মূল বিষয়বস্তুতে যান

circa AD 30–62

The Early Church

Pentecost ignites a movement; Peter, Paul, and countless others carry the gospel from Jerusalem to the ends of the earth.

1,007 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রেরিত ১৮:১৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    এর ফলে সকলে ধর্ম প্রধান সোস্থিনিকে ধরে সমাজের বিচারাসনের সামনে মারতে লাগল; আর গাল্লীয় সে সকল বিষয়ে কিছু মনোযোগ করলেন না।

  2. প্রেরিত ১৮:১৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    ¶ পৌল আরো অনেকদিন বসবাস করার পর ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্র পথে সুরিয়া প্রদেশে গেলেন এবং তাঁর সাথে প্রিস্কিল্লা ও আকিলাও গেলেন; তিনি কংক্রিয়া শহরে মাথা ন্যাড়া করেছিলেন, কারণ তাঁর এক শপথ ছিল।

  3. প্রেরিত ১৮:১৯আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    পরে তাঁরা ইফিষে পৌছালেন, আর তিনি ঐ দুজনকে সেই জায়গাতে রাখলেন; কিন্তু নিজে সমাজ গৃহে [ধর্মগৃহে] গিয়ে ইহুদীদের কাছে বাক্য প্রচার করলেন।

  4. প্রেরিত ১৮:২০আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আর তাঁরা নিজেদের কাছে আর কিছুদিন থাকতে তাঁকে অনুরোধ করলেও তিনি রাজি হলেন না;

  5. প্রেরিত ১৮:২১আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কিন্তু তাদের কাছে বিদায় নিলেন, বললেন, ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার তোমাদের কাছে ফিরে আসব। পরে তিনি জলপথে ইফিষ থেকে চলে গেলেন।

  6. প্রেরিত ১৮:২২আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আর কৈসরিয়ায় এসে (যিরুশালেম) গেলেন এবং মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে আদেশ দিয়ে সেখান থেকে আন্তিয়খিয়ায় চলে গেলেন।

  7. প্রেরিত ১৮:২৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    ¶ সেখানে কিছুদিন কাটানোর পর তিনি আবার চলে গেলেন এবং পরপর গালাতিয়া ও ফরুগিয়া প্রদেশ ঘুরে ঘুরে শিষ্যদের আশ্বস্ত করলেন।

  8. প্রেরিত ১৮:২৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    ¶ আপল্লো নামে একজন যিহূদী, জাতিতে, জন্ম থেকে একজন আলেকসান্দ্রিয়, একজন ভাল বক্তা, ইফিষে আসলেন; তিনি শাস্ত্রে জ্ঞানী ছিলেন।

  9. প্রেরিত ১৮:২৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    তিনি প্রভুর পথের বিষয়ে শিক্ষা পেয়েছিলেন এবং আত্মার শক্তিতে যীশুর বিষয়ে সূক্ষরূপে কথা বলতেন ও শিক্ষা দিতেন, কিন্তু তিনি শুধু যোহনের বাপ্তিষ্ম জানতেন।

  10. প্রেরিত ১৮:২৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    তিনি সমাজঘরে [ধর্মগৃহে] সাহসের সাথে কথা বলতে শুরু করলেন। আর প্রিস্কিল্লা ও আক্কিলা তার উপদেশ শুনে তাঁকে নিজেদের কাছে আনলেন এবং ঈশ্বরের পথ আরো ভালোভাবে বুঝিয়ে দিলেন।

  11. প্রেরিত ১৮:২৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    পরে তিনি আখায়াতে যেতে চাইলে ভাইয়েরা উৎসাহ দিলেন, আর তাঁকে সাথে নিতে শিষ্যদের চিঠি লিখলেন; তাতে তিনি সেখানে পৌঁছে, যারা অনুগ্রহ দ্বারা বিশ্বাস করেছিল, তাদের অনেক উপকার করলেন।

