মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ২৫:২৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি কেউ প্রাচীরে ঘেরা নগরের মাঝখানে বাসগৃহ বিক্রয় করে, তবে সে বিক্রয়-বছরের শেষ পর্যন্ত তা মুক্ত করতে পারবে, পূর্ণ এক বছরের মধ্যে তা মুক্ত করবার অধিকারী থাকবে।

  2. লেভীতিক ২৫:৩০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি সম্পূর্ণ এক বছর দিনের র মধ্যে তা মুক্ত না হয়, তবে প্রাচীরে ঘেরা নগরের মধ্যে সেই গৃহ পুরুষপরম্পরায় ক্রয়কর্তার চিরস্থায়ী অধিকার হবে; তা যোবেলে মুক্ত হবে না।

  3. লেভীতিক ২৫:৩১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু প্রাচীরছাড়া গ্রামে অবস্থিত গৃহ দেশের জমির মধ্যে গণনা হবে; তা মুক্ত করা যেতে পারে এবং যোবেলে তা মুক্ত হবে।

  4. লেভীতিক ২৫:৩২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু লেবীয়দের নগর সব, তাদের অধিকারে নগরের গৃহ সব মুক্ত করবার অধিকার লেবীয়দের সব দিন ই থাকবে।

  5. লেভীতিক ২৫:৩৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি লেবীয়দের কেউ মুক্ত করে, তবে সেই বিক্রীত গৃহ এবং তার অধিকারের নগর যোবেলে মুক্ত হবে; কারণ ইস্রায়েল-সন্তানদের মধ্যে লেবীয়দের নগরের গৃহ সব তাদের অধিকার।

  6. লেভীতিক ২৫:৩৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তাদের নগরের চরাণিভূমি বিক্রীত হবে না; কারণ তাই তাদের চিরস্থায়ী অধিকার।

  7. লেভীতিক ২৫:৩৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমার ভাই যদি গরিব হয় ও তোমার কাছে শূন্যহাত হয়, তবে তুমি তার উপকার করবে; সে বিদেশী ও প্রবাসীর মত তোমার সঙ্গে জীবন ধারণ করবে।

  8. লেভীতিক ২৫:৩৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি তা থেকে সুদ কিংবা বৃদ্ধি নেবে না, কিন্তু নিজের ঈশ্বরকে ভয় করবে, তোমার ভাইকে তোমার সঙ্গে জীবন ধারণ করতে দেবে।

  9. লেভীতিক ২৫:৩৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি সুদের জন্য তাকে টাকা দেবে না ও বৃদ্ধির জন্য তাকে অন্ন দেবে না।

  10. লেভীতিক ২৫:৩৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আমি সদাপ্রভু তোমাদের সেই ঈশ্বর, যিনি তোমাদেরকে কনান দেশ দেবার জন্য ও তোমাদের ঈশ্বর হবার জন্য তোমাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছেন।

  11. লেভীতিক ২৫:৩৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমার ভাই যদি গরিব হয়ে তোমার কাছে নিজেকে বিক্রয় করে, তবে তুমি তাকে দাসের মত কাজ কোরো না।

  12. লেভীতিক ২৫:৪০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    সে বেতনজীবী মজুরের মত কিংবা প্রবাসীর মত তোমার সঙ্গে থাকবে, যোবেল বছর পর্যন্ত তোমার দাস্যকর্ম্ম করবে।

  13. লেভীতিক ২৫:৪১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে সে নিজের সন্তানদের সঙ্গে তোমার কাছ থেকে মুক্ত হয়ে নিজের বংশের কাছে ফিরে যাবে ও নিজের পৈতৃক অধিকারে ফিরে যাবে।

  14. লেভীতিক ২৫:৪২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কারণ তারা আমারই দাস, যাদেরকে আমি মিশর দেশ থেকে বের করে এনেছি; তাদের দাসের মত বিক্রি করা হবে না।

  15. লেভীতিক ২৫:৪৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি তার উপরে কঠিন কর্তৃত্ব কোরো না, কিন্তু নিজের ঈশ্বরকে ভয় কোরো।

  16. লেভীতিক ২৫:৪৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমাদের চারদিকে জাতিগণের মধ্য থেকে তোমরা দাস ও দাসী রাখতে পারবে; তাদের থেকেই তোমরা দাস ও দাসী ক্রয় কোরো।

  17. লেভীতিক ২৫:৪৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমাদের মধ্য প্রবাসী বিদেশীদের সন্তানদের থেকে এবং তোমাদের দেশে তাদের উৎপন্ন তাদের যে যে বংশ তোমাদের সঙ্গে আছে, তাদের থেকেও ক্রয় কোরো; তারা তোমাদের অধিকার হবে।

  18. লেভীতিক ২৫:৪৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমরা নিজের নিজের ভাবী সন্তানদের অধিকারের জন্য দায়ভাগ দ্বারা তাদেরকে দিতে পার এবং নিত্য নিজেদের দাস্যকর্ম তাদেরকে দিয়ে করাতে পার; কিন্তু তোমাদের ভাই ইস্রায়েল-সন্তানদের মধ্যে তোমরা কেউ কারও কঠিন কর্তৃত্ব করবে না।

  19. লেভীতিক ২৫:৪৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি তোমাদের মধ্যে কোন বিদেশী কিংবা প্রবাসী ধনবান হয় এবং তার কাছাকাছি তোমার ভাই গরিব হয়ে যদি তোমার কাছাকাছি প্রবাসী, বিদেশী কিংবা বিদেশীয় গোত্রের কোনো লোকের কাছে নিজেকে বিক্রয় করে,

  20. লেভীতিক ২৫:৪৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তবে সে বিক্রীত হবার পরে মুক্ত হতে পারবে; তার আত্মীয়ের মধ্যে কেউ তাকে মুক্ত করতে পারবে;

  21. লেভীতিক ২৫:৪৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তার কাকা কিংবা কাকার ছেলে তাকে মুক্ত করবে, কিংবা তার বংশের কাছের কোন আত্মীয় তাকে মুক্ত করবে; কিংবা যদি সে ধনবান্‌ হয়ে উঠে, তবে নিজেকে মুক্ত করবে।

  22. লেভীতিক ২৫:৫০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে তার বিক্রয় বছর থেকে যোবেল বছর পর্যন্ত ক্রেতার সঙ্গে হিসাব হলে বছরের সংখ্যা অনুসারে তার মূল্য হবে; ওর কাছে তার থাকবার দিন বেতনজীবী দিনের র মত হবে।

  23. লেভীতিক ২৫:৫১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি অনেক বছর বাকি থাকে, তবে সেই অনুসারে সে ক্রয়-মূল্য থেকে নিজের মুক্তির মূল্য ফিরিয়ে দেবে।

  24. লেভীতিক ২৫:৫২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি যোবেল বৎসরের অল্প বৎসর বাকি থাকে, তবে সে তার সঙ্গে হিসাব করে সেই কয়েক বছর অনুসারে নিজের মুক্তির মূল্য ফিরিয়ে দেবে।

  25. লেভীতিক ২৫:৫৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    বছরের পর বছর ভাড়া করা মজুরের মত সে তার সঙ্গে থাকবে; তোমার সাক্ষাৎে সে তার উপরে কঠিন কর্তৃত্ব করবে না।