মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ১০:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যারা দেহ হত্যা করে, কিন্তু আত্মা বধ করতে পারে না, তাদের ভয় কর না; কিন্তু যিনি আত্মাও দেহ দুটি কেই নরকে বিনষ্ট করতে পারেন, বরং তাঁকেই ভয় কর।

  2. ম্যাথিউ ১০:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    দুটি চড়াই পাখী কি এক পয়সায় বিক্রি হয় না? আর তোমাদের পিতার অনুমতি ছাড়া তাদের একটিও মাটিতে পড়ে না।

  3. ম্যাথিউ ১০:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমাদের মাথার চুলগুলিও সব গোনা আছে।

  4. ম্যাথিউ ১০:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব ভয় কর না, তোমরা অনেক চড়াই পাখীর থেকে শ্রেষ্ঠ।

  5. ম্যাথিউ ১০:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব যে কেউ লোকদের সামনে আমাকে স্বীকার করে, আমিও নিজের স্বর্গস্থ পিতার সামনে তাকে স্বীকার করব।

  6. ম্যাথিউ ১০:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যে মানুষদের সামনে আমাকে অস্বীকার করে, আমিও নিজের স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব।

  7. ম্যাথিউ ১০:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    মনে কর না যে, আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি; শান্তি দিতে আসিনি, কিন্তু খড়গ দিতে এসেছি।

  8. ম্যাথিউ ১০:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ আমি বাবার সাথে ছেলের, মায়ের সাথে মেয়ের এবং শাশুড়ীর সাথে বৌমার বিচ্ছেদ সৃষ্টি করতে এসেছি;

  9. ম্যাথিউ ১০:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর নিজের নিজের পরিবারের লোকেরা মানুষের শত্রু হবে।

  10. ম্যাথিউ ১০:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে কেউ বাবা কি মাকে আমার থেকে বেশি ভালবাসে, সে আমার যোগ্য নয় এবং যে কেউ ছেলে কি মেয়েকে আমার থেকে বেশি ভালবাসে, সে আমার যোগ্য নয়।

  11. ম্যাথিউ ১০:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে কেউ নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পিছনে না আসে, সে আমার যোগ্য নয়।

  12. ম্যাথিউ ১০:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে কেউ নিজের প্রাণ রক্ষা করে, সে তা হারাবে; এবং যে কেউ আমার জন্য প্রাণ হারায়, সে তা রক্ষা করবে।

  13. ম্যাথিউ ১০:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে তোমাদের গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে; আর যে আমাকে গ্রহণ করে, সে তো আমাকে যিনি পাঠিয়েছেন সেই ঈশ্বরকেই গ্রহণ করে।

  14. ম্যাথিউ ১০:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে ভাববাদীকে ভাববাদী বলে গ্রহণ করে, সে ভাববাদীর পুরষ্কার পাবে; এবং যে ধার্ম্মিককে ধার্মিক বলে গ্রহণ করে, সে ধার্ম্মিকের পুরষ্কার পাবে।

  15. ম্যাথিউ ১০:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে কেউ এই সামান্য লোকদের মধ্যে কোন এক জনকে আমার শিষ্য বলে কেবল এক বাটি ঠান্ডা জল পান করতে দেয়, আমি তোমাদের সত্য বলছি, সে কোনো মতে আপন রাজত্ব থেকে বঞ্চিত হবে না।

  16. ম্যাথিউ ১১:১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ এই ভাবে যীশু নিজের বারো জন শিষ্যের প্রতি আদেশ দেবার পর লোকদের শহরে শহরে উপদেশ দেবার ও প্রচার করবার জন্য সে জায়গা থেকে চলে গেলেন।

  17. ম্যাথিউ ১১:২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে যোহন বাপ্তাইজ কারাগার থেকে খ্রীষ্টের কাজের বিষয় শুনে নিজের শিষ্যদের দ্বারা তাঁকে জিজ্ঞাসা করতে পাঠালেন,

  18. ম্যাথিউ ১১:৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    এবং তাঁকে বললেন, যাঁর আগমন হবে, সেই ব্যক্তি কি আপনি? না আমরা অন্যের অপেক্ষায় থাকব?

  19. ম্যাথিউ ১১:৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যীশু উত্তর করে তাদের বললেন, “তোমরা যাও এবং যা শুনেছ ও দেখেছ, সেই খবর যোহনকে দাও; অন্ধরা দেখতে পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠ রুগীরা শুদ্ধ হচ্ছে ও বধিরেরা শুনতে পাচ্ছে, মৃতেরা জীবিত হচ্ছে, গরিবদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে।

  20. ম্যাথিউ ১১:৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    অন্ধরা দেখতে পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠ রুগীরা শুদ্ধ হচ্ছে ও বধিরেরা শুনতে পাচ্ছে, মৃতেরা জীবিত হচ্ছে, গরীবদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে।

  21. ম্যাথিউ ১১:৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর ধন্য সেই ব্যক্তি যে আমাকে গ্রহণ করতে বাধা পায় না।”

  22. ম্যাথিউ ১১:৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তারা চলে যাচ্ছে, এমন দিনের যীশু সবলোককে যোহনের বিষয়ে বলতে লাগলেন, তোমরা মরূপ্রান্তে কি দেখতে গিয়েছিলে? কি বাতাসে দুলছে এমন একটি নল (ঘাস জাতীয় উদ্ভিদ)?

  23. ম্যাথিউ ১১:৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তবে কি দেখতে গিয়েছিলে? কি সুন্দর পোষাক পরা কোন লোককে? দেখ, যারা সুন্দর পোষাক পরে, তারা রাজবাড়িতে থাকে।

  24. ম্যাথিউ ১১:৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তবে কি জন্য গিয়েছিলে? কি একজন ভাববাদীকে দেখবার জন্য? হ্যাঁ, আমি তোমাদের বলছি, ভাববাদী থেকেও শ্রেষ্ঠ ব্যক্তিকে।

  25. ম্যাথিউ ১১:১০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ইনি সেই ব্যক্তি, যাঁর বিষয়ে লেখা আছে, “দেখ, আমি নিজের দূতকে তোমার আগে পাঠাব; সে তোমার আগে তোমার রাস্তা তৈরী করবে।”