মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ১৫:১২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন শিষ্যরা কাছে এসে তাঁকে বললেন, “আপনি কি জানেন, এই কথা শুনে ফরীশীরা আঘাত পেয়েছে?”

  2. ম্যাথিউ ১৫:১৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তিনি এর উত্তরে বললেন, “আমার স্বর্গীয় পিতা যে সমস্ত চারা রোপণ করেননি, সে সমস্তই উপড়িয়ে ফেলা হবে।”

  3. ম্যাথিউ ১৫:১৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ওদের কথা বাদ দাও, ওরা নিজেরা অন্ধ হয়ে অন্য অন্ধদের পথ দেখায়, অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গর্তে পড়বে।

  4. ম্যাথিউ ১৫:১৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পিতর তাঁকে বললেন, “এই গল্পের অর্থ আমাদেরকে বুঝিয়ে দিন।”

  5. ম্যাথিউ ১৫:১৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, “তোমরাও কি এখনও বুঝতে পার না?

  6. ম্যাথিউ ১৫:১৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এটা কি বোঝ না যে, যা কিছু মুখের ভিতরে যায়, তা পেটের মধ্যে যায়, পরে শরীর থেকে বেরিয়ে যায়?

  7. ম্যাথিউ ১৫:১৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কিন্তু যা যা মুখ থেকে বের হয়, তা হৃদয় থেকে আসে, আর সেগুলোই মানুষকে অপবিত্র করে।”

  8. ম্যাথিউ ১৫:১৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কারণ হৃদয় থেকে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চুরি, মিথ্যাসাক্ষ্য, ঈশ্বরনিন্দা বের হয়ে আসে।

  9. ম্যাথিউ ১৫:২০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    এই সমস্তই মানুষকে অপবিত্র করে, কিন্তু হাত না ধুয়ে খাবার খেলে মানুষ তাতে অপবিত্র হয় না।

  10. ম্যাথিউ ১৫:২১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ পরে যীশু সেই জায়গা ছেড়ে সোর ও সীদোন অঞ্চলে গেলেন।

  11. ম্যাথিউ ১৫:২২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আর দেখ, ঐ অঞ্চলের একটি কনানীয় মহিলা এসে চিত্কার করে বলতে লাগল, হে প্রভু, দায়ূদ-সন্তান, আমাকে দয়া করুন, আমার মেয়েটি ভূতগ্রস্ত হয়ে অত্যন্ত কষ্ট পাচ্ছে।

  12. ম্যাথিউ ১৫:২৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কিন্তু তিনি তাকে কিছুই উত্তর দিলেন না। তখন তাঁর শিষ্যেরা কাছে এসে তাঁকে অনুরোধ করলেন, একে বিদায় করুন, কারণ এ আমাদের পিছন পিছন চিত্কার করছে।

  13. ম্যাথিউ ১৫:২৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তিনি এর উত্তরে বললেন, “ইস্রায়েলের হারান মেষ ছাড়া আর কারও কাছে আমাকে পাঠানো হয়নি।”

  14. ম্যাথিউ ১৫:২৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কিন্তু মহিলাটি এসে তাঁকে প্রণাম করে বলল, “প্রভু, আমার উপকার করুন।”

  15. ম্যাথিউ ১৫:২৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, “সন্তানদের খাবার নিয়ে কুকুরদের কাছে ফেলে দেওয়া উচিত নয়।”

  16. ম্যাথিউ ১৫:২৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তাতে সে বলল, “হ্যাঁ, প্রভু, কারণ কুকুরেরাও তাদের মালিকের টেবিলের নিচে পড়ে থাকা সন্তানদের সেই সব খাবারের গুঁড়াগাঁড়া তারা খায়।”

  17. ম্যাথিউ ১৫:২৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন যীশু এর উত্তরে তাকে বললেন, “হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা, তেমনি তোমার প্রতি হোক।” আর সেই মুহূর্তেই তার মেয়ে সুস্থ হল।

  18. ম্যাথিউ ১৫:২৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ পরে যীশু সেখান থেকে গালীল সমুদ্রের ধারে উপস্থিত হলেন এবং পাহাড়ে উঠে সেই জায়গায় বসলেন।

  19. ম্যাথিউ ১৫:৩০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আর অনেক লোক তাঁর কাছে আসতে লাগল, তারা তাদের সঙ্গে খোঁড়া, অন্ধ, বোবা, নুলা এবং আরও অনেক লোককে নিয়ে তাঁর পায়ের কাছে ফেলে রাখল, আর তিনি তাদের সুস্থ করলেন।

  20. ম্যাথিউ ১৫:৩১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আর এই ভাবে বোবারা কথা বলছিল, নুলারা সুস্থ হচ্ছিল, খোঁড়ারা হাঁটতে পারছিল এবং অন্ধেরা দেখতে পাচ্ছিল, তখন তারা এই সব দেখে খুবই আশ্চর্য্য হল এবং ইস্রায়েলের ঈশ্বরের গৌরব করল।

  21. ম্যাথিউ ১৫:৩২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন যীশু তাঁর শিষ্যদের কাছে ডেকে বললেন, “এই লোকদের জন্য আমার করুণা হচ্ছে, কারণ এরা আজ তিন দিন আমার সঙ্গে আছে এবং এদের কাছে খাবার কিছুই নেই, আর আমি এদেরকে না খাইয়ে বাড়িতে পাঠিয়ে দিতে চাই না, কারণ এরা রাস্তায় দুর্বল হয়ে পড়বে।”

  22. ম্যাথিউ ১৫:৩৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তাঁর শিষ্যেরা উত্তর দিয়ে বললেন, “এই নির্জন জায়গায় আমরা কোথা থেকে এত রুটি পাবো এবং এত লোককে কিভাবে তৃপ্ত করব?”

  23. ম্যাথিউ ১৫:৩৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    যীশু তাঁদের বললেন, “তোমাদের কাছে কতগুলি রুটি আছে?” তাঁরা বললেন, “সাতখানা, আর কয়েকটি ছোট মাছ আছে।”

  24. ম্যাথিউ ১৫:৩৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন তিনি লোকদেরকে জমিতে বসতে নির্দেশ দিলেন।

  25. ম্যাথিউ ১৫:৩৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পরে তিনি সেই সাতখানা রুটি ও সেই কয়েকটি মাছ নিলেন, ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং শিষ্যদের দিলেন, শিষ্যেরা লোকদেরকে দিলেন।