মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    রক্তের মত লাল রঙের ভেড়ার চামড়ার তৈরী ছাদ, শীলের চামড়ার তৈরী ছাদ এবং গোপন করার জন্য পর্দা,

  2. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং সাক্ষ্য সিন্দুক ও তা বহন করার জন্য দণ্ড এবং পাপাবরণ।

  3. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা টেবিল ও তার সব পাত্রগুলি এবং দর্শন রুটি আনলো,

  4. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৩৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    খাঁটি সোনার তৈরী দীপদানি এবং সারিতে তার প্রদীপগুলি, এর সঙ্গে তার সব পাত্রগুলি এবং দীপের জন্য তেল;

  5. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৩৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সোনার বেদি, অভিষেকের তেল এবং সুগন্ধি ধূপ ও তাঁবুর দরজার জন্য পর্দা;

  6. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৩৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ব্রোঞ্জের বেদি ও তার সঙ্গে ব্রোঞ্জের ঝাঁঝরী এবং তা বয়ে নিয়ে যাওয়ার জন্য দণ্ড ও সব পাত্রগুলি; বড় গামলার মত পাত্র ও তার জন্য দানি।

  7. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৪০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা উঠানের জন্য পর্দা ও তার সঙ্গে স্তম্ভ ও ভিত্তি আনলো এবং উঠানের দরজার জন্য পর্দা ও তার দড়ি, গোঁজ ও সমাগম তাঁবুর সেবা কাজের জন্য সব পাত্র আনলো।

  8. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৪১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তারা পবিত্র জায়গায় পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম ভাবে কাজ করা পোশাক আনলো, হারোণ যাজক ও তাঁর ছেলেদের জন্য পবিত্র পোশাক, তাদের যাজক কাজের জন্য এই পোশাক।

  9. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৪২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদিও সদাপ্রভু মোশিকে যেমন আদেশ করেছিলেন সেই অনুযায়ী ইস্রায়েলের লোকেরা সব কাজই করেছিল।

  10. ঈশ্বরের পদক্ষেপ ৩৯:৪৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    মোশি ঐ সব কাজের প্রতি পরীক্ষামূলক ভাবে লক্ষ্য করলেন, আর দেখ, তারা সেগুলি করেছে। যেমন ভাবে সদাপ্রভুর আদেশ করেছিলেন সেই ভাবেই তারা করেছে। তখন মোশি তাদেরকে আশীর্বাদ করলেন।

  11. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তখন সদাপ্রভু মোশিকে বললেন,

  12. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি নতুন বছরের প্রথম মাসের প্রথম দিনের পবিত্র জায়গা অর্থাৎ সমাগম তাঁবু স্থাপন করবে।

  13. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি তার মধ্যে সাক্ষ্য সিন্দুক রাখবে এবং তুমি অবশ্যই পর্দা টাঙ্গিয়ে সেই সিন্দুকটি সুরক্ষা করবে।

  14. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে তুমি টেবিল ভিতরে আনবে এবং তার উপরে সাজাবার জিনিসগুলি সাজিয়ে রাখবে। তখন তুমি দীপদানি ভিতরে এনে তার উপর প্রদীপ গুলি জ্বেলে দেবে।

  15. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি সোনার ধূপবেদিটি সাক্ষ্য সিন্দুকের সামনে রাখবে এবং তাঁবুর দরজায় পর্দা টাঙ্গিয়ে দেবে।

  16. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি হোমবেদিটি অবশ্যই সমাগম তাঁবুর দরজার সামনে রাখবে।

  17. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি সমাগম তাঁবু ও বেদির মাঝখানে বড় গামলা পাত্রটি রাখবে এবং তার মধ্যে জল দেবে।

  18. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তার চারদিকে উঠান তৈরী করবে এবং উঠানের প্রবেশ দরজায় পর্দা টাঙ্গিয়ে দেবে।

  19. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি পরে অভিষেকের তেল নিয়ে তাঁবু এবং তার মধ্যে সব জিনিসগুলি অভিষেক করবে। তুমি অবশ্যই এটি পবিত্র করবে এবং সাজাবে; তখন এটি পবিত্র হবে এবং আমার জন্য সংরক্ষিত হবে।

  20. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি হোমবেদি ও সেই বিষয়ে সব পাত্রগুলি অভিষেক করবে। তুমি হোমবেদি পবিত্র করবে; আমার সেবার জন্য তা প্রস্তুত করবে এবং সেই বেদি অতি পবিত্র হবে ও আমার জন্য সংরক্ষিত হবে।

  21. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি আমার সেবা কাজের জন্য গামলার মত পাত্রটি ও তার দানি অভিষেক করবে ও পবিত্র করবে।

  22. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি হারোণ ও তার ছেলেদেরকে সমাগম তাঁবুর প্রবেশ দরজার কাছে আনবে এবং জলে স্নান করাবে।

  23. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি হারোণকে পবিত্র পোশাক গুলি পরাবে, অভিষেক করবে এবং একমাত্র আমার জন্য পবিত্র করবে, তাতে সে আমার যাজক হয়ে কাজ করবে।

  24. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তার ছেলেদেরকেও আনবে এবং তাদের গায়ে পোশাক পরাবে।

  25. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তুমি তাদেরকেও অভিষেক করবে যেমন ভাবে তাদের পিতাকে অভিষেক করেছ; যাতে তারা যাজক হয়ে আমার সেবা কাজ করে। তাদের সেই অভিষেক বংশ পরম্পরায় তাদের চিরস্থায়ী যাজকত্ব তৈরী করবে।