মূল বিষয়বস্তুতে যান

circa 1380–1050 BC

The Judges & Ruth

Israel cycles through rebellion, oppression, and rescue under charismatic leaders—culminating in Ruth's faithful love story.

703 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. বিচারকগণ ৯:৫৬আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    এই ভাবে অবীমেলক নিজের সত্তর জন ভাইকে হত্যা করে নিজের বাবার বিরুদ্ধে যে দুষ্কর্ম্ম করেছিল, ঈশ্বর তার সঠিক শাস্তি তাকে দিলেন;

  2. বিচারকগণ ৯:৫৭আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    আবার শিখিমের লোকদের মাথায় ঈশ্বর তাদের সমস্ত দুষ্কর্ম্মের প্রতিফল দিলেন; তাতে যিরুব্বালের ছেলে যোথমের অভিশাপ তাদের ওপরে পড়ল।

  3. বিচারকগণ ১০:১আনু. ১২৩২ খ্রিস্টপূর্ব

    ¶ অবীমেলকের (অবীমেলকের নৃত্যুর পরে) পরে তোলয় ইস্রায়েলীয়দের উদ্ধারের জন্য উৎপন্ন হলেন; তিনি ইষাখর বংশীয় দোদয়ের নাতি পূয়ার ছেলে; তিনি পর্বতময় ইফ্রয়িম প্রদেশে অবস্থিত শামীরে বাস করতেন।

  4. বিচারকগণ ১০:২আনু. ১২৩২ খ্রিস্টপূর্ব

    তিনি তেইশ বছর ইস্রায়েলের বিচার করলেন; পরে তিনি মারা গেলেন এবং শামীরে (শহরে) তার কবর দেওয়া হল।

  5. বিচারকগণ ১০:৩আনু. ১২০৯ খ্রিস্টপূর্ব

    ¶ তাঁর (তোলয়ের মৃত্যুর পরে) পরে গিলিয়দীয় যায়ীর উৎপন্ন হয়ে বাইশ বছর পর্যন্ত ইস্রায়েলের বিচার করলেন।

  6. বিচারকগণ ১০:৪আনু. ১২০৯ খ্রিস্টপূর্ব

    তাঁর ত্রিশটী ছেলে ছিল, তারা (নিজের নিজের) ত্রিশটি গাধায় চড়ে বেড়াত; এবং তাদের ত্রিশটি নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে এখন হবোৎ-যায়ীর বলা যায়।

  7. বিচারকগণ ১০:৫আনু. ১২০৯ খ্রিস্টপূর্ব

    পরে যায়ীর মারা গেলেন এবং কামোন (শহরে) তাঁর কবর দেওয়া হল।

  8. বিচারকগণ ১০:৬আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই পুনরায় করল এবং বালদেবতাদের, অষ্টারোৎ দেবীদের, অরামের দেবতাদের, সীদোনের দেবতাদের, মোয়াবের দেবতাদের, অম্মোন-সন্তানদের দেবতাদের ও পলেষ্টীয়দের দেবতাদের সেবা করতে লাগল; তারা সদাপ্রভুকে ত্যাগ করল, তাঁর সেবা করল না।

  9. বিচারকগণ ১০:৭আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর রাগ প্রজ্বলিত হল, আর তিনি পলেষ্টীয়দের হাতে ও অম্মোন-সন্তানদের হাতে তাদেরকে বিক্রয় (সঁপে দিলেন) করলেন।

  10. বিচারকগণ ১০:৮আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    আর এরা ঐ বছর ইস্রায়েল সন্তানদের অত্যাচার ও চূর্ণ করল; আঠার বছর পর্যন্ত যর্দন-পারস্থ গিলিয়দের অন্তঃপাতী ইমোরীয় দেশনিবাসী সমস্ত ইস্রায়েলীয়দেরকে চূর্ণ করল।

  11. বিচারকগণ ১০:৯আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    আর অম্মোন-সন্তানরা যিহূদার ও বিন্যামীনের এবং ইফ্রয়িম কুলের সঙ্গে যুদ্ধ করতে যর্দ্দন পার হয়ে আসত; এই ভাবে ইস্রায়েল খুব কষ্ট পেতে লাগল।

