মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ১৪:২৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পরে তিনি লোকদেরকে বিদায় করে নির্জনে প্রার্থনা করবার জন্য পাহাড়ে চলে গেলেন। যখন সন্ধ্যা হল, তিনি সেই জায়গায় একা থাকলেন।

  2. ম্যাথিউ ১৪:২৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন নৌকাটি ডাঙা থেকে অনেকটা দূরে গিয়ে পড়েছিল, ঢেউয়ে টলমল করছিল, কারণ হাওয়া তাদের বিপরীত দিক থেকে বইছিল।

  3. ম্যাথিউ ১৪:২৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পরে প্রায় শেষ রাত্রিতে যীশু সমুদ্রের উপর দিয়ে হেঁটে তাঁদের কাছে আসলেন।

  4. ম্যাথিউ ১৪:২৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন শিষ্যেরা তাঁকে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে দেখে ভয় পেয়ে বললেন, “এ যে ভূত!” আর তাঁরা ভয়ে চেঁচিয়ে উঠলেন।

  5. ম্যাথিউ ১৪:২৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু সঙ্গে সঙ্গে তাঁদের সঙ্গে কথা বললেন, তাঁদেরকে বললেন, সাহস কর, এখানে আমি, ভয় করো না।

  6. ম্যাথিউ ১৪:২৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখন পিতর উত্তর করে তাঁকে বললেন, হে প্রভু, যদি আপনি হন, তবে আমাকে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আজ্ঞা করুন।

  7. ম্যাথিউ ১৪:২৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, এস; তাতে পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যীশুর কাছে চললেন।

  8. ম্যাথিউ ১৪:৩০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কিন্তু বাতাস দেখে তিনি ভয় পেলেন এবং ডুবে যেতে যেতে চিৎকার করে ডেকে বললেন, হে প্রভু, আমায় উদ্ধার করুন।

  9. ম্যাথিউ ১৪:৩১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তখনই যীশু হাত বাড়িয়ে তাঁকে ধরলেন, আর তাঁকে বললেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে?

  10. ম্যাথিউ ১৪:৩২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পরে তাঁরা নৌকায় উঠলেন, আর বাতাস থেমে গেল।

  11. ম্যাথিউ ১৪:৩৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আর যাঁরা নৌকায় ছিলেন, তাঁরা এসে তাঁকে প্রণাম করে বললেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র।

  12. ম্যাথিউ ১৪:৩৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    পরে তাঁরা পার হয়ে গিনেষরৎ প্রদেশের এসে নৌকা ভূমিতে লাগালেন।

  13. ম্যাথিউ ১৪:৩৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    সেখানকার লোকেরা যীশুকে চিনতে পেরেছিলেন, তখন তারা চারদিকে সেই দেশের সব জায়গায় খবর পাঠাল এবং যত অসুস্থ লোক ছিল, সবাইকে তাঁর কাছে আনল;

  14. ম্যাথিউ ১৪:৩৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আর তাঁকে মিনতি করল, যেন ওরা তাঁর পোশাকের ঝালর একটু ছুঁতে পারে; আর যত লোক তাঁকে ছুঁলো, সবাই সুস্থ হল।

  15. ম্যাথিউ ১৫:১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ তখন যিরুশালেম থেকে কয়েকজন ফরীশীরা ও ব্যবস্থার শিক্ষকরা যীশুর কাছে এসে বললেন,

  16. ম্যাথিউ ১৫:২আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আপনার শিষ্যরা কি জন্য প্রাচীন পূর্বপুরুষদের নিয়ম কানুন পালন করে না? কারণ খাওয়ার দিনের তারা হাত ধোয় না।

  17. ম্যাথিউ ১৫:৩আনু. ৩২ খ্রিস্টাব্দ

    তিনি এর উত্তরে তাদের বললেন, “তোমরাও তোমাদের পরম্পরাগত নিয়ম কানুনের জন্য ঈশ্বরের আদেশ অবজ্ঞা কর কেন?”

  18. ম্যাথিউ ১৫:৪আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কারণ ঈশ্বর আদেশ করলেন, “তুমি তোমার বাবাকে ও মাকে সম্মান করবে, আর যে কেউ বাবার কি মায়ের নিন্দা করে, তার মৃত্যুদণ্ড অবশ্যই হবে।”

  19. ম্যাথিউ ১৫:৫আনু. ৩২ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমরা বলে থাক, যে ব্যক্তি বাবাকে কি মাকে বলে, “আমি যা কিছু দিয়ে তোমার উপকার করতে পারতাম, তা ঈশ্বরকে উত্সর্গ করা হয়েছে,”

  20. ম্যাথিউ ১৫:৬আনু. ৩২ খ্রিস্টাব্দ

    সেই ব্যক্তির বাবাকে বা তার মাকে আর সম্মান করার দরকার নেই, এই ভাবে তোমরা নিজেদের পরম্পরাগত নিয়ম কানুনের জন্য ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করছ।

  21. ম্যাথিউ ১৫:৭আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ভণ্ডরা, যিশাইয় ভাববাদী তোমাদের বিষয়ে একদম ঠিক কথা বলেছেন,

  22. ম্যাথিউ ১৫:৮আনু. ৩২ খ্রিস্টাব্দ

    “এই লোকেরা শুধুই মুখে আমার সম্মান করে, কিন্তু এদের হৃদয় আমার থেকে দূরে থাকে

  23. ম্যাথিউ ১৫:৯আনু. ৩২ খ্রিস্টাব্দ

    আর এরা বৃথাই আমার আরাধনা করে এবং মানুষের বানানো নিয়মকে প্রকৃত নিয়ম বলে শিক্ষা দেয়।”

  24. ম্যাথিউ ১৫:১০আনু. ৩২ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি লোকদেরকে কাছে ডেকে বললেন, “তোমরা শোনো ও বোঝ।

  25. ম্যাথিউ ১৫:১১আনু. ৩২ খ্রিস্টাব্দ

    মুখের ভেতরে যা কিছু যায়, তা যে মানুষকে অপবিত্র করে, এমন নয়, কিন্তু মুখ থেকে যা বের হয়, সে সব মানুষকে অপবিত্র করে।”