মূল বিষয়বস্তুতে যান

Zobah সম্পর্কে বাইবেলের পদ

59 টি পদ · 5 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ¶ পরে সোবার রাজা হদরেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সঙ্গে যুদ্ধ করতে হমাৎ পর্যন্ত গেলেন।

  2. দায়ূদ তাঁর এক হাজার রথ, সাত হাজার অশ্বারোহী এবং কুড়ি হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকি সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।

  3. ¶ দম্মেশকের অরামীয়েরা যখন সোবার রাজা হদরেষরকে সাহায্য করতে আসল তখন দায়ূদ তাদের বাইশ হাজার লোককে মেরে ফেললেন।

  4. দায়ূদ অরাম রাজ্যের দম্মেশকে সৈন্যদল রাখলেন। তাতে অরামীয়েরা তাঁর দাস হলো এবং তাঁকে কর দিল। এই ভাবে দায়ূদ যে কোনো জায়গায় যেতেন সদাপ্রভু সেখানে তাঁকে জয়ী করতেন।

  5. ¶ হদরেষরের লোকদের সোনার ঢালগুলো দায়ূদ যিরূশালেমে নিয়ে আসলেন।

  6. টিভৎ ও কূন নামে হদরেষরের দুটো শহর থেকে দায়ূদ প্রচুর পরিমাণে পিতলও নিয়ে আসলেন। এই পিতল দিয়ে শলোমন সেই বিরাট পাত্র, থাম ও পিতলের অন্যান্য জিনিস তৈরী করেছিলেন।

  7. ¶ হমাতের রাজা তয়ূ শুনতে পেলেন যে, দায়ূদ সোবার রাজা হদরেষরের গোটা সৈন্যদলকে হারিয়ে দিয়েছেন।

  8. ¶ অম্মোনীয়েরা যখন বুঝতে পারল যে, তারা দায়ূদের কাছে নিজেদের ঘৃণার পাত্র করে তুলেছে, তখন হানূন ও অম্মোনীয়েরা অরাম নহরয়িম, অরাম মাখা ও সোবা থেকে রথ ও অশ্বারোহীদের ভাড়া করে আনবার জন্য ঊনচল্লিশ হাজার কেজি রূপা পাঠিয়ে দিল।

  9. তারা বত্রিশ হাজার রথ এবং সৈন্যদল সমেত মাখার রাজাকে ভাড়া করল। তিনি ও তাঁর সৈন্যেরা এসে মেদবার কাছে ছাউনি ফেললেন আর ওদিকে অম্মোনীয়েরা নিজের নিজের শহর থেকে একত্র হয়ে যুদ্ধের জন্য বের হল।

  10. ¶ এই সব শুনে দায়ূদ যোয়াবকে এবং তাঁর সমস্ত শক্তিশালী সৈন্যদলকে পাঠিয়ে দিলেন।

  11. তখন অম্মোনীয়েরা বের হয়ে তাদের শহরের ফটকে ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে যে রাজারা এসেছিলেন তাঁরা খোলা মাঠে থাকলেন।

  12. ¶ যোয়াব দেখলেন তাঁর সামনে এবং পিছনে অরামীয় সৈন্যদের সাজানো হয়েছে। সেইজন্য তিনি তাঁর সৈন্যদের মধ্য থেকে কতগুলো বাছাই করা সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে সাজালেন।

  13. বাকি সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের অধীনে রাখলেন; তাতে তারা অম্মোনীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেদের সাজাল।

  14. যোয়াব তাঁর ভাইকে বললেন, “যদি অরামীয়েরা আমার চেয়ে শক্তিশালী হয় তবে তুমি আমাকে সাহায্য করতে আসবে, আর যদি অম্মোনীয়েরা তোমার চেয়ে শক্তিশালী হয় তবে আমি তোমাকে সাহায্য করতে যাব।

  15. সাহস কর; আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলোর জন্য এস, আমরা সাহসের সঙ্গে যুদ্ধ করি। সদাপ্রভুর চোখে যা ভাল তিনি তাই করবেন।”

  16. ¶ এই বলে যোয়াব তাঁর সৈন্যদল নিয়ে অরামীয়দের সঙ্গে যুদ্ধ করবার জন্য এগিয়ে গেলে পর অরামীয়েরা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।

  17. অরামীয়দের পালিয়ে যেতে দেখে অম্মোনীয়েরাও যোয়াবের ভাই অবীশয়ের সামনে থেকে পালিয়ে গিয়ে শহরের ভিতরে ঢুকল। কাজেই যোয়াব যিরূশালেমে ফিরে গেলেন।

  18. ¶ অরামীয়েরা যখন দেখল যে, তারা ইস্রায়েলীয়দের কাছে সম্পূর্ণভাবে হেরে গেছে তখন তারা লোক পাঠিয়ে ইউফ্রেটিস নদীর ওপারে বাস করা অরামীয়দের নিয়ে আসল। হদরেষরের সৈন্যদলের সেনাপতি শোবক তাদের পরিচালনা করে নিয়ে আসলেন।

  19. ¶ দায়ূদকে সেই কথা জানালে পর তিনি সমস্ত ইস্রায়েলীয় সৈন্যদের জড়ো করলেন এবং যর্দ্দন নদী পার হয়ে তাদের বিরুদ্ধে এগিয়ে গেলেন এবং তাদের সামনের দিকে যুদ্ধের জন্য সৈন্য সাজালেন। তখন অরামীয়েরা দায়ূদের সঙ্গে যুদ্ধ করল।

  20. কিন্তু ইস্রায়েলীয়দের সামনে থেকে তারা পালিয়ে গেল। তখন দায়ূদ অরামীয়দের সাত হাজার রথচালক ও চল্লিশ হাজার পদাতিক সৈন্য মেরে ফেললেন। তিনি তাদের সেনাপতি শোবককেও মেরে ফেললেন।

  21. হদরেষরের অধীন রাজারা যখন দেখলেন যে, তাঁরা ইস্রায়েলীয়দের কাছে হেরে গেছেন তখন দায়ূদের সঙ্গে শান্তি চুক্তি করে তাঁরা তাঁর অধীন হলেন। কাজেই অম্মোনীয়দের সাহায্য করতে অরামীয়েরা আর রাজি হল না।

  22. তারপর শলোমন হমাৎ-সোবাতে গিয়ে সেটা দখল করলেন।

  23. ঈশ্বর, তুমি আমাকে ত্যাগ করেছ; আমাদের ভেঙ্গেছ; তুমি রাগ করেছ; আবার আমাদের ফিরিয়ে আন।

  24. তুমি দেশকে কাঁপিয়ে তুলেছ; তুমি এটিকে বিচ্ছিন্ন করেছ; কারণ দেশ টলছে।

  25. তুমি নিজের লোকেদের কষ্ট দেখেছ; তুমি আমাদের আশ্চর্য্যজনক আঙ্গুর রস পান করিয়েছ।