মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ২০:২৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ এইটুকু জানি, পবিত্র আত্মা প্রত্যেক শহরে আমার কাছে এই বলে সাক্ষ্য দিচ্ছেন যে, বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করছে।

  2. প্রেরিত ২০:২৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার নিজের প্রাণকে মূল্যবান বলে মনে করি না, যেন আমি ঈশ্বরের দেওয়া পথে শেষ পর্যন্ত দৌড়োতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের জন্য সাক্ষ্য দেওয়ার যে সেবা কাজের দায়িত্ব প্রভু যীশুর থেকে পেয়েছি, তা শেষ করতে পারি।

  3. প্রেরিত ২০:২৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ এবং দেখো, আমি জানি যে, যাদের মধ্যে আমি সেই রাজ্যের প্রচার করে বেড়িয়েছি, সেই তোমরা সবাই আমার মুখ আর দেখতে পাবে না;

  4. প্রেরিত ২০:২৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ এই জন্যে আজ তোমাদের কাছে এই সাক্ষ্য দিচ্ছি যে, সবার রক্তের দায় থেকে আমি শুচি;

  5. প্রেরিত ২০:২৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ কারণ আমি তোমাদের ঈশ্বরের সকল পরিকল্পনা জানাতে দ্বিধাবোধ করিনি।

  6. প্রেরিত ২০:২৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ তোমরা নিজেদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদের পরিচয় করার জন্য যাদের মধ্যে পালক করেছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও, ঈশ্বরের সেই মণ্ডলীকে পরিচর্য্যা কর, যাকে তিনি নিজের রক্ত দিয়ে কিনেছেন।

  7. প্রেরিত ২০:২৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আমি জানি আমি চলে যাওয়ার পর দুরন্ত নেকড়ে তোমাদের মধ্যে আসবে এবং পালের প্রতি মমতা করবে না,

  8. প্রেরিত ২০:৩০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ এবং তোমাদের মধ্যে থেকে কোনো কোনো লোক উঠে শিষ্যদের নিজেদের কাছে টেনে নেওয়ার জন্য বিপরীত কথা বলবে।

  9. প্রেরিত ২০:৩১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সুতরাং জেগে থাকো, মনে রাখবে আমি তিন বৎসর ধরে রাত দিন চোখের জলের সাথে প্রত্যেককে চেতনা দিতে বন্ধ করে নি।

  10. প্রেরিত ২০:৩২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ এবং এখন ঈশ্বরের কাছে ও তাঁর অনুগ্রহের বাক্যের কাছে তোমাদের সমর্পণ করলাম, তিনি তোমাদের গেঁথে তুলতে ও পবিত্রীকৃত সকলের মধ্যে দায়াধিকার দিতে সক্ষম।

  11. প্রেরিত ২০:৩৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আমি কারও রূপা বা সোনা বা কাপড়ের উপরে লোভ করিনি।

  12. প্রেরিত ২০:৩৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ তোমরা নিজেরাও জানো, আমার নিজের এবং আমার সাথীদের অভাব দূর করার জন্য এই দুই হাত দিয়ে পরিষেবা করেছি।

  13. প্রেরিত ২০:৩৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখিয়েছি যে, এই ভাবে পরিশ্রম করে দুর্বলদের সাহায্য করতে হবে এবং প্রভু যীশুর বাক্য স্মরণ করা উচিত এবং তিনি নিজে বলেছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হওয়ার বিষয়।

  14. প্রেরিত ২০:৩৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ এই কথা বলে তিনি হাঁটু পেতে সকলের সঙ্গে প্রার্থনা করলেন।

  15. প্রেরিত ২০:৩৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ তাতে সকলে খুবই কাঁদলেন এবং পৌলের গলা ধরে তাঁকে চুম্বন করতে লাগলেন;

  16. প্রেরিত ২০:৩৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সর্বাপেক্ষা তাঁর উক্ত এই কথার জন্য অধিক দুঃখ করলেন যে, তারা তাঁর মুখ আর দেখতে পাবে না। পরে জাহাজ পর্যন্ত তাঁকে ছেড়ে আসতে গেলেন।

  17. প্রেরিত ২১:১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ তাদের কাছ থেকে কষ্টে বিদায় নিলাম এবং জাহাজ করে সোজা পথে কো দ্বীপে আসলাম, পরের দিন রোদঃ দ্বীপে এবং সেখান থেকে পাতারা শহরে পৌছোলাম।

  18. প্রেরিত ২১:২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    এবং সেখানে এমন একটি জাহাজ পেলাম যেটা ফৈনীকিয়ায় যাবে, আমরা সেই জাহাজে করে রওনা হলাম।

  19. প্রেরিত ২১:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    পরে কুপ্র দ্বীপ দেখতে পেলাম ও সেই দ্বীপকে আমাদের বাঁদিকে ফেলে, সুরিয়া দেশে গিয়ে, সোর শহরে নামলাম; কারণ সেখানে জাহাজের মালপত্র নামানোর কথা ছিল।

  20. প্রেরিত ২১:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    এবং সেখানের শিষ্যদের খোঁজ করে আমরা সেখানে সাত দিন থাকলাম; তারা আত্মার দ্বারা পৌলকে যিরূশালেমে যেতে বারণ করলেন।

  21. প্রেরিত ২১:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    সেই সাত দিন থাকার পর আমরা রওনা দিলাম, তখন তারা সবাই স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে আমাদের শহরের বাইরে ছাড়তে এলো, সেখানে আমরা হাঁটু গেড়ে প্রার্থনা করে একে অপরকে বিদায় জানালাম।

  22. প্রেরিত ২১:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমরা জাহাজে উঠলাম, তাঁরা নিজেদের বাড়ি ফিরে গেলেন।

  23. প্রেরিত ২১:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    পরে সোরে জলপথের যাত্রা শেষ করে তলিমায়ি প্রদেশে পৌছোলাম; ও বিশ্বাসী ভাইদের শুভেচ্ছা জানালাম এবং তাদের সঙ্গে এক দিন থাকলাম।

  24. প্রেরিত ২১:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    পরের দিন আমরা সেখান থেকে রওনা হয়ে কৈসরিয়ায় পৌছালাম এবং সুসমাচার প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের একজন, তাঁর বাড়িতে আমরা থাকলাম।

  25. প্রেরিত ২১:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    তাঁর চার অবিবাহিতা মেয়ে ছিল, তাঁরা ভাববাণী বলত।