মূল বিষয়বস্তুতে যান

circa 1380–1050 BC

The Judges & Ruth

Israel cycles through rebellion, oppression, and rescue under charismatic leaders—culminating in Ruth's faithful love story.

703 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. বিচারকগণ ৯:৩১আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    আর সে কৌশল করে অবীমেলকের কাছে দূত পাঠিয়ে বলল, দেখুন, এবদের ছেলে গাল ও তার ভাইরা শিখিমে এসেছে; আর দেখুন, তারা আপনার বিরুদ্ধে নগরে কুকথা বলছে।

  2. বিচারকগণ ৯:৩২আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    অতএব আপনি ও আপনার সঙ্গে যে সব লোক আছে, আপনারা রাতে উঠে গিয়ে মাঠে লুকিয়ে থাকুন।

  3. বিচারকগণ ৯:৩৩আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে ভোরবেলায় সূর্য্যোদয় হওয়ামাত্র আপনি উঠে নগর আক্রমণ করবেন; আর দেখুন, সে ও তার সঙ্গী লোকেরা আপনার বিরুদ্ধে বের হবে, তখন আপনার হাত যা করতে পারবে, তা করবেন।

  4. বিচারকগণ ৯:৩৪আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে অবীমেলক ও তার সঙ্গী সমস্ত লোক রাত্রিতে উঠে চারটে দল ভাগ হয়ে শিখিমের বিরুদ্ধে লুকিয়ে থাকল।

  5. বিচারকগণ ৯:৩৫আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    আর এবদের ছেলে গাল বাইরে গিয়ে নগরের দরজার প্রবেশের মুখে দাঁড়াল; পরে অবীমেলক ও তার সঙ্গী লোকেরা গোপন জায়গা থেকে উঠল।

  6. বিচারকগণ ৯:৩৬আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    আর গাল সেই লোকদেরকে দেখে সবূলকে বলল, দেখ, পর্বতশৃঙ্গ থেকে লোকসকল নেমে আসছে। সবূল তাকে বলল, তুমি মানুষের ভুল পথের পর্বতের ছায়া দেখছ।

  7. বিচারকগণ ৯:৩৭আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে গাল আবার বলল, দেখ, উচ্চ দেশ থেকে লোকসকল নেমে আসছে এবং গণকদের এলোন বৃক্ষের পথ দিয়ে এক দল আসছে।

  8. বিচারকগণ ৯:৩৮আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    সবূল তাকে বলল, কোথায় এখন তোমার সেই মুখ, যে মুখে বলেছিলে, অবীমেলক কে যে আমরা তার দাসত্ব স্বীকার করি? তুমি যে লোকদেরকে তুচ্ছ করেছিলে, ওরা কি সেই লোক না? এখন যাও, বের হয়ে ওর সঙ্গে যুদ্ধ কর।

  9. বিচারকগণ ৯:৩৯আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে গাল শিখিমের লোকদের আগে আগে বেরিয়ে য়ে গিয়ে অবীমেলকের সঙ্গে যুদ্ধ করল।

  10. বিচারকগণ ৯:৪০আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    তাতে অবীমেলক তাকে তাড়া করল ও সে তার সামনে থেকে পালিয়ে গেল এবং প্রবেশ দ্বারের জায়গা পর্যন্ত অনেক লোক আহত হয়ে পড়ল।

  11. বিচারকগণ ৯:৪১আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে অবীমেলক অরূমায় থাকল এবং সবূল গালকে ও তার ভাইদেরকে তাড়িয়ে দিল, তারা আর শিখিমে বাস করতে পারল না।

  12. বিচারকগণ ৯:৪২আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পর দিন লোকেরা বের হয়ে মাঠে যাচ্ছিল, আর অবীমেলক তার সংবাদ পেল।

  13. বিচারকগণ ৯:৪৩আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    সে লোকদেরকে নিয়ে তিনটে দল করে মাঠের মধ্যে লুকিয়ে থাকল; পরে সে চেয়ে দেখল, আর দেখ, লোকেরা নগর থেকে বের হয়ে আসছিল; তখন সে তাদের বিরুদ্ধে উঠে তাদেরকে আঘাত করল।