  12. প্রেরিত ১৮:২৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কারণ যীশুই যে খ্রীষ্ট, এটা শাস্ত্রীয় বাক্য দ্বারা প্রমাণ করে আপল্লো ক্ষমতার সঙ্গে জনগনের মধ্যে ইহুদীদের একদম চুপ করালেন।

  13. প্রেরিত ১৯:১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ আপল্লো যে দিনের করিন্থে ছিলেন, সেই দিন পৌল পার্ব্যত্য অঞ্চল দিয়ে গিয়ে ইফিষে আসলেন। সেখানে কয়েক জন শিষ্যের দেখা পেলেন;

  14. প্রেরিত ১৯:২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর পৌল তাদের বললেন, যখন তোমরা বিশ্বাসী হয়েছিলে তখন তোমরা কি পবিত্র আত্মা পেয়েছিলে? তারা তাঁকে বলল, পবিত্র আত্মা যে আছেন, সেই কথা আমরা শুনিনি।

  15. প্রেরিত ১৯:৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, তবে কিসে বাপ্তাইজিত হয়েছিলে? তারা বলল, যোহনের বাপ্তিষ্মের।

  16. প্রেরিত ১৯:৪আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    পৌল বলেলন, যোহন মন পরিবর্তনের বাপ্তিষ্মের বাপ্তাইজিত করতেন, লোকদের বলতেন, যিনি তাঁর পরে আসবেন, তাকে অর্থাৎ যীশুকে তাদের বিশ্বাস করতে হবে।

  17. প্রেরিত ১৯:৫আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    এই কথা শুনে তারা প্রভু যীশুর নামে বাপ্তিষ্ম নিল।

  18. প্রেরিত ১৯:৬আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর পৌল তাদের উপরে হাত রেখে প্রার্থনা করলে পবিত্র আত্মা তাদের উপরে আসলেন, তাতে তারা বিভিন্ন ভাষায় কথা বলতে ও ভবিষদ্বাণী করতে লাগল।

  19. প্রেরিত ১৯:৭আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তারা সকলে মোট বারো জন পুরুষ ছিল।

  20. প্রেরিত ১৯:৮আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি সমাজঘরে [ধর্মগৃহে] গিয়ে তিনমাস সাহসের সাথে কথা বললেন, ঈশ্বরের রাজ্যের বিষয় যুক্তিসহ বুঝিয়ে দিলেন।

  21. প্রেরিত ১৯:৯আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু কয়েক জন দয়াহীন ও অবাধ্য হয়ে জনগনের সামনেই সেই পথের নিন্দা করতে লাগল, আর তিনি তাদের কাছ থেকে চলে গিয়ে শিষ্যদের আলাদা করলেন, প্রতিদিন ই তূরান্নের বিদ্যালয়ে বাক্য আলোচনা করতে লাগলেন।

  22. প্রেরিত ১৯:১০আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    এভাবে দুবছর চলল; তাতে এশিয়াতে বসবাসকারী যিহূদী ও গ্রীক সকলেই প্রভুর বাক্য শুনতে পেল।

  23. প্রেরিত ১৯:১১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর ঈশ্বর পৌলের হাতের মাধ্যমে অনেক আশ্চর্য্য কাজ করতে লাগলেন;

  24. প্রেরিত ১৯:১২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    এমনকি পৌলের শরীর থেকে তাঁর রুমাল কিংবা গামছা অসুস্থ লোকদের কাছে আনলে তাদের অসুখ সেরে যেত এবং মন্দ আত্মা বের হয়ে যেত।

  25. প্রেরিত ১৯:১৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ আর কয়েক জন ভ্রমণকারী যিহূদী ওঝারাও প্রভু যীশুর নাম ব্যবহার করে মন্দ আত্মায় পাওয়া লোকদের সুস্থ করার চেষ্টা করল, আর বলল, পৌল যাকে প্রচার করেন, সেই যীশুর নামে আমি তোমাদের বের হয়ে যাওয়ার আদেশ দিচ্ছি।