মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ১৯:৩৯আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমাদের অন্য কোনো দাবী দাওয়া যদি থাকে, তবে প্রতিদিনের সভায় তার সমাধান করা হয়।

  2. প্রেরিত ১৯:৪০আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    সাধারনত: আজকের ঘটনার জন্য আমাকে অত্যাচারী বলে আমাদের নামে অভিযোগ হওয়ার ভয় আছে, যেহেতু এর কোন কারণ নেই, এই জনসমাগমের বিষয়ে উত্তর দেওয়ার রাস্তা আমাদের নেই।

  3. প্রেরিত ১৯:৪১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    এই বলে তিনি সভার লোকদের ফিরিয়ে দিলেন।

  4. প্রেরিত ২০:১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সেই গন্ডগোল শেষ হওয়ার পরে পৌল শিষ্যদের ডেকে পাঠালেন এবং উৎসাহ দিলেন ও শুভেচ্ছা সহ বিদায় নিয়ে মাকিদনিয়াতে যাবার জন্য বেরিয়ে পড়লেন।

  5. প্রেরিত ২০:২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ পরে যখন সেই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন তখন যেতে যেতে নানা কথার মধ্যে দিয়ে শিষ্যদের উৎসাহ দিতে দিতে গ্রীস দেশে এসে পৌঁছলেন।

  6. প্রেরিত ২০:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সেই জায়গায় তিনমাস কাটানোর পর যখন তিনি জলপথে সুরিয়া দেশে যাবার জন্য প্রস্তুত হলেন তখন ইহুদীরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করাতে তিনি ঠিক করলেন যে তিনি মাকিদনিয়া দিয়ে ফিরে যাবেন।

  7. প্রেরিত ২০:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    বিরয়া শহরের পুর্হের পুত্র সোপাত্র, থিষোলনীয় আরিষ্টার্খ ও সিকুন্দ, দার্ব্বী শহরের গায় তীমথিয় এবং এশিয়ার তুখিক ও ত্রফিম এঁরা সকলে তাঁর সঙ্গে গেলেন।

  8. প্রেরিত ২০:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু এঁরা এগিয়ে গিয়েও আমাদের জন্য এোয়া শহরে অপেক্ষা করছিলেন।

  9. প্রেরিত ২০:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ পরে তাড়ীশূন্য রুটি র অনুষ্ঠান শেষ হলে আমরা ফিলিপী থেকে জলপথে গিয়ে পাঁচ দিনের এোয়াতে তাঁদের কাছে উপস্থিত হলাম সেখানে সাত দিন ছিলাম।

  10. প্রেরিত ২০:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সপ্তাহের প্রথম দিনের আমরা রুটি ভাঙার জন্য একত্রিত হলে পৌল পরদিন সেখান থেকে চলে যাবার জন্য পরিকল্পনা করায় তিনি শিষ্যদের কাছে মধ্যরাএি পর্যন্ত বক্তৃতা দিয়েছিলেন।

  11. প্রেরিত ২০:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আমরা যে ওপরের ঘরেতে সবাই একত্রিত হয়েছিলাম সেখানে অনেক প্রদীপ ছিল।

  12. প্রেরিত ২০:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আর উতুখ নামে একজন যুবক জানালার ধারে বসেছিল, সে গভীর ঘুমে মগ্ন হয়ে পড়েছিল; এবং পৌল আরও অনেকক্ষণ ধরে বক্তৃতা দিলে সে গভীর ভাবে ঘুমিয়ে পড়ায় তিনতলা থেকে নীচে পড়ে গেলে, তাতে লোকেরা তাকে মৃত অবস্থায় তুলে নিয়ে গেল।

  13. প্রেরিত ২০:১০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ তখন পৌল নেমে গিয়ে তার গায়ের ওপরে পড়লেন, ও তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন তোমরা চিৎকার করো না; কারণ এর মধ্যে এখনও প্রাণ আছে।

  14. প্রেরিত ২০:১১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি ওপরে গিয়ে রুটি ভেঙে ভোজন করে অনেকক্ষণ, এমনকি, রাত্রি থেকে সকাল পর্যন্ত কথাবার্তা করলেন, তারপর তিনি সেখান থেকে চলে গেলেন।

  15. প্রেরিত ২০:১২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আর তারা সেই বালকটিকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে অসাধারণ বিশ্বাস অর্জন করলো।

  16. প্রেরিত ২০:১৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আর আমরা আগে গিয়ে জাহাজে উঠে, আসস শহরের উদ্দেশ্যে যাত্রা করলাম এবং সেখান থেকে পৌলকে তুলে নেওয়ার জন্য মন স্থির করলাম; এটা তিনি নিজেই ইচ্ছা করেছিলেন, কারণ তিনি স্থলপথে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন।

  17. প্রেরিত ২০:১৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি আসে আমাদের সঙ্গে এলে আমরা তাঁকে তুলে নিয়ে মিতুলীনী শহরে এলাম।

  18. প্রেরিত ২০:১৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সেখান থেকে জাহাজ খুলে পরদিন খীয়র দ্বীপের সামনে উপস্থিত হলাম; দ্বিতীয় দিনের সামস দ্বীপে গেলাম, পরদিন মিলিত শহরে এলাম।

  19. প্রেরিত ২০:১৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ কারণ পৌল ইফিষ ফেলে যেতে স্থির করেছিলেন, যাতে এশিয়াতে তাঁর বেশি দিন কাটাতে না হয়; তিনি তাড়াতাড়ি করছিলেন যেন সাধ্য হলে পঞ্চসপ্তমীর দিন যিরুশালেমে উপস্থিত থাকতে পারেন।

  20. প্রেরিত ২০:১৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ মিলিত থেকে তিনি ইফিষে লোক পাঠিয়ে মণ্ডলীর প্রাচীনবর্গকে ডেকে আনলেন।

  21. প্রেরিত ২০:১৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ তাঁরা সবাই তাঁর কাছে উপস্থিত হলে তিনি তাঁদেরকে বললেন, তোমরা জান, এশিয়া দেশে এসে, আমি প্রথম দিন পর্যন্ত তোমাদের সঙ্গে কীভাবে দিন কাটিয়েছি,

  22. প্রেরিত ২০:১৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ পুরোপুরি নম্র মনে ও অশ্রুপাতের সাথে এবং ইহুদীদের ষড়যন্ত্র থেকে উৎপন্ন নানা পরীক্ষার মধ্যে থেকে প্রভুর সেবাকার্য্য করেছি;

  23. প্রেরিত ২০:২০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ মঙ্গল জনক কোনও কথা গোপন না করে তোমাদের সকলকে জানাতে এবং সাধারনের মধ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে, দ্বিধাবোধ করিনি;

  24. প্রেরিত ২০:২১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ ঈশ্বরের প্রতি মন ফেরানো এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস বিষয়ে যিহূদী ও গ্রীকদের কাছে সাক্ষ্য দিয়ে আসছি।

  25. প্রেরিত ২০:২২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আর এখন দেখ, আমি আত্মাতে বদ্ধ হয়ে যিরূশালেমে যাচ্ছি; সেখানে আমার প্রতি কি কি ঘটবে, তা জানি না।