- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ১০:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ফিলিপ ও বর্থলময়, মথি, থোমা ও কর আদায়কারী, আলফেয়ের ছেলে যাকোব ও থদ্দেয়,
- ম্যাথিউ ১০:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
উদ্যোগী শিমোন ও ঈষ্করিয়োতীয় যিহূদা, যে তাঁকে শত্রুদের হাতে তুলে দিল।
- ম্যাথিউ ১০:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই বারো জনকে যীশু পাঠিয়ে দিলেন, আর তাঁদের এই নির্দেশ দিলেন, তোমরা অযিহূদীরা যেখানে বাস করে সেখানে যেও না এবং শমরীয়দের কোন শহরে প্রবেশ কর না;
- ম্যাথিউ ১০:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
বরং ইস্রায়েল কুলের হারান মেষদের কাছে যাও।
- ম্যাথিউ ১০:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তোমরা যেতে যেতে এই কথা প্রচার কর, স্বর্গরাজ্য কাছাকাছি এসে পড়েছে।
- ম্যাথিউ ১০:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
অসুস্থদেরকে সুস্থ কর, মৃতদেরকে বাঁচিয়ে তোল, কুষ্ঠ রোগীদেরকে শুদ্ধ কর, ভূতদেরকে বের করে দাও; কারণ তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যে দান কর।
- ম্যাথিউ ১০:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তোমাদের কোমরের কাপড়, সোনা কি রূপা কি পিতল এবং
- ম্যাথিউ ১০:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যাওয়ার জন্য থলি কি দুটি জামাকাপড় কি জুতো কি লাঠি, এ সব নিও না; কারণ যে কাজ করে সে তার বেতনের যোগ্য।
- ম্যাথিউ ১০:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তোমরা যে শহরে কি গ্রামে প্রবেশ করবে, সেখানকার কোন ব্যক্তি যোগ্য, তা খোঁজ করো, আর যে পর্যন্ত অন্য জায়গায় না যাও, সেখানে থেকো।
- ম্যাথিউ ১০:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তার ঘরে প্রবেশ করবার দিনের সেই ঘরের লোকদেরকে শুভেচ্ছা জানাও।
- ম্যাথিউ ১০:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে সেই ঘরের লোক যদি যোগ্য হয়, তবে তোমাদের শান্তি তাদের প্রতি আসুক; কিন্তু যদি যোগ্য না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক।
- ম্যাথিউ ১০:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর যে কেউ তোমাদের গ্রহণ না করে এবং তোমাদের কথা না শোনে, সেই ঘর কিংবা সেই শহর থেকে বের হবার দিনের নিজের নিজের পায়ের ধূলো ঝেড়ে ফেলো।
- ম্যাথিউ ১০:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি তোমাদের সত্য কথা বলছি, বিচার দিনের সেই শহরের দশা থেকে বরং সদোম ও ঘমোরা দেশের দশা সহনীয় হবে।
- ম্যাথিউ ১০:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
দেখ, নেকড়েদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদের পাঠাচ্ছি; অতএব তোমরা সাপের মতো সতর্ক ও পায়রার মতো অমায়িক হও।
- ম্যাথিউ ১০:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু লোকদের থেকে সাবধান থেকো; কারণ তারা তোমাদের বিচার সভায় সমর্পণ করবে এবং নিজেদের সমাজঘরে নিয়ে বেত মারবে।
- ম্যাথিউ ১০:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এমনকি, আমার জন্য তোমরা রাজ্যপাল ও রাজাদের সামনে, তাদের ও অইহূদিদের কাছে সাক্ষ্য দেবার জন্য হাজির হবে।
- ম্যাথিউ ১০:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু লোকে যখন তোমাদের সমর্পণ করবে, তখন তোমরা কিভাবে কি বলবে, সে বিষয়ে ভেবো না; কারণ তোমাদের যা বলবার তা সেই দিনেই তোমাদের দান করা যাবে।
- ম্যাথিউ ১০:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ তোমরা কথা বলবে না, কিন্তু তোমাদের পিতার আত্মা তোমাদের মাধ্যমে কথা বলবেন।
- ম্যাথিউ ১০:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর ভাই ভাইকে ও বাবা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করবে; এবং সন্তানেরা মা বাবার বিপক্ষে উঠে তাদের হত্যা করাবে।
- ম্যাথিউ ১০:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর আমার নামের জন্য তোমাদের সবাই ঘৃণা করবে; কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সেই পরিত্রান পাবে।
- ম্যাথিউ ১০:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তারা যখন তোমাদের এক শহর থেকে তাড়না করবে, তখন অন্য শহরে পালিয়ে যেও; কারণ আমি তোমাদের সত্য বলছি, ইস্রায়েলের সব শহরে তোমাদের কাজ শেষ হবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্র না আসেন।
- ম্যাথিউ ১০:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
শিষ্য গুরুর থেকে বড় নয় এবং দাস মনিবের থেকে বড় নয়।
- ম্যাথিউ ১০:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
শিষ্য নিজের গুরুর তুল্য ও দাস নিজের কর্তার সমান হলেই তার পক্ষে যথেষ্ট। তারা যখন ঘরের মালিককে ভূতেদের অধিপতি বলেছে, তখন তাঁর আত্মীয়দেরকে আরও কি না বলবে?
- ম্যাথিউ ১০:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
অতএব তোমরা তাদের ভয় কর না, কারণ এমন ঢাকা কিছুই নেই, যা প্রকাশ পাবে না এবং এমন গোপন কিছুই নেই, যা জানা যাবে না।
- ম্যাথিউ ১০:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি যা তোমাদের অন্ধকারে বলি, তা তোমরা আলোতে বল এবং যা কানে কানে শোন, তা ছাদের উপরে প্রচার কর।