মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ২৪:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তুমি ইস্রায়েল-সন্তানদেরকে এই আদেশ কর; তারা আলোর জন্য তোমার কাছে আলোর বাতিতে প্রস্তুত শুদ্ধ জিত-তেল আনবে, তাই দিয়ে সব দিন প্রদীপ জ্বালানো থাকবে।

  2. লেভীতিক ২৪:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    হারোণ সমাগম-তাঁবুর মধ্যে নিয়ম-সিন্দুকের পর্দার বাইরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে সব দিন তা সাজিয়ে রাখবে; এটা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী ব্যবস্থা।

  3. লেভীতিক ২৪:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সে নির্ম্মল দীপবৃক্ষের উপরে সদাপ্রভুর সামনে নিয়ত ঐ প্রদীপ সব সাজিয়ে রাখবে।

  4. লেভীতিক ২৪:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তুমি সূক্ষ্ম সূজি নিয়ে বারটি পিষ্টক পাক করবে; তার প্রত্যেক পিষ্ট এক ঐফার দশ ভাগের দুই ভাগ হবে।

  5. লেভীতিক ২৪:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে তুমি এক এক পংত্তিতে ছয় ছয়টি, এই রূপে দুই পংত্তি করে সদাপ্রভুর সামনে বিশুদ্ধ সোনার মেজের ওপরে তা রাখবে।

  6. লেভীতিক ২৪:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    প্রত্যেক পংত্তির উপরে বিশুদ্ধ ধুনো দেবে; তা সেই রুটির স্মরণ করার জন্য অংশ বলে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার হবে।

  7. লেভীতিক ২৪:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজক নিয়মিত ভাবে প্রতি বিশ্রামবারে সদাপ্রভুর সামনে তা সাজিয়ে রাখবে, তা ইস্রায়েল-সন্তানদের পক্ষে চিরস্থায়ী ব্যবস্থা।

  8. লেভীতিক ২৪:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তা হারোণের ও তার ছেলেদের হবে; তারা কোন পবিত্র জায়গায় তা খাবে; কারণ সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহারের মধ্যে তা তার জন্য অতি পবিত্র; এ চিরস্থায়ী ব্যবস্থা।

  9. লেভীতিক ২৪:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর ইস্রায়েলীয়া স্ত্রীর, কিন্তু মিশরীয় পুরুষের এক ছেলে বের হয়ে ইস্রায়েল-সন্তানদের মধ্যে গেল এবং শিবিরের মধ্যে সেই ইস্রায়েলীয়া স্ত্রীর ছেলে ও ইস্রায়েলের কোন পুরুষ বিবাদ করল।

  10. লেভীতিক ২৪:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তখন সেই ইস্রায়েলীয়া স্ত্রীর ছেলের [সদাপ্রভুর] নামে নিন্দা করে শাপ দিল, তাতে লোকেরা তাকে মোশির কাছে নিয়ে গেল। তার মায়ের নাম শলোমীৎ, সে দানবংশীয় দেব্রির মেয়ে।

  11. লেভীতিক ২৪:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    লোকেরা সদাপ্রভুর মুখে স্পষ্ট আদেশ পাবার অপেক্ষায় তাকে আটকে রাখল।

  12. লেভীতিক ২৪:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভু মোশিকে বললেন,

  13. লেভীতিক ২৪:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তুমি ঐ শাপদায়ীকে শিবিরের বাইরে নিয়ে যাও; পরে যারা তার কথা শুনেছে, তারা সকলে তার মাথায় হাত রাখুক এবং সব মণ্ডলী পাথরের আঘাতে তাকে হত্যা করুক।

  14. লেভীতিক ২৪:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, যে কেউ নিজের ঈশ্বরকে শাপ দেয়, সে নিজের পাপ বহন করবে।

  15. লেভীতিক ২৪:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে সদাপ্রভুর নামে নিন্দা করে, তার প্রাণদণ্ড অবশ্য হবে; সমস্ত মণ্ডলী তাকে পাথরের আঘাতে হত্যা করবে; বিদেশী হোক বা স্বদেশী হোক, সেই নামের নিন্দা করলে তার প্রাণদণ্ড হবে।

  16. লেভীতিক ২৪:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ কোন মানুষকে হত্যা করে, তার প্রাণদণ্ড অবশ্য হবে;

  17. লেভীতিক ২৪:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ পশু হত্যা করে, সে তার শোধ দেবে; প্রাণের পরিশোধে প্রাণ।

  18. লেভীতিক ২৪:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যদি কেউ স্বজাতীয়ের গায়ে ক্ষত করে, তবে সে যেমন করেছে, তার প্রতি তেমনি করা হবে।

  19. লেভীতিক ২৪:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ভাঙার পরিশোধে ভাঙা, চোখের পরিশোধে চোখ, দাঁতের পরিশোধে দাঁত; মানুষের যে যেমন ক্ষত করে, তার প্রতি তেমনি করা যাবে।

  20. লেভীতিক ২৪:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যে জন পশুর হত্যা করে, সে তা শোধ দেবে; কিন্তু যে জন মানুষকে হত্যা করে, তার প্রাণদণ্ড হবে।

  21. লেভীতিক ২৪:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমাদের স্বদেশীয় ও বিদেশীয় উভয়েরই জন্য এরকম শাসন হবে; কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।

  22. লেভীতিক ২৪:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে মোশি ইস্রায়েল-সন্তানদেরকে এই কথা বললেন, তাতে তারা সেই শাপদায়ীকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে পাথরের আঘাতে হত্যা করল; মোশিকে সদাপ্রভু যেমন আদেশ দিয়েছিলেন, ইস্রায়েল-সন্তানদের সেই রকম করল।

  23. লেভীতিক ২৫:১আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু সীনয় পর্বতে মোশিকে বললেন,

  24. লেভীতিক ২৫:২আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, তাদেরকে বল, আমি তোমাদিগকে যে দেশ দেব, তোমরা সেই দেশে প্রবেশ করলে সদাপ্রভুর উদ্দেশ্যে জমি বিশ্রাম ভোগ করবে।

  25. লেভীতিক ২৫:৩আনু. ১৪৯১ খ্রিস্টপূর্ব

    ছয় বছর তুমি নিজের জমিতে বীজ বপন করবে, ছয় বছর নিজের আঙ্গুরফল পাড়বে ও তার ফল সংগ্রহ করবে।