মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর মোশি এইরূপ করলেন; সদাপ্রভু তাঁকে যা আদেশ করেছিলেন তিনি সব কিছুই অনুসরণ করে কাজ করলেন।

  2. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সুতরাং দ্বিতীয় বছরে প্রথম মাসের প্রথম দিনের তাঁবু স্থাপিত হয়েছিল।

  3. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    মোশি তাঁবুটি স্থাপন করলেন, তার তলদেশ জায়গায় রাখলেন, তক্তা বসালেন, খিল ভিতরে দিলেন ও তার থাম গুলি বসালেন।

  4. ঈশ্বরের পদক্ষেপ ৪০:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি সেই সমাগম তাঁবুর উপরে ঢাকা দিলেন এবং তার উপরে তাঁবুর মত ঢাকা লাগিয়ে দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

  5. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি সাক্ষ্যলিপি নিলেন এবং সিন্দুকের মধ্যে রাখলেন। তিনি সিন্দুকের উপর বহন দণ্ড রাখলেন এবং তার উপরে পাপাবরণ রাখলেন,

  6. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁবুর মধ্যে সিন্দুক আনলেন। যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন, তিনি সাক্ষ্য সিন্দুকটির সুরক্ষার জন্য সেখানে পর্দা টাঙ্গিয়ে দিলেন।

  7. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁবুর উত্তর পাশে পর্দার বাইরে সমাগম তাঁবুর ভিতরে টেবিল রাখলেন।

  8. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যেমন সদাপ্রভু তাঁকে আদেশ দিয়েছিলেন, তিনি টেবিলের উপর সদাপ্রভুর সামনে রুটি সাজিয়ে রাখলেন।

  9. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তিনি তাঁবুর দক্ষিণ দিকে সমাগম তাঁবুর ভিতরে টেবিলের সামনে দীপদানি রাখলেন।

  10. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তিনি সদাপ্রভুর সামনে প্রদীপ জ্বালালেন।

  11. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি সমাগম তাঁবুর ভিতরে পর্দার সামনে সোনার বেদী রাখলেন।

  12. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তিনি তার উপরে সুগন্ধি ধূপ জ্বালালেন।

  13. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁবুর প্রবেশ দরজায় পর্দা টাঙ্গিয়ে দিলেন।

  14. ঈশ্বরের পদক্ষেপ ৪০:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি সমাগম তাঁবুর প্রবেশ দরজার সামনে হোমবেদি রাখলেন। সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তিনি তার উপরে হোমবলি ও শস্য নৈবেদ্য উৎসর্গ করলেন।

  15. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তিনি সমাগম তাঁবু এবং বেদির মাঝখানে ধোয়ার জন্য গামলা রাখলেন এবং তার মধ্যে ধোয়ার জন্য জল দিলেন।

  16. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    মোশি, হারোণ ও তার ছেলেরা নিজের নিজের হাত ও পা সেই গামলা থেকে ধুতেন।

  17. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ যখন তাঁরা সমাগম তাঁবুর ভিতরে যেতেন এবং বেদির কাছে যেতেন। সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তাঁরা তাঁদের নিজেদের ধুতেন।

  18. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    মোশি তাঁবুর এবং বেদির চারদিকে উঠান তৈরী করলেন। তিনি উঠানের প্রবেশ দরজায় পর্দা লাগালেন। এই ভাবে মোশি কাজ শেষ করলেন।

  19. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তখন সমাগম তাঁবুটি মেঘে ঢেকে গেল এবং সদাপ্রভুর মহিমায় তাঁবু পরিপূর্ণ হলো।

  20. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে মোশি সমাগম তাঁবুর মধ্যে ঢুকতে পারলেন না, কারণ মেঘ তার উপরে ছিল এবং সদাপ্রভুর মহিমা তাঁবুটি পরিপূর্ণ করেছিল।

  21. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যখন তাঁবুর উপর থেকে মেঘ সরিয়ে নেওয়া হত, তখন ইস্রায়েলের লোকেরা তাদের নিজেদের যাত্রায় এগিয়ে যেত।

  22. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি মেঘ তাঁবুর উপর থেকে উপরের দিকে না উঠত, তবে সে দিন লোকেরা বাইরে যাত্রা করত না। মেঘ উপরে উঠার দিন পর্যন্ত তারা অপেক্ষা করত।

  23. ঈশ্বরের পদক্ষেপ ৪০:৩৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কারণ সব ইস্রায়েলের লোকদের সাধারণ দৃষ্টিতে তাদের সব যাত্রার দিনের দিনের সদাপ্রভুর মেঘ এবং রাতে আগুন তাঁবুর উপরে ছিল।

  24. লেভীতিক ১:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু মোশিকে ডেকে সমাগম তাঁবু থেকে এই কথা বললেন,

  25. লেভীতিক ১:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তুমি ইস্রায়েলের লোকদেরকে বল, তাদেরকে বল, ‘তোমাদের কেউ যদি সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনে, তবে সে গরুর পাল থেকে কিংবা ভেড়ার পাল থেকে একটি পশু উত্সর্গ করতে নিয়ে আসুক।