া উজ্জ্বল, আর তারা তাঁর কাছে আসতে ভয় পেল।

  5. ঈশ্বরের পদক্ষেপ ৩৪:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু মোশি তাদেরকে ডাকলে হারোণ ও মণ্ডলীর শাসনকর্ত্তা সবাই তাঁর কাছে ফিরে আসলেন, আর মোশি তাদের সঙ্গে আলাপ করলেন।

  6. ঈশ্বরের পদক্ষেপ ৩৪:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারপরে ইস্রায়েল সন্তানরা সবাই তাঁর কাছে আসল; তাতে তিনি সীনয় পর্বতে বলা সদাপ্রভুর আজ্ঞাগুলি সব তাদেরকে জানালেন।

  7. ঈশ্বরের পদক্ষেপ ৩৪:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তাদের সঙ্গে কথাবার্তা শেষ হলে মোশি তাঁর মুখে ঢাকা দিলেন।

  8. ঈশ্বরের পদক্ষেপ ৩৪:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু মোশি যখন সদাপ্রভুর সঙ্গে কথা বলতে ভিতরে তাঁর সামনে যেতেন ও যখন বাইরে আসতেন, তখন সেই আবরণ খুলে রাখতেন; পরে যে সব আজ্ঞা পেতেন, বের হয়ে ইস্রায়েল সন্তানদের তা বলতেন।

  9. ঈশ্বরের পদক্ষেপ ৩৪:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    মোশির মুখের চামড়া উজ্জ্বল, এটা ইস্রায়েল সন্তানরা তাঁর মুখের দিকে তাকিয়ে দেখত; কিন্তু পরে মোশি সদাপ্রভুর সঙ্গে কথা বলতে যে পর্যন্ত আবার না যেতেন, ততক্ষণ তাঁর মুখে আবার ঢাকা দিয়ে রাখতেন।

  10. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ মোশি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে জড়ো করে তাদেরকে বললেন, “সদাপ্রভু তোমাদেরকে এই সব বাক্য পালন করতে আদেশ দিয়েছেন,

  11. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ছয় দিন কাজ করা যাবে, কিন্তু সপ্তম দিন তোমাদের জন্য পবিত্র দিন হবে; সেটা সদাপ্রভুর উদ্দেশ্যে সম্পূর্ণ বিশ্রামের জন্য বিশ্রামদিন হবে; যে কেউ সেই দিনের কাজ করবে, তার প্রাণদণ্ড হবে।

  12. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমরা বিশ্রামদিনের তোমাদের কোন বাড়িতে আগুন জ্বালাবে না।”

  13. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ মোশি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বললেন,

  14. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই আদেশ দিয়েছেন; তোমরা সদাপ্রভুর জন্য তোমাদের কাছ থেকে উপহার নাও; যার মনে ইচ্ছা হবে, সে সদাপ্রভুর উপহার হিসাবে এই সব দ্রব্য আনবে;

  15. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সোনা, রূপা ও পিতল এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতো ও ছাগলের লোম

  16. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং লাল রঙের ভেড়ার চামড়া ও শীলের চামড়া, শিটীম কাঠ

  17. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং প্রদীপের জন্য তেল, আর অভিষেকের তেল ও সুগন্ধি ধূপের জন্য সুগন্ধি

  18. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং এফোদের ও বুকপাটার জন্য গোমেদক মণি এবং আরও দামী পাথর।

  19. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমাদের প্রত্যেক জ্ঞানী লোকেরা এসে সদাপ্রভুর আদেশ মত সমস্ত বস্তু তৈরী করুক;

  20. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সমাগম তাঁবু, তাঁবু, তার ঢাকনা, হুক, তক্তা, খিল, স্তম্ভ ও ভিত্তি,

  21. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর সিন্দুক ও তার বহন দণ্ড, পাপাবরণ ও আড়াল রাখার পর্দা।

  22. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    টেবিল ও তার বহন দণ্ড ও সমস্ত পাত্র, দর্শন রুটি

  23. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং আলোর জন্য বাতিদানী ও তার পাত্রগুলি, প্রদীপ ও প্রদীপের জন্য তেল

  24. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং ধূপবেদি ও তার বহন দণ্ড এবং অভিষেকের তেল ও সুগন্ধি ধূপ, সমাগম তাঁবুর মধ্যে প্রবেশ দরজার পর্দা,

  25. ঈশ্বরের পদক্ষেপ ৩৫:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    হোমবেদি, তার পিতলের জাল, বহন দণ্ড ও সমস্ত পাত্র এবং ধোয়ার পাত্র ও তার পায়া।