circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ১২:৩১আনু. ৩১ খ্রিস্টাব্দ
এই কারণে আমি তোমাদের বলছি, মানুষদের সব পাপ ও নিন্দার ক্ষমা হবে, কিন্তু ঈশ্বরনিন্দার ক্ষমা হবে না।
- ম্যাথিউ ১২:৩২আনু. ৩১ খ্রিস্টাব্দ
আর যে কেউ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোন কথা বলে, সে ক্ষমা পাবে; কিন্তু যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে, সে ক্ষমা পাবে না, এইকালেও নয়, পরকালেও নয়।
- ম্যাথিউ ১২:৩৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
হয় গাছকে ভাল বল এবং তার ফলকেও ভাল বল; নয় গাছকে খারাপ বল এবং তার ফলকেও খারাপ বল; কারণ ফলের মাধ্যমেই গাছকে চেনা যায়।
- ম্যাথিউ ১২:৩৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
হে বিষধর সাপের বংশেরা, তোমরা খারাপ হয়ে কেমন করে ভাল কথা বলতে পার? কারণ হৃদয়ে যা আছে, মুখ তাই বলে।
- ম্যাথিউ ১২:৩৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
ভাল মানুষ ভাল ভান্ডার থেকে ভাল জিনিস বের করে এবং মন্দ লোক মন্দ ভান্ডার থেকে মন্দ জিনিস বের করে।
- ম্যাথিউ ১২:৩৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
আর আমি তোমাদের বলছি, মানুষেরা যত বাজে কথা বলে, বিচার দিনের সেই সবের হিসাব দিতে হবে।
- ম্যাথিউ ১২:৩৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
কারণ তোমার কথার মাধ্যমে তুমি নির্দোষ বলে গণ্য হবে, আর তোমার কথার মাধমেই তুমি দোষী বলে গণ্য হবে।
- ম্যাথিউ ১২:৩৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তখন কয়েক জন ধর্মশিক্ষক ও ফরীশী তাঁকে বলল, “হে গুরু, আমরা আপনার কাছে একটি চিহ্ন দেখতে ইচ্ছা করি।”
- ম্যাথিউ ১২:৩৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
তিনি উত্তর করে তাদের বললেন, “এই দিনের মন্দ ও অবিশ্বস্ত লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু যোনা ভাববাদীর চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন এদেরকে দেওয়া যাবে না।
- ম্যাথিউ ১২:৪০আনু. ৩১ খ্রিস্টাব্দ
কারণ যোনা যেমন তিনদিন তিন রাত বড় মাছের পেটে ছিলেন, সেই রকম মনুষ্যপুত্রও তিনদিন তিন রাত পৃথিবীর অন্তরে থাকবেন।
- ম্যাথিউ ১২:৪১আনু. ৩১ খ্রিস্টাব্দ
নীনবী শহরের লোকেরা বিচারে এই দিনের র লোকদের সঙ্গে দাঁড়িয়ে এদের দোষী করবে, কারণ তারা যোনার প্রচারে মন পরিবর্তন করেছিল, আর দেখ, যোনা থেকেও মহান এক ব্যক্তি এখানে আছেন।
- ম্যাথিউ ১২:৪২আনু. ৩১ খ্রিস্টাব্দ
দক্ষিণ দেশের রানীর বিচারে এই যুগের লোকদের সঙ্গে দাঁড়িয়ে এদেরকে দোষী করবেন; কারণ শলোমনের জ্ঞানের কথা শোনার জন্য তিনি পৃথিবীর শেষ থেকে এসেছিলেন, আর দেখ, শলোমনের থেকেও মহান এক ব্যক্তি এখানে আছেন।”
- ম্যাথিউ ১২:৪৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
আর যখন অশুচি আত্মা মানুষের মধ্যে থেকে বের হয়ে যায়, তখন জলবিহীন নানা জায়গা দিয়ে ঘুরতে ঘুরতে বিশ্রামের খোঁজ করে, কিন্তু তা পায় না।
- ম্যাথিউ ১২:৪৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
তখন সে বলে, আমি যেখান থেকে বের হয়ে এসেছি, আমার সেই বাড়িতে ফিরে যাই; পরে সে এসে তা খালি, পরিষ্কার ও সাজানো দেখে।
- ম্যাথিউ ১২:৪৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
তখন সে গিয়ে নিজের থেকেও খারাপ অন্য সাত অশুচি আত্মাকে সঙ্গে নিয়ে আসে, আর তারা সেই জায়গায় প্রবেশ করে বাস করে; তাতে সেই মানুষের প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়। এই দিনের লোকদের প্রতি তাই ঘটবে।
- ম্যাথিউ ১২:৪৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তিনি সবলোককে এই সব কথা বলছেন, এমন দিনের দেখ, তাঁর মা ও ভাইয়েরা তাঁর সাথে কথা বলবার চেষ্টায় বাইরে দাঁড়িয়ে ছিলেন।
- ম্যাথিউ ১২:৪৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
তখন এক ব্যক্তি তাঁকে বলল, দেখুন, আপনার মা ও ভাইয়েরা আপনার সাথে কথা বলবার জন্য বাইরে দাঁড়িয়ে আছেন।
- ম্যাথিউ ১২:৪৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
কিন্তু এই যে কথা বলল, তাকে তিনি উত্তর করলেন, আমার মা কে? আমার ভাইয়েরাই বা কারা?
- ম্যাথিউ ১২:৪৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
পরে তিনি নিজের শিষ্যদের দিকে হাত বাড়িয়ে বললেন, এই দেখ, আমার মা ও আমার ভাইরা;
- ম্যাথিউ ১২:৫০আনু. ৩১ খ্রিস্টাব্দ
কারণ যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই আমার ভাই ও বোন ও মা।
- ম্যাথিউ ১৩:১আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ সেই দিন যীশু ঘর থেকে বের হয়ে গিয়ে সমুদ্রের পাড়ে বসলেন।
- ম্যাথিউ ১৩:২আনু. ৩১ খ্রিস্টাব্দ
আর প্রচুর লোক তাঁর কাছে এলো, তাতে তিনি সমুদ্রের মধ্যে একটি নৌকায় উঠে বসলেন এবং সব লোক তীরে দাঁড়িয়ে রইল।
- ম্যাথিউ ১৩:৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
তখন তিনি গল্পের মাধ্যমে তাদের অনেক কথা বলতে লাগলেন।
- ম্যাথিউ ১৩:৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
তিনি বললেন, দেখ, একজন চাষী বীজ বুনতে গেল। বোনার দিন কিছু বীজ পথের ধরে পড়ল, তাতে পাখিরা এসে সেগুলি খেয়ে ফেলল।
- ম্যাথিউ ১৩:৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
আর কিছু বীজ পাথুরে মাটিতে পড়ল, যেখানে ঠিকমত মাটি পেল না, সেগুলি ঠিকমত মাটি না পেয়ে তাড়াতাড়ি অঙ্কুর বের হলো, কিন্তু সূর্য্য উঠলে সেগুলি পুড়ে গেল,