  12. বিচারকগণ ১০:১০আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর কাছে কেঁদে বলল, আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি, কারণ আমরা নিজেদের ঈশ্বরকে ত্যাগ করেছি এবং বাল দেবতাদের (মূর্তির) সেবা করেছি।

  13. বিচারকগণ ১০:১১আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    তাতে সদাপ্রভু ইস্রায়েলীয়দেরকে বললেন, মিস্রীয়দের থেকে, ইমোরীয়দের থেকে, অম্মোন-সন্তানদের থেকে ও পলেষ্টীয়দের থেকে আমি কি তোমাদেরকে [নিস্তার করি] নি?

  14. বিচারকগণ ১০:১২আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    আর সীদোনীয়, অমালেকীয় ও মায়োনীয়রা তোমাদের উপরে অত্যাচার করেছিল এবং তোমরা আমার কাছে কাঁদলে আমি তাদের হাত থেকে তোমাদেরকে নিস্তার করলাম।

  15. বিচারকগণ ১০:১৩আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    তবুও তোমরা আমাকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করলে, অতএব আমি আর তোমাদের উদ্ধার করব না; যাও,

  16. বিচারকগণ ১০:১৪আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    নিজেদের মনোনীত ঐ দেবতাদের কাছে কাঁদ; সঙ্কটের দিনের তারাই তোমাদেরকে উদ্ধার করুক।

  17. বিচারকগণ ১০:১৫আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েলীয়রা সদাপ্রভুকে বলল, আমরা পাপ করেছি; এখন তোমার দৃষ্টিতে যা ভাল মনে হয়, তাই আমাদের প্রতি কর; অনুরোধ করি, কেবল আজ আমাদেরকে উদ্ধার কর।

  18. বিচারকগণ ১০:১৬আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    পরে তারা নিজেদের মধ্য থেকে বিজাতীয় দেবতাদেরকে দূর করে সদাপ্রভুর সেবা করল; তাতে ইস্রায়েলের কষ্টে তাঁর প্রাণ দুঃখিত হল।

  19. বিচারকগণ ১০:১৭আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    ঐ দিনের অম্মোন-সন্তানরা জড়ো হয়ে গিলিয়দে শিবির তৈরী করল। আর ইস্রায়েলীয়রা জড়ো হয়ে মিস্‌পাতে শিবির তৈরী করল।

  20. বিচারকগণ ১০:১৮আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    তাতে লোকেরা, গিলিয়দের অধ্যক্ষরা, পরস্পর বলল, অম্মোন-সন্তানদের সঙ্গে যুদ্ধ করতে কোন্‌ ব্যক্তি আরম্ভ করবে? সে গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হবে।

  21. ¶ ঐ দিনের গিলিয়দীয় যিপ্তহ বলবান্‌ বীর ছিলেন; তিনি এক বেশ্যার ছেলে; গিলিয়দ তাঁর জন্ম দিয়েছিলেন।

  22. আর গিলিয়দের স্ত্রী তাঁর জন্য কয়েকটি ছেলে প্রসব করল; পরে সেই স্ত্রীজাত ছেলেরা যখন বড় হয়ে উঠল, তখন যিপ্তহকে তাড়িয়ে দিল, বলল, আমাদের পিতৃকুলের মধ্যে তুমি অধিকার পাবে না, কারণ তুমি অন্য এক স্ত্রীর ছেলে।

  23. তাতে যিপ্তহ নিজের ভাইদের সামনে থেকে পালিয়ে গিয়ে টোব দেশে বাস করতে লাগল; এবং কতগুলো মন্দ অধার্ম্মিক লোক যিপ্তহের কাছে এক সঙ্গে হল, তারা তাঁর সঙ্গে বাইরে যেত।

  24. বিচারকগণ ১১:৪আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    কিছু দিন পরে অম্মোনীয়রা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে লাগল।

  25. বিচারকগণ ১১:৫আনু. ১১৮৭ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েলের সঙ্গে অম্মোনীয়রা যুদ্ধ করতে গিলিয়দের প্রাচীনবর্গ যিপ্তহকে টোব দেশ থেকে আনতে গেল।