মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ১৩:৫৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর তার বোনেরা কি সবাই আমাদের এখানে নেই? তবে এ কোথা থেকে এই সব পেল? এই ভাবে তারা যীশুকে নিয়ে বাধা পেতে লাগল।

  2. ম্যাথিউ ১৩:৫৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু তাদের বললেন, নিজের দেশ ও জাতি ছাড়া আর কোথাও ভাববাদী অসম্মানিত হন না।

  3. ম্যাথিউ ১৩:৫৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর তাদের অবিশ্বাসের জন্য তিনি সেখানে প্রচুর অলৌকিক কাজ করলেন না।

  4. ম্যাথিউ ১৪:১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ সেই দিন হেরোদ রাজা যীশুর বার্তা শুনতে পেলেন,

  5. ম্যাথিউ ১৪:২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আর নিজের দাসদেরকে বললেন, ইনি সেই বাপ্তিষ্মদাতা যোহন; তিনি মৃতদের মধ্যে থেকে উঠেছেন, আর সেইজন্য এইসব অলৌকিক কাজ সব করতে পারছেন।

  6. ম্যাথিউ ১৪:৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কারণ হেরোদ নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করেছিলেন এবং তার জন্য যোহনকে ধরে বেঁধে কারাগারে রেখেছিলেন;

  7. ম্যাথিউ ১৪:৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কারণ যোহন তাঁকে বলেছিলেন, ওকে রাখা আপনার উচিত নয়।

  8. ম্যাথিউ ১৪:৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ফলে তিনি তাঁকে হত্যা করতে ইচ্ছা করলেও লোকদেরকে ভয় করতেন, কারণ লোকে তাঁকে ভাববাদী বলে মানত।

  9. ম্যাথিউ ১৪:৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কিন্তু হেরোদের জন্মদিন এলো, হেরোদিয়ার মেয়ে সভার মধ্যে নেচে হেরোদকে সন্তুষ্ট করল।

  10. ম্যাথিউ ১৪:৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এই জন্য তিনি শপথ করে বললেন, “তুমি যা চাইবে, তাই তোমাকে দেব।”

  11. ম্যাথিউ ১৪:৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন সে নিজের মায়ের পরামর্শ অনুসারে বলল, “যোহন বাপ্তিষ্মদাতার মাথা থালায় করে আমাকে দিন।”

  12. ম্যাথিউ ১৪:৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এতে রাজা দুঃখিত হলেন, কিন্তু নিজের শপথের কারণে এবং যারা তাঁর সঙ্গে ভোজে বসেছিল, তাদের কারণে, তা দিতে আজ্ঞা করলেন,

  13. ম্যাথিউ ১৪:১০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তিনি লোক পাঠিয়ে কারাগারে যোহনের মাথা কাটালেন।

  14. ম্যাথিউ ১৪:১১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আর তাঁর মাথাটি একখানা থালায় করে এনে সেই মেয়েকে দেওয়া হল; আর সে তা মায়ের কাছে নিয়ে গেল।

  15. ম্যাথিউ ১৪:১২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পরে তাঁর শিষ্যরা এসে মৃতদেহ নিয়ে গিয়ে তাঁর কবর দিল এবং যীশুর কাছে এসে তাঁকে খবর দিল।

  16. ম্যাথিউ ১৪:১৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যীশু তা শুনে সেখান থেকে নৌকায় করে একা এক নির্জন জায়গায় চলে গেলেন; আর লোক সবাই তা শুনে নানা শহর থেকে এসে হাঁটা পথে তাঁর অনুসরণ করল।

  17. ম্যাথিউ ১৪:১৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন যীশু নৌকা থেকে বের হয়ে অনেক লোক দেখে তাদের জন্য করুণাবিষ্ট হলেন এবং তাদের অসুস্থ লোকদেরকে সুস্থ করলেন।

  18. ম্যাথিউ ১৪:১৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পরে সন্ধ্যা হলে শিষ্যরা কাছে এসে তাঁকে বললেন, এ জায়গা নির্জন, বেলাও হয়ে গিয়েছে; লোকদেরকে বিদায় করুন, যেন ওরা গ্রামে গ্রামে গিয়ে নিজেদের নিজেদের জন্য খাবার কিনে নেয়।

  19. ম্যাথিউ ১৪:১৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যীশু তাঁদের বললেন, ওদের যাবার প্রয়োজন নেই, তোমরাই ওদেরকে কিছু খাবার দাও।

  20. ম্যাথিউ ১৪:১৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তাঁরা তাঁকে বললেন, আমাদের এখানে শুধুমাত্র পাঁচটি রুটি ও দুটী মাছ আছে।

  21. ম্যাথিউ ১৪:১৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, সেগুলি এখানে আমার কাছে আন।

  22. ম্যাথিউ ১৪:১৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পরে তিনি লোক সবাইকে ঘাসের উপরে বসতে আদেশ করলেন; আর সেই পাঁচটি রুটি ও দুটি মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং রুটি ভেঙে শিষ্যদের দিলেন, শিষ্যেরা লোকদেরকে দিলেন।

  23. ম্যাথিউ ১৪:২০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তাতে সবাই খেল এবং সন্তুষ্ট হল এবং শিষ্যরা অবশিষ্ট গুঁড়াগাঁড়া জড়ো করে পূর্ণ বারো ঝুড়ি তুলে নিলেন।

  24. ম্যাথিউ ১৪:২১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যারা খাবার খেয়েছিল, তারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান পাঁচ হাজার পুরুষ ছিল।

  25. ম্যাথিউ ১৪:২২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ আর যীশু তখনই শিষ্যদের বলে দিলেন, যেন তাঁরা নৌকায় উঠে তাঁর আগে অন্য পারে যান, আর সেই দিন তিনি লোকদেরকে বিদায় করে দেন।