Skip to content

Murmuring সম্পর্কে বাইবেলের পদ

170 টি পদ · 31 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কেন তাকে আলো দেওয়া হয়েছে যে খুব আনন্দ করে এবং গর্বিত হয় যখন সে কবর খুঁজে পায়?

  2. কেন একজন লোককে আলো দেওয়া হয়েছে যার রাস্তা লুকানো, একটি মানুষ যাকে ঈশ্বর চরিদিক দিয়ে বেড়া দিয়েছেন?

  3. কারণ আমার খাবার পরিবর্তে দীর্ঘশ্বাস পড়ে, আমার আর্তনাদ জলের মত ঢালা হয়েছে।

  4. কারণ সেই জিনিস যা আমি ভয় করি তা আমার ওপরে এসেছে; যাতে আমার ভয় ছিল তা আমার কাছে এসেছে।

  5. আমার শান্তি নেই, আমি অস্থির এবং আমার বিশ্রাম নেই; বরং সমস্যা উপস্থিত হয়।”

  6. ঈশ্বরের সান্ত্বনা কি তোমার জন্য খুব সামান্য, এমনকি সেই বাক্য তোমার প্রতি কোমল?

  7. কেন তোমার হৃদয় তোমাকে বিপথে নিয়ে যায়? কেন তোমার চোখ মিটমিট করে,

  8. যাতে তুমি তোমার আত্মা ঈশ্বরের বিরুদ্ধে ফেরাও এবং তোমার মুখ সেই ধরনের কথা বার করে

  9. দেখুন, আমি আপনাকে উত্তর দেব: এই বলে যে আপনি সঠিক নন, কারণ ঈশ্বর মানুষের থেকে মহান।

  10. কেন আপনি তাঁর বিরুদ্ধে বিবাদ করছেন? তিনি তাঁর মানুষের কোন কাজের হিসাব দেন না।

  11. কারণ তিনি তার পাপের সঙ্গে বিদ্রোহ যোগ করেন; তিনি উপহাসে আমাদের মধ্যে হাততালি দেন; তিনি ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেন।”

  12. অন্যায়কারীদের জন্য বিরক্ত হয়ো না; যারা অন্যায় করে তাদের প্রতি হিংসা করো না।

  13. কিন্তু এখন তুমি আমাকে ত্যাগ করেছ এবং আমাদের অপমানের মধ্যে নিয়ে এসেছ এবং আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে যাত্রা কর না।

  14. তুমি বিপক্ষদের থেকে আমাদেরকে ফিরিয়েছ এবং আমাদের যারা ঘৃণা করে তারা নিজেদের জন্য লুটপাট করে।

  15. তুমি আমাদের খাবার জন্য ভেড়ার মত করে তৈরী করেছ এবং জাতিদের মধ্যে আমাদের ছিন্নভিন্ন করেছ।

  16. তুমি আপন লোকেদের বিনামূল্যে বিক্রি করেছ, তাদের মূল্যর দ্বারা ধন বৃদ্ধি কর নাই।

  17. তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের তিরস্কার করেছ, আমাদের চারপাশে লোকদের উপহাস ও বিদ্রূপের পাত্র করেছ।

  18. তুমি জাতিদের মধ্যে আমাদের অপমান করেছ, লোকেদের মধ্যে মাথাকে কম্পন করেছ।

  19. সমস্ত দিন আমার অপমান আমার সামনে থাকে এবং আমার মুখের লজ্জা আমাকে ঢেকে দিয়েছে।

  20. কারণ অপমান ও নিন্দাকারীর কন্ঠস্বর সহ্য করে, কারণ শত্রু ও প্রতিহিংসাকারীর উপস্থিতির জন্য।

  21. এইসব আমাদের উপর এসেছে; কিন্তু আমরা তোমাকে ভুলে যাই নি, বা তোমার নিয়ম বিষয়ে বিশ্বাসঘাতকতা করিনি।

  22. আমাদের হৃদয়ে ফিরে যায় নি; আমাদের পদক্ষেপ তোমার পথে থেকে চলে যাই নি।

  23. তবুও তুমি আমাদেরকে শিয়ালের জায়গায় তীব্রভাবে আমাদের ছিঁড়ে ফেলেছ এবং মৃত্যুরছায়ার সঙ্গে আমাদেরকে আচ্ছন্ন করেছ।

  24. আমরা যদি নিজের ঈশ্বরের নাম ভুলে যাই বা যদি অন্য দেবের প্রতি অঞ্জলি দিয়ে থাকি।

  25. তবে ঈশ্বর কি এই বিষয় অনুসন্ধান করবেন না? কারণ তিনি হৃদয়ের গুপ্ত বিষয় সব জানেন।