মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ১২:৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি তোমাদের বলছি, “এই জায়গা ঈশ্বরের গৃহের থেকেও মহান এক ব্যক্তি আছেন।”

  2. ম্যাথিউ ১২:৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু “আমি দয়াই চাই, বলিদান নয়,” এই কথার মানে কি, তা যদি তোমরা জানতে, তবে নির্দোষদের দোষী করতে না।

  3. ম্যাথিউ ১২:৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা।

  4. ম্যাথিউ ১২:৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে তিনি সেখান থেকে চলে গিয়ে তাদের সমাজঘরে প্রবেশ করলেন।

  5. ম্যাথিউ ১২:১০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর দেখ, একটি লোক, তার একখানি হাত শুকিয়ে গিয়েছিল। তখন তারা তাঁকে জিজ্ঞাসা করল, বিশ্রামবারে সুস্থ করা কি উচিত? যীশুর উপরে দোষ দেওয়ার জন্য তারা এই কথা বলল।

  6. ম্যাথিউ ১২:১১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি তাদের বললেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে, যার একটি মেষ আছে, আর সেটি যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায়, সে কি তা তুলবে না?

  7. ম্যাথিউ ১২:১২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তবে মেষ থেকে মানুষ আরও কত শ্রেষ্ঠ! অতএব বিশ্রামবারে ভাল কাজ করা উচিত।

  8. ম্যাথিউ ১২:১৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তখন তিনি সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও; তাতে সে বাড়িয়ে দিল, আর তা অন্যটীর মতো আবার সুস্থ হল।

  9. ম্যাথিউ ১২:১৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে ফরীশীরা বাইরে গিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল, কিভাবে তাঁকে মেরে ফেলা যায়।

  10. ম্যাথিউ ১২:১৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ যীশু তা জানতে পেরে সেখান থেকে চলে গেলেন; অনেক লোক তাঁকে অনুসরণ করল, আর তিনি সবাইকে সুস্থ করলেন,

  11. ম্যাথিউ ১২:১৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    এবং এই দৃঢ়ভাবে বারণ করলেন, যেন তারা তাঁর পরিচয় না দেয়।

  12. ম্যাথিউ ১২:১৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যেন যিশাইয় ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয়,

  13. ম্যাথিউ ১২:১৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    “দেখ, আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাঁতে সন্তুষ্ট, আমি তাঁর উপরে নিজের আত্মাকে রাখব, আর তিনি অইহূদিদের কাছে ন্যায়বিচার প্রচার করবেন।

  14. ম্যাথিউ ১২:১৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি ঝগড়া করবেন না, চিত্কার ও আওয়াজ করবেন না, পথে কেউ তাঁর স্বর শুনতে পাবে না।

  15. ম্যাথিউ ১২:২০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি থেঁতলা নল ভাঙবেন না, জ্বলতে থাকা পলতেকে নিভিয়ে দেবেন না, যে পর্যন্ত না ন্যায়বিচার জয়ীরূপে প্রচলিত করেন।

  16. ম্যাথিউ ১২:২১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর তাঁর নামে অইহূদিরা আশা রাখবে।”

  17. ম্যাথিউ ১২:২২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তখন কিছু লোক একজন ভূতগ্রস্তকে তাঁর কাছে নিয়ে এলো, সে অন্ধ ও বোবা; আর তিনি তাকে সুস্থ করলেন, তাতে সেই বোবা কথা বলতে ও দেখতে লাগল।

  18. ম্যাথিউ ১২:২৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    এতে সব লোক চমৎকৃত হল ও বলতে লাগল, ইনিই কি সেই দায়ূদ সন্তান?

  19. ম্যাথিউ ১২:২৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু ফরীশীরা তা শুনে বলল, এ ব্যক্তি আর কিছুতে নয়, কেবল বেলসবুল ভূতদের রাজার মাধমেই ভূত ছাড়ায়।

  20. ম্যাথিউ ১২:২৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তাদের চিন্তা বুঝতে পেরে যীশু তাদের বললেন, যে কোনো রাজ্য যদি নিজের বিরুদ্ধে ভাগ হয়, তবে তা ধ্বংস হয় এবং যে কোনো শহর কিংবা পরিবার আপনার বিপক্ষে ভিন্ন হয়, তা স্থির থাকবে না।

  21. ম্যাথিউ ১২:২৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর শয়তান যদি শয়তানকে ছাড়ায়, সে তো নিজেরই বিপক্ষে ভিন্ন হল; তবে তার রাজ্য কিভাবে স্থির থাকবে?

  22. ম্যাথিউ ১২:২৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর আমি যদি বেলসবূলের মাধ্যমে ভূত ছাড়াই, তবে তোমাদের সন্তানেরা কার মাধ্যমে ছাড়ায়? এই জন্য তারাই তোমাদের বিচারকর্ত্তা হবে।

  23. ম্যাথিউ ১২:২৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মার মাধ্যমে ভূত ছাড়াই, তবে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে পড়েছে।

  24. ম্যাথিউ ১২:২৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর দেখো, আগে শক্তিশালী মানুষকে না বাঁধলে কেউ তার ঘরে ঢুকে তার জিনিসপত্র চুরি করতে পারে না; কিন্তু বাঁধলে পর সে তার ঘরের জিনিসপত্র চুরি করতে পারবে।

  25. ম্যাথিউ ১২:৩০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যে আমার স্বপক্ষে নয়, সে আমার বিপক্ষে এবং যে আমার সঙ্গে কুড়ায় না, সে ছড়িয়ে ফেলে।