  14. বিচারকগণ ৯:৪৪আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে অবীমেলক ও তার সঙ্গীদল সকল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে নগর-দ্বার-প্রবেশের জায়গায় দাঁড়িয়ে থাকল এবং দুটি দল মাঠের সব লোককে আক্রমণ করে আঘাত করল।

  15. বিচারকগণ ৯:৪৫আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    আর অবীমেলক সেই সব দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করল; আর নগর অধিকার করে সেখানকার লোকদেরকে হত্যা করল এবং নগর সমভূমি করে তার ওপরে লবণ ছড়িয়ে দিল।

  16. বিচারকগণ ৯:৪৬আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে শিখিমের দূর্গে অবস্থিত লোকেরা সব এই কথা শুনে এল্‌-বরীৎএর দূর্গে এক গৃহে প্রবেশ করল।

  17. বিচারকগণ ৯:৪৭আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে শিখিমের দূর্গে অবস্থিত সব গৃহস্থ জড়ো হয়েছে, এই কথা অবীমেলক শুনল।

  18. বিচারকগণ ৯:৪৮আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    তখন অবীমেলক ও তার সঙ্গীরা সকলে সল্‌মোন পর্বতে উঠল। আর অবীমেলক কুঠার হাতে নিয়েছিল; সে বৃক্ষ থেকে একটা ডাল কেটে নিয়ে নিজের কাঁধে রাখল এবং নিজের সঙ্গী লোকদেরকে বলল, তোমরা আমাকে যা করতে দেখলে, তাড়াতাড়ি সেরকম কর।

  19. বিচারকগণ ৯:৪৯আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    তাতে সব লোক প্রত্যেকে এক একটা ডাল কেটে নিয়ে অবীমেলকের পিছন পিছন চলল; পরে সেই সমস্ত ডাল ঐ উঁচু বাড়ীর গায়ে রেখে সেই বাড়িতে আগুন লাগিয়ে দিল; এই ভাবে শিখিমের দুর্গে অবস্থিত সমস্ত লোকও মারা গেল; তারা স্ত্রী ও পুরুষ অনুমান হাজার লোক ছিল।

  20. বিচারকগণ ৯:৫০আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে অবীমেলক তেবেসে চলে গেল, ও তেবেসের বিরুদ্ধে শিবির তৈরী করে তা দখল করল।

  21. বিচারকগণ ৯:৫১আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    কিন্তু ঐ নগরের মধ্যে এক শক্তিশালী দূর্গ ছিল, অতএব সমস্ত পুরুষ ও স্ত্রী এবং নগরের সমস্ত লোকেরা পালিয়ে তার মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দূর্গের ছাদের ওপরে উঠল।

  22. বিচারকগণ ৯:৫২আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে অবীমেলক সেই দূর্গের কাছে গিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করল এবং তা আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য দূর্গের দরজা পর্যন্ত গেল।

  23. বিচারকগণ ৯:৫৩আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    তখন একটি স্ত্রীলোক যাঁতার উপরের পাথরটি নিয়ে অবীমেলকের মাথার ওপরে ছুঁড়ে তার মাথার খুলি ভেঙে দিল।

  24. বিচারকগণ ৯:৫৪আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    তাতে সে তাড়াতাড়ি নিজের অস্ত্রবাহক যুবককে ডেকে বলল, তুমি তরোয়াল বের করে আমাকে হত্যা কর; যদি লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক ওকে হত্যা করেছে। তখন সেই যুবক তাকে বিদ্ধ করলে সে মরে গেল।

  25. বিচারকগণ ৯:৫৫আনু. ১২৩৩ খ্রিস্টপূর্ব

    পরে অবীমেলক মারা গিয়েছে দেখে ইস্রায়েলীয়রা প্রত্যেকে নিজের নিজের জায়গায় চলে গেল।