মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ১৩:৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    এবং তার শিকড় না থাকাতে তারা শুকিয়ে গেল।

  2. ম্যাথিউ ১৩:৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর কিছু বীজ কাঁটাবনের মধ্যে পড়ল, তাতে কাঁটাবন বেড়ে গিয়ে সেগুলি চেপে রাখলো।

  3. ম্যাথিউ ১৩:৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর কিছু বীজ ভালো জমিতে পড়ল ও ফল দিতে লাগল; কিছু একশোগুন, কিছু ষাট গুন, কিছু ত্রিশ গুন।

  4. ম্যাথিউ ১৩:৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যার কান আছে সে শুনুক।

  5. ম্যাথিউ ১৩:১০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে শিষ্যেরা কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জন্য গল্পের মাধ্যমে ওদের কাছে কথা বলছেন?

  6. ম্যাথিউ ১৩:১১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি উত্তর করে বললেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সব তোমাদের জানতে দেওয়া হয়েছে, কিন্তু তাদের দেওয়া হয়নি।

  7. ম্যাথিউ ১৩:১২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ যার আছে, তাকে দেওয়া যাবে, ও তার বেশি হবে; কিন্তু যার নেই, তার যা আছে, সেটাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে।

  8. ম্যাথিউ ১৩:১৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    এই জন্য আমি তোমাদের গল্পের মাধ্যমে কথা বলছি, কারণ তারা দেখেও না দেখে এবং শুনেও শোনে না এবং বুঝেও না।

  9. ম্যাথিউ ১৩:১৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর তাদের বিষয়ে যিশাইয়ের এই ভাববাণী পূর্ণ হচ্ছে, “তোমরা কানে শুনবে, কিন্তু কোনো মতে বুঝবে না; এবং চোখে দেখবে, কিন্তু কোনো মতে জানবে না,

  10. ম্যাথিউ ১৩:১৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ এই লোকদের হৃদয় শক্ত হয়েছে, তারা কানেও শোনে না ও তারা চোখ বন্ধ করেছে, পাছে তারা চোখে দেখে এবং কানে শুনে, হৃদয়ে বুঝে এবং ফিরে আসে, আর আমি তাদের সুস্থ করি।”

  11. ম্যাথিউ ১৩:১৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখে এবং তোমাদের কান, কারণ তা শোনে;

  12. ম্যাথিউ ১৩:১৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ আমি তোমাদের সত্য বলছি, তোমরা যা যা দেখছ, তা অনেক ভাববাদী ও ধার্মিক লোক দেখতে ইচ্ছা করলেও দেখতে পায়নি এবং তোমরা যা যা শুনছ, তা তাঁরা শুনতে ইচ্ছা করলেও শুনতে পায়নি।

  13. ম্যাথিউ ১৩:১৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা বীজ বোনার গল্প শোন।

  14. ম্যাথিউ ১৩:১৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনে না বোঝে, তখন সেই শয়তান এসে তার হৃদয়ে যা বোনা হয়েছিল তা নিয়ে চলে যায়; এ সেই, যে পথের পাশে পড়ে থাকা বীজের কথা।

  15. ম্যাথিউ ১৩:২০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর যে পাথুরে জমির বীজ, এ সেই, যে সেই বাক্য শুনে অমনি আনন্দ সহকারে গ্রহণ করে, কিন্তু তাদের ভিতরে শিকড় নেই বলে, তারা কম দিন স্থির থাকে;

  16. ম্যাথিউ ১৩:২১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে সেই বাক্যের জন্য কষ্ট কিংবা তাড়না আসলে তখনই তারা পিছিয়ে যায়।

  17. ম্যাথিউ ১৩:২২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর যে কাঁটাবনের মধ্যে বীজ, এ সেই, যে সেই বাক্য শোনে, কিন্তু সংসারের চিন্তা ভাবনা, সম্পতির মায়া ও অন্যান্য জিনিসের লোভ সেই বাক্যকে চেপে রাখে, তাতে সে ফলহীন হয়।

  18. ম্যাথিউ ১৩:২৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর যে ভালো জমির বীজ, এ সেই, যে সেই বাক্য শোনে তা বোঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কিছু একশ গুন, কিছু ষাট গুন, ও কিছু ত্রিশ গুন ফল দেয়।

  19. ম্যাথিউ ১৩:২৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে তিনি তাদের কাছে আর এক গল্প উপস্থিত করে বললেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সাথে তুলনা করা যায়, যিনি নিজের ক্ষেতে ভাল বীজ বপন করলেন।

  20. ম্যাথিউ ১৩:২৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু লোকে ঘুমিয়ে পড়লে পর তাঁর শত্রুরা এসে ঐ গমের মধ্যে শ্যামাঘাসের বীজ বপন করে চলে গেল।

  21. ম্যাথিউ ১৩:২৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে বীজ অঙ্কুরিত হয়ে ফল দিল, তখন শ্যামাঘাসও বেড়ে উঠল।

  22. ম্যাথিউ ১৩:২৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তাতে সেই মালিকের দাসেরা এসে তাঁকে বলল, মহাশয়, আপনি কি নিজের ক্ষেতে ভাল বীজ বপন করেননি? তবে শ্যামাঘাস কোথা থেকে হল?

  23. ম্যাথিউ ১৩:২৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি তাদের বললেন, কোন শত্রু এটা করেছে। দাসেরা তাঁকে বলল, তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে, আমরা গিয়ে তা সংগ্রহ করি?

  24. ম্যাথিউ ১৩:২৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, না, কি জানি, শ্যামাঘাস সংগ্রহ করবার দিনের তোমরা তার সাথে গমও উপড়িয়ে ফেলবে।

  25. ম্যাথিউ ১৩:৩০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ফসল কাটার দিন পর্যন্ত দুটিকেই একসঙ্গে বাড়তে দাও। পরে কাটার দিনের আমি মজুরদের বলব, তোমরা প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করে পোড়াবার জন্য বোঝা বেঁধে রাখ, কিন্তু গম আমার গোলায় সংগ্রহ কর।