circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ১৩:৩১আনু. ৩১ খ্রিস্টাব্দ
তিনি আর এক গল্প তাদের কাছে উপস্থিত করে বললেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার সমান, যা কোন ব্যক্তি নিয়ে নিজের ক্ষেতে বপন করল।
- ম্যাথিউ ১৩:৩২আনু. ৩১ খ্রিস্টাব্দ
সব বীজের মধ্যে ঐ বীজ অতি ক্ষুদ্র; কিন্তু বেড়ে উঠলে, পর তা শাক সবজির থেকে বড় হয়ে ওঠে এবং বড় বড় ডাল বের হয়, তাতে আকাশের পাখিরা এসে তার ডালে বাস করে।
- ম্যাথিউ ১৩:৩৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
তিনি তাদের আর এক গল্প বললেন, স্বর্গরাজ্য এমন খামির সমান, যা কোন স্ত্রীলোক নিয়ে অনেক ময়দার মধ্যে ঢেকে রাখল, শেষে পুরোটাই খামিতে পূর্ণ হয়ে উঠল।
- ম্যাথিউ ১৩:৩৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
এই সব কথা যীশু গল্পের মাধ্যমে লোকদেরকে বললেন, গল্প ছাড়া তাদেরকে কিছুই বলতেন না;
- ম্যাথিউ ১৩:৩৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
যেন ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয়, “আমি গল্প কথায় নিজের মুখ খুলব, জগতের শুরু থেকে যা যা গোপন আছে, সে সব প্রকাশ করব।”
- ম্যাথিউ ১৩:৩৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তখন তিনি সবাইকে বিদায় করে বাড়ি এলেন। আর তাঁর শিষ্যরা কাছে এসে তাঁকে বললেন, ক্ষেতের শ্যামাঘাসের গল্পটি আমাদেরকে স্পষ্ট করে বলুন।
- ম্যাথিউ ১৩:৩৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
তিনি উত্তর করে বললেন, যিনি ভাল বীজ বপন করেন, তিনি মনুষ্যপুত্র।
- ম্যাথিউ ১৩:৩৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
ক্ষেত হল জগত; ভাল বীজ হল ঈশ্বরের রাজ্যের সন্তানরা; শ্যামাঘাস হল সেই শয়তানের সন্তানরা;
- ম্যাথিউ ১৩:৩৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
যে শত্রু তা বুনেছিল, সে দিয়াবল; কাটার দিন যুগের শেষ; এবং মজুরেরা হল স্বর্গদূত।
- ম্যাথিউ ১৩:৪০আনু. ৩১ খ্রিস্টাব্দ
অতএব যেমন শ্যামাঘাস সংগ্রহ করে আগুনে পুড়িয়া দেওয়া হয়, তেমনি যুগের শেষে হবে।
- ম্যাথিউ ১৩:৪১আনু. ৩১ খ্রিস্টাব্দ
মনুষ্যপুত্র নিজের দূতদের পাঠাবেন; তাঁরা তাঁর রাজ্য থেকে সব বাঁধাজনক বিষয় ও অধর্মীদেরকে সংগ্রহ করবেন,
- ম্যাথিউ ১৩:৪২আনু. ৩১ খ্রিস্টাব্দ
এবং তাদের আগুনে ফেলে দেবেন; সেই জায়গায় কান্নাকাটি ও দাঁতে দাঁত ঘর্ষণ হবে।
- ম্যাথিউ ১৩:৪৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
তখন ধার্ম্মিকেরা নিজেদের পিতার রাজ্যে সুর্য্যের মত উজ্জ্বল হবে। যার কান আছে সে শুনুক।
- ম্যাথিউ ১৩:৪৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
স্বর্গরাজ্য ক্ষেতের মধ্যে গোপন এমন ভান্ডার এর সমান, যা দেখতে পেয়ে এক ব্যক্তি লুকিয়ে রাখল, পরে আনন্দের আবেগে গিয়ে সব বিক্রি করে সেই জমি কিনল।
- ম্যাথিউ ১৩:৪৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের সমান, যে ভালো ভালো মুক্তার খোঁজ করছিল,
- ম্যাথিউ ১৩:৪৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
সে একটি মহামূল্য মুক্তা দেখতে পেয়ে সব বিক্রি করে তা কিনল।
- ম্যাথিউ ১৩:৪৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের সমান, যা সমুদ্রে ফেলে দেওয়া হলে সব রকম মাছ সংগ্রহ করল।
- ম্যাথিউ ১৩:৪৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
জালটা পরিপূর্ণ হলে লোকে পাড়ে টেনে তুলল, আর বসে বসে ভালগুলো সংগ্রহ করে পাত্রে রাখল এবং খারাপগুলো ফেলে দিল।
- ম্যাথিউ ১৩:৪৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
এই ভাবে যুগের শেষে হবে; দূতেরা এসে ধার্ম্মিকদের মধ্য থেকে খারাপদের আলাদা করবেন,
- ম্যাথিউ ১৩:৫০আনু. ৩১ খ্রিস্টাব্দ
এবং তাদের আগুনে ফেলে দেবেন; সেই জায়গায় কান্নাকাটি ও দাঁতে দাঁত ঘর্ষণ হবে।
- ম্যাথিউ ১৩:৫১আনু. ৩১ খ্রিস্টাব্দ
তোমরা কি এই সব বুঝতে পেরেছ? তাঁরা বললেন হ্যাঁ।
- ম্যাথিউ ১৩:৫২আনু. ৩১ খ্রিস্টাব্দ
তখন তিনি তাঁদের বললেন, এই জন্য স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষিত প্রত্যেক ধর্মশিক্ষক শিষ্য হয়েছে যারা এমন মানুষ যে তারা ঘরের মালিকের সমান, যে নিজের ভান্ডার থেকে নতুন ও পুরানো জিনিস বের করে।
- ম্যাথিউ ১৩:৫৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
এই সকল গল্প শেষ করবার পর যীশু সেখান থেকে চলে গেলেন।
- ম্যাথিউ ১৩:৫৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
আর তিনি নিজের দেশে এসে লোকদের সমাজঘরে তাদের উপদেশ দিতে লাগলেন, তাতে তারা চমৎকৃত হয়ে বলল, এর এমন জ্ঞান ও এমন অলৌকিক কাজ সব কোথা থেকে হল?
- ম্যাথিউ ১৩:৫৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
একি ছুতোরের ছেলে না? এর মায়ের নাম কি মরিয়ম না? এবং যাকোব, যোষেফ, শিমোন ও যিহূদা কি এর ভাই না?