মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ২৫:৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু সপ্তম বছরে জমির বিশ্রামের জন্য বিশ্রামকাল, সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামকাল হবে; তুমি নিজের জমিতে বীজ বপন কোরো না ও নিজের আঙ্গুরফল পেড়ো না;

  2. লেভীতিক ২৫:৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি জমির নিজে থেকে উৎপন্ন শস্য কাটবে না ও না পাড়া আঙ্গুরফল ফল সংগ্রহ করবে না; ওটা জমির বিশ্রামের জন্য বছর হবে।

  3. লেভীতিক ২৫:৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর জমির বিশ্রাম তোমাদের খাবারের জন্য হবে; জমির সব জিনিসই তোমার, তোমার দাসের ও দাসীর, তোমার বেতনভোগী ভৃত্যের ও তোমার সহবাসী বিদেশীর

  4. লেভীতিক ২৫:৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    এবং তোমার পশুর ও তোমার দেশের বনপশুর খাবারের জন্য হবে।

  5. লেভীতিক ২৫:৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর তুমি নিজের জন্য সাত বিশ্রামবছর, সাত গুণ সাত বছর, গণনা করবে; তাতে তোমার গণিত সেই সাত গুণ সাত বিশ্রামবছরে ঊনপঞ্চাশ বছর হবে।

  6. লেভীতিক ২৫:৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তখন সপ্তম মাসের দশম দিনের তুমি জয়ধ্বনির তূরী বাজাবে; প্রায়শ্চিত্তদিনের তোমাদের সব দেশে তূরী বাজাবে।

  7. লেভীতিক ২৫:১০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমরা পঞ্চাশতম বছরকে পবিত্র করবে এবং সব দেশে সেখানকার সব অধিবাসীর কাছে মুক্তি ঘোষণা করবে; ওটি তোমাদের জন্য যোবেল [তূরীধ্বনির মহোৎসব] হবে এবং তোমরা প্রত্যেকে নিজের নিজের অধিকারে ফিরে যাবে ও প্রত্যেকে নিজের নিজের বংশের কাছে ফিরে যাবে।

  8. লেভীতিক ২৫:১১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমাদের জন্য পঞ্চাশত্তম বছর যোবেল হবে; তোমরা বীজ বুনো না, নিজে থেকে উৎপন্ন শস্য কেটো না এবং ঝোড়ে না পড়া আঙ্গুরফলের ফল সংগ্রহ কোরো না।

  9. লেভীতিক ২৫:১২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কারণ ওটাই যোবেল, ওটা তোমাদের পক্ষে পবিত্র হবে; তোমরা জমিতে উৎপন্ন শস্য গুলো খেতে পারবে।

  10. লেভীতিক ২৫:১৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ঐ যোবেল বছরে তোমরা প্রতিদিন নিজের নিজের অধিকারে ফিরে যাবে।

  11. লেভীতিক ২৫:১৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি যদি প্রতিবেশীর কাছে কোনো কিছু বিক্রয় কর, কিংবা নিজের প্রতিবেশীর হাত থেকে কেনো; তবে তোমরা পরস্পর অন্যায় কোরো না।

  12. লেভীতিক ২৫:১৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি যোবেলের পরের বছর-সংখ্যানুসারে প্রতিবেশীর কাছ থেকে কিনবে এবং ফল উৎপত্তির বছর-সংখ্যা অনুসারে তোমার কাছে সে বিক্রি করবে।

  13. লেভীতিক ২৫:১৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি বছরের বেশী অনুসারে মূল্যবেশী করবে ও বছরের কম অনুসারে মূল্য কম করবে; কারণ সে তোমার কাছে ফল উৎপত্তির দিনের সংখ্যা অনুসারে বিক্রি করে।

  14. লেভীতিক ২৫:১৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমরা তোমাদের প্রতিবেশীর প্রতি অন্যায় কোরো না, কিন্তু নিজের ঈশ্বরকে ভয় কোরো, কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।

  15. লেভীতিক ২৫:১৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমরা আমার ব্যবস্থা অনুসারে আচরণ করবে, আমার শাসন সব মানবে ও তা পালন করবে; তাতে দেশে নির্ভয়ে বাস করবে।

  16. লেভীতিক ২৫:১৯আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর জমি নিজে ফল উৎপন্ন করবে, তাতে তোমরা তৃপ্তি পর্যন্ত খাবে ও দেশে নির্ভয়ে বাস করবে।

  17. লেভীতিক ২৫:২০আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর যদি তোমরা বল, দেখ, আমরা সপ্তম বছরে কি খাব? দেখ, আমরা ত জমিতে বপন করব না ও উৎপন্ন ফল সংগ্রহ করব না;

  18. লেভীতিক ২৫:২১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তবে আমি ষষ্ট বছরে তোমাদেরকে আশীর্বাদ করব; তাতে তিন বছরের জন্য শস্য উৎপন্ন হবে।

  19. লেভীতিক ২৫:২২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    পরে অষ্টম বছরে তোমরা বপন করবে ও নবম বছর পর্যন্ত পুরানো শস্য খাবে; যতক্ষণ ফল না হয়, ততক্ষণ পুরানো শস্য খাবে।

  20. লেভীতিক ২৫:২৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর জমি চিরদিনের র জন্য বিক্রি হবে না, কারণ জমি আমারই; তোমরা ত আমার সঙ্গে বিদেশী ও প্রবাসী।

  21. লেভীতিক ২৫:২৪আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    আর তোমরা নিজেদের অধিকার করা দেশের সব জমি মুক্ত করতে দিও।

  22. লেভীতিক ২৫:২৫আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তোমার ভাই যদি গরিব হয়ে নিজের অধিকারের কিছু বিক্রি করে, তবে তার মুক্তিকর্তার কাছে আত্মীয় এসে নিজের ভাইয়ের বিক্রি করা জমি মুক্ত করে নেবে।

  23. লেভীতিক ২৫:২৬আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    যার মুক্তিকর্তা নেই, সে যদি ধনবান্ হয়ে নিজে তা মুক্ত করতে সমর্থ হয়,

  24. লেভীতিক ২৫:২৭আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তবে সে তার বিক্রির বছরে গণনা করে সেই অনুসারে অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফিরিয়ে দেবে; এভাবে সে নিজের অধিকারে ফিরে যাবে।

  25. লেভীতিক ২৫:২৮আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি সে তা ফিরিয়ে নিতে অসমর্থ হয়, তবে সেই বিক্রীত অধিকার যোবেল বছর পর্যন্ত ক্রেতার হাতে থাকবে; যোবেলে তা মুক্ত হবে এবং সে নিজের অধিকারে ফিরে যাবে।