- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Sinai & The Law
God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.
এই কালের পদ
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
উঠানের অন্য পাশের প্রবেশপথের জন্যও পনেরো হাত পর্দা ও তার তিনটি স্তম্ভ ও তিনটি ভিত্তি ছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
উঠানের চারদিকের সমস্ত পর্দা পাকান সাদা মসীনা সুতোয় তৈরী।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
স্তম্ভের ভিত্তিগুলি ব্রোঞ্জ দিয়ে তৈরী। স্তম্ভের হূক ও দন্ডগুলি রূপার ও তার ওপরের অংশও রূপা দিয়ে মোড়া এবং উঠানের সমস্ত স্তম্ভগুলি ছিল রূপার তৈরী।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
উঠানের ফটকের পর্দা ছিল কুড়ি হাত। পর্দাটি নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোয় সূচির কাজে তৈরী এবং তার দৈর্ঘ্য কুড়ি হাত, আর উঠানের পর্দার মত উচ্চতা ছিল পাঁচ হাত।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
তার চারটি ব্রোঞ্জের ভিত্তি ও রূপার হূক ছিল। তাদের ওপরের অংশ ও দন্ড রূপা দিয়ে মোড়ানো ছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সমাগম তাঁবুর উঠানের চারিদিকের খুঁটিগুলি ছিল ব্রোঞ্জের।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ সমাগম তাঁবুর, সাক্ষ্যের সমাগম তাঁবুর, দ্রব্য-সংখ্যার বিবরণ এই। মোশির আদেশ অনুসারে সেই সমস্ত করা হল। এটা লেবীয়দের কাজ হিসাবে হারোণ যাজকের ছেলে ঈথামরের নির্দেশ অনুযায়ী করা হল।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে যিহূদা বংশের হূরের নাতি ঊরির ছেলে বৎসলেল সমস্তই তৈরী করেছিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
দান বংশের অহীষামকের ছেলে অহলীয়াব তাঁর সহকারী ছিলেন; তিনি দক্ষ ও শিল্পকুশলী এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সুতোর শিল্পকার ছিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পবিত্র সমাগম তাঁবু তৈরীর সমস্ত কাজে এইসব সোনা লাগল, উপহারের সমস্ত সোনা পবিত্র স্থানের শেকল অনুসারে ঊনত্রিশ তালন্ত সাতশো ত্রিশ শেকল ছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
মণ্ডলীর লোকদের রূপা পবিত্র জায়গার শেকল পরিমাপের অনুযায়ী একশো তালন্ত এবং এক হাজার সাতশো পঁচাত্তর শেকল ছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যারা কুড়ি বছর বয়সী কিংবা তার থেকে বেশি বয়সী ছিল, সেই ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো লোকের মধ্যে প্রত্যেক জনের জন্য এক এক বেকা, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে অর্ধেক শেকল দিতে হয়েছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সেই একশো তালন্ত রূপার পবিত্র স্থানের ভিত্তি ও পর্দার ভিত্তি ছাঁচে করা হয়েছিল; একশোটি ভিত্তি, প্রত্যেক ভিত্তির জন্য এক তালন্ত করে ব্যয় হয়েছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
ঐ এক হাজার সাতশো পঁচাত্তর শেকলে তিনি সমস্ত স্তম্ভের জন্য হূক তৈরী করেছেন ও তাদের ওপরের অংশ মুড়েছেন ও তাদের জন্য দন্ড তৈরী করেছেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
উপহারের ব্রোঞ্জ সত্তর তালন্ত দুই হাজার চারশো শেকল ছিল।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সেটা দিয়ে তিনি সমাগম তাঁবুর প্রবেশপথের ভিত্তি, ব্রোঞ্জের বেদি ও ব্রোঞ্জের ঝাঁঝরী ও বেদির সমস্ত পাত্র
- ঈশ্বরের পদক্ষেপ ৩৮:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
এবং উঠানের চারদিকের তলদেশ ও উঠানের প্রবেশপথের তলদেশ ও সমাগম তাঁবুর সমস্ত খুঁটি ও উঠানের চারদিকের খুঁটি তৈরী করেছিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৯:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ তারা শেষ পর্যন্ত নীল, বেগুনে ও লাল সুতো দিয়ে পবিত্র জায়গায় পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম শিল্পের কাজে পোশাক তৈরী করলেন। আর যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা হারোণের জন্য পবিত্র পোশাক তৈরী করলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৯:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ বত্সলেল সোনা দিয়ে এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে এফোদ তৈরী করলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
সাধারণত তাঁরা সোনা পিটিয়ে পাত তৈরী করে শিল্প কাজের মধ্য দিয়ে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সূতোর মধ্যে বুনবার জন্য তা কেটে তার তৈরী করলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তাঁরা এফোদের জন্য দুটি পট্টি তৈরী করলেন এবং ঘাড়ের উপরে দুই কোনায় এটি জুড়ে দিলেন;
- ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর তা বন্ধ করবার জন্য শিল্প কার্যে বোনা কোমরবন্ধনী তার উপরে ছিল, এটি এফোদের সঙ্গে একত্রে তৈরী করা হয়েছে এবং সেই পোশাকের সমান ছিল, সেটি সোনা, নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে তৈরী করা হয়েছিল; ঠিক যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
পরে তাঁরা খোদাই করা মুদ্রার মত ইস্রায়েলের বারোজন ছেলের নামে নকশা করা সোনা দিয়ে বাঁধিয়ে দুটি গোমেদক মণি আঁটকিয়ে ভিতরে রাখলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
আর এফোদের দুটি ঘাড়ের ফিতের উপরে ইস্রায়েলের বারোজন ছেলেদের স্মরণ করার জন্য মণিহিসাবে সেগুলি লাগালেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
- ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব
¶ তিনি এফোদের কায়দায় সোনা দিয়ে এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূতো দিয়ে দক্ষ্ শিল্পকারের মাধ্যমে একটি বুকপাটা তৈরী করলেন।