মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ১১:১১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের সত্য বলছি, স্ত্রীলোকের গর্ভে যারা জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে যোহন বাপ্তিষ্মদাতা থেকে মহান কেউই সৃষ্টি হয়নি, তা সত্বেও স্বর্গরাজ্যে অতি সামান্য যে ব্যক্তি, সে তাঁর থেকে মহান।

  2. ম্যাথিউ ১১:১২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর যোহন বাপ্তিষ্মদাতার দিন থেকে এখন পর্যন্ত স্বর্গরাজ্য আক্রান্ত হচ্ছে এবং আক্রমণকারীরা সবলে তা অধিকার করছে।

  3. ম্যাথিউ ১১:১৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ সমস্ত ভাববাদী ও নিয়ম যোহন পর্যন্ত ভাববাণী বলেছে।

  4. ম্যাথিউ ১১:১৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর তোমরা যদি গ্রহণ করতে সম্মত হও, তবে জানবে, যে এলিয়ের আগমন হবে, তিনি এই ব্যক্তি।

  5. ম্যাথিউ ১১:১৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যার শোনার মত কান আছে সে শুনুক।

  6. ম্যাথিউ ১১:১৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি কার সঙ্গে এই যুগের লোকদের তুলনা করব? তারা এমন বালকদের সমান, যারা বাজারে বসে নিজেদের সঙ্গীদেরকে ডেকে বলে,

  7. ম্যাথিউ ১১:১৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আমরা তোমাদের জন্য বাঁশী বাজালাম, তোমরা নাচলে না; আমরা দুঃখ প্রকাশ করলাম এবং তোমরা কষ্ট পেলে না।

  8. ম্যাথিউ ১১:১৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ যোহন এসে ভোজন পান করেননি; তাতে লোকে বলে, সে ভূতগ্রস্থ।

  9. ম্যাথিউ ১১:১৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    মনুষ্যপুত্র এসে ভোজন পান করেন; তাতে লোকে বলে, ঐ দেখ, একজন পেটুক ও মাতাল, কর আদায়কারীদের ও পাপীদের বন্ধু। কিন্তু প্রজ্ঞা নিজের কাজের দ্বারা নির্দোষ বলে প্রমাণিত হবে।

  10. ম্যাথিউ ১১:২০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তখন যে যে শহরে যীশু সবচেয়ে বেশি অলৌকিক কাজ করেছিলেন, তিনি সেই সব শহরকে ভর্ত্সনা করতে লাগলেন, কারণ তারা মন ফেরায় নি

  11. ম্যাথিউ ১১:২১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কোরাসীন, ধিক তোমাকে! বৈত্সদা, ধিক তোমাকে! কারণ তোমাদের মধ্যে যে সব অলৌকিক কাজ করা হয়েছে, সে সব যদি সোর ও সীদোনে করা যেত, তবে অনেকদিন আগে তারা চট পরে ছাইয়ে বসে মন ফেরাত।

  12. ম্যাথিউ ১১:২২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের দশা থেকে বরং সোর ও সীদোনের দশা বিচার দিনের সহ্যনীয় হবে।

  13. ম্যাথিউ ১১:২৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর হে কফরনাহূম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উঁচু হবে? তুমি নরক পর্যন্ত নেমে যাবে; কারণ যে সব অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে, সে সব যদি সদোমে করা যেত, তবে তা আজ পর্যন্ত থাকত।

  14. ম্যাথিউ ১১:২৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের দশা থেকে বরং সদোম দেশের দশা বিচার দিনের সহনীয় হবে।

  15. ম্যাথিউ ১১:২৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ সেই দিনে যীশু এই কথা বললেন, “হে পিতঃ, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার প্রশংসা করছি, কারণ তুমি জ্ঞানবান ও বুদ্ধিমানদের থেকে এইসব বিষয় গোপন রেখে শিশুদের কাছে প্রকাশ করেছ;

  16. ম্যাথিউ ১১:২৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    হ্যাঁ, পিতঃ, কারণ এটা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হয়েছে।”

  17. ম্যাথিউ ১১:২৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    সবই আমার পিতার মাধ্যমে আমাকে সমর্পণ করা হয়েছে; আর পুত্রকে কেউ জানে না, একমাত্র পিতা জানেন; এবং পিতাকে কেউ জানে না, শুধুমাত্র পুত্র জানেন আর পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করতে ইচ্ছা করেন, সে জানে।

  18. ম্যাথিউ ১১:২৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সব, আমার কাছে এস, আমি তোমাদের বিশ্রাম দেব।

  19. ম্যাথিউ ১১:২৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আমার যোঁয়ালী নিজেদের উপরে তুলে নাও এবং আমার কাছে শেখো, কারণ আমি হৃদয়ে বিনয়ী ও নম্র; তাতে তোমরা নিজের নিজের প্রাণের জন্য বিশ্রাম পাবে।

  20. ম্যাথিউ ১১:৩০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ আমার যোঁয়ালী সহজ ও আমার ভার হাল্কা।

  21. ম্যাথিউ ১২:১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ সেই দিনের যীশু বিশ্রামবারে শস্য ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন; আর তাঁর শিষ্যেরা ক্ষুধিত হওয়াতে শস্যের শীষ ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলেন।

  22. ম্যাথিউ ১২:২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু ফরীশীরা তা দেখে তাঁকে বলল, “দেখ, বিশ্রামবারে যা করা উচিত নয়, তাই তোমার শিষ্যরা করছে।”

  23. ম্যাথিউ ১২:৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি তাদের বললেন, “দায়ূদ ও তাঁর সঙ্গীদের খিদে পেলে তিনি কি করেছিলেন, সেটা কি তোমরা পড়নি?”

  24. ম্যাথিউ ১২:৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি তো ঈশ্বরের ঘরে প্রবেশ করলেন এবং তিনি ও তাঁর সঙ্গীরা দর্শন-রুটি খেয়েছিলেন, যা তাঁদের খাওয়া উচিত ছিল না, যা শুধুমাত্র যাজকদেরই উচিত ছিল।

  25. ম্যাথিউ ১২:৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর তোমরা কি নিয়মে পড়নি যে, “বিশ্রামবারে যাজকেরা ঈশ্বরের গৃহে কাজ করে বিশ্রামবার লঙ্ঘন করলেও নির্দোষ থাকে?”