মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ২৫:৫৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি সে ঐ সব বছরে মুক্ত না হয়, তবে যোবেল বছরে নিজের সন্তানদের সঙ্গে মুক্ত হয়ে যাবে।

  2. লেভীতিক ২৫:৫৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কারণ ইস্রায়েল-সন্তানরা আমারই দাস; তারা আমার দাস, যাদেরকে আমি মিশর দেশ থেকে বের করে এনেছি; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।

  3. লেভীতিক ২৬:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ তোমরা নিজেদের জন্য প্রতিমা তৈরী কোরো না এবং স্বর্ণ প্রতিমা কিংবা স্তম্ভ স্থাপন কোরো না ও তার কাছে প্রণাম করবার জন্য তোমাদের দেশে কোন ক্ষোদিত প্রস্তর রেখো না; কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।

  4. লেভীতিক ২৬:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমরা আমার বিশ্রামবার সব পালন কোরো ও আমার ধর্ম্মধামের সমাদর কোরো; আমি সদাপ্রভু।

  5. লেভীতিক ২৬:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি তোমরা আমার ব্যবস্থা মত চল, আমার আদেশ সব মান ও সে সব পালন কর,

  6. লেভীতিক ২৬:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তবে আমি ঠিক দিনের তোমাদেরকে বৃষ্টি দান করব; তাতে জমি শস্য উৎপন্ন করবে ও ক্ষেত্রের বৃক্ষ সব নিজের নিজের ফল দেবে।

  7. লেভীতিক ২৬:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমাদের শস্য মাড়াইয়ের দিন আঙ্গুর তোলার দিন পর্যন্ত থাকবে ও আঙ্গুর তোলার দিন থেকে বীজবপনের দিন পর্যন্ত থাকবে এবং তোমরা তৃপ্তি পর্যন্ত অন্ন খাবে ও নিরাপদে নিজের দেশে বাস করবে।

  8. লেভীতিক ২৬:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি দেশে শান্তি প্রদান করব; তোমরা শয়ন করলে কেউ তোমাদেরকে ভয় দেখাবে না এবং আমি তোমাদের দেশ থেকে হিংস্র জন্তুদেরকে দূর করে দেব ও তোমাদের দেশে খড়গ নিয়ে ভ্রমণ করবে না।

  9. লেভীতিক ২৬:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমরা নিজেদের শত্রুদেরকে তাড়িয়ে দেবে ও তারা তোমাদের সামনেই তলোয়ারের সামনে পড়বে

  10. লেভীতিক ২৬:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমাদের পাঁচ জন তাদের একশো জনকে তাড়িয়ে দেবে, তোমাদের একশো জন দশ হাজার লোককে তাড়িয়ে দেবে এবং তোমাদের শত্রুরা তোমাদের সামনেই তলোয়ারের সামনে পড়বে

  11. লেভীতিক ২৬:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি তোমাদের উপর খুশি হব তোমাদেরকে ফলবন্ত ও বহুবংশ করব ও তোমাদের সঙ্গে আমার নিয়ম স্থির করব।

  12. লেভীতিক ২৬:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমরা জমানো পুরানো শস্য খাবে ও নূতনের সামনে থেকে পুরানো শস্য বের করবে।

  13. লেভীতিক ২৬:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি তোমাদের মধ্যে আমার পবিত্র তাঁবু রাখব, আমি তোমাদেরকে ঘৃণা করবো না।

  14. লেভীতিক ২৬:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করব ও তোমাদের ঈশ্বর হব এবং তোমরা আমার প্রজা হবে।

  15. লেভীতিক ২৬:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি মিশর দেশ থেকে তোমাদেরকে বের করে এনেছি, তাদের দাস থাকতে দিইনি; আমি তোমাদের যোয়ালির-কাঠ ভেঙে সোজাভাবে তোমাদেরকে গমন করিয়েছি।

  16. লেভীতিক ২৬:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ কিন্তু যদি তোমরা আমার কথা না শুন ও আমার এ সব আদেশ পালন না কর,

  17. লেভীতিক ২৬:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যদি আমার ব্যবস্থা অগ্রাহ্য কর ও তোমাদের প্রাণ আমার শাসন সকল ঘৃণা করে, এভাবে তোমরা আমার আদেশ পালন না করে আমার নিয়ম ভঙ্গ কর, তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করব;

  18. লেভীতিক ২৬:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমাদের জন্য আতঙ্ক, যক্ষ্মা ও কম্পজ্বর নিরূপণ করব, যাতে তোমাদের চক্ষু ক্ষীণ হয়ে পড়বে ও প্রাণে ব্যথা পাবে এবং তোমাদের বীজ বপন বৃথা হবে, কারণ তোমাদের শত্রুরা তা খাবে।

  19. লেভীতিক ২৬:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর আমি তোমাদের প্রতি বিমুখ হব; তাতে তোমরা নিজের শত্রুদের সামনে আহত হবে; যারা তোমাদেরকে ঘৃণা করে, তারা তোমাদের ওপরে কর্তৃত্ব করবে এবং কেউ তোমাদেরকে না তাড়ালেও তোমরা পালিয়ে যাবে।

  20. লেভীতিক ২৬:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি তোমরা এতেও আমার বাক্যে মনোযোগ না কর, তবে আমি তোমাদের পাপযুক্ত তোমাদেরকে সাত গুন বেশী শাস্তি দেব।

  21. লেভীতিক ২৬:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আমি তোমাদের শক্তির গর্ব চূর্ণ করব ও তোমাদের আকাশ লোহার মত ও তোমাদের জমি পিতলের মত করব।

  22. লেভীতিক ২৬:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তাতে তোমাদের শক্তি অকারণে শেষ হবে, কারণ তোমাদের জমি শস্য উৎপন্ন করবে না ও দেশের গাছপালা সব নিজ নিজ ফল দেবে না।

  23. লেভীতিক ২৬:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি তোমরা আমার বিপরীত আচরণ কর ও আমার কথা শুনতে না চাও, তবে আমি তোমাদের পাপ অনুসারে তোমাদেরকে আর সাত গুন আঘাত করব।

  24. লেভীতিক ২৬:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমাদের মধ্যে বন্য পশু পাঠাব; তারা তোমাদের সন্তান হরণ করবে, তোমাদের পশুপাল নষ্ট করবে, তোমাদেরকে সংখ্যায় অল্প করব; আর তোমাদের রাজপথ সব ধ্বংস হবে।

  25. লেভীতিক ২৬:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এতে যদি আমার উদ্দেশ্যে শাসিত না হও, কিন্তু আমার বিপরীত আচরণ কর,