মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইসাইয়া ৩৭:২৮আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    কিন্তু তুমি কোথায় থাক, কখন আসছ এবং যাও কেমন করে আমার বিরুদ্ধে রেগে ওঠ তা সবই আমি জানি।

  2. ইসাইয়া ৩৭:২৯আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    কারণ তুমি আমার বিরুদ্ধে রেগে উঠেছ এবং তোমার গর্বের কথা আমার কানে এসেছে, আমি তোমার নাকে আমার হুক লাগাব এবং তোমার মুখে আমার বল্গা লাগাব, আর যে পথ দিয়ে তুমি এসেছ সেই পথেই ফিরে যেতে আমি তোমাকে বাধ্য করব।

  3. ইসাইয়া ৩৭:৩০আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    এটা তোমার চিহ্ন হবে: এই বছর নিজে নিজে যা জন্মাবে তোমরা তাই খাবে, আর দ্বিতীয় বছরে তা থেকে যা জন্মাবে তা খাবে। কিন্তু তৃতীয় বছরে তোমরা বীজ বুনবে ও ফসল কাটবে আর আঙ্গুর ক্ষেত করে তার ফল খাবে।

  4. ইসাইয়া ৩৭:৩১আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    যিহূদা-গোষ্ঠীর লোকেরা তখনও বেঁচে থাকবে তারা আর তারা গাছের মত নীচে শিকড়ের ফল ফলাবে।

  5. ইসাইয়া ৩৭:৩২আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    কারণ বেঁচে থাকা লোকেরা যিরূশালেম থেকে আসবে, সিয়োন পর্বত থেকে আসবে বেঁচে একদল লোক। বাহিনীদের সদাপ্রভুর উদ্যোগী এই কাজ করবে।

  6. ইসাইয়া ৩৭:৩৩আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    সেইজন্য অশূরীয়ার রাজার বিষয়ে সদাপ্রভু এই কথা বলছেন, সে এই শহরে ঢুকবে না ও এখানে একটা তীরও মারবে না। সে ঢাল নিয়ে এর সামনে আসবে না ঘেরাও করে ওঠা-নামা করবার জন্য কিছু তৈরী করবে না।

  7. ইসাইয়া ৩৭:৩৪আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    সে যে পথ দিয়ে এসেছে সেই পথেই ফিরে যাবে; এই শহরে সে ঢুকবে না। আমি সদাপ্রভু ঘোষণা করছি।

  8. ইসাইয়া ৩৭:৩৫আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    কারণ আমি এই শহরকে রক্ষা করব এবং এটিকে উদ্ধার করব, কারণ আমি আমার দাস দায়ূদের জন্য এটা করব।

  9. ইসাইয়া ৩৭:৩৬আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    তারপর সদাপ্রভুর দূত বের হয়ে অশূরীয়দের শিবিরে এক লক্ষ পঁচাশি হাজার লোককে মেরে ফেললেন। পরদিন সকালবেলা লোকেরা যখন উঠল তখন দেখা গেল সব জায়গায় কেবল মৃতদেহ।

  10. ইসাইয়া ৩৭:৩৭আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    তাই অশূরীয়ার রাজা সনহেরীব তাঁর সৈন্যদল নিয়ে চলে গেলেন এবং নীনবী শহরে থাকতে লাগলেন।

  11. ইসাইয়া ৩৭:৩৮আনু. ৭১০ খ্রিস্টপূর্ব

    পরে, তিনি তাঁর দেবতা নিষ্রোকের বাড়িতে উপাসনা করতেন, অদ্রম্মেলক ও শরেৎসর তরোয়াল দিয়ে তাকে মেরে ফেলেছে। তখন তারা অরারট দেশে পালিয়ে গেল। তার জায়গায় তাঁর ছেলে এসর-হদ্দোন রাজা হলেন।

  12. ইসাইয়া ৩৮:১আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    ¶ সেই দিনের হিষ্কিয় অসুস্থ হয়ে মারা যাওয়ার দিন হয়েছিল। তাই আমোসের ছেলে ভাববাদী যিশাইয় তার কাছে গিয়ে বললেন এবং তাকে বললেন, “সদাপ্রভু বলছেন, তোমার ঘরে ব্যবস্থা করে রাখো, কারণ তুমি মারা যাবে, ভাল হবে না।”

  13. ইসাইয়া ৩৮:২আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    তারপর হিষ্কিয় দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিলেন এবং সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন।

  14. ইসাইয়া ৩৮:৩আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    সে বলেছিল, “সদাপ্রভু, বিনয় করি, তুমি মনে করে দেখ, আমি তোমার সামনে কেমন বিশ্বস্তভাবে ও সমস্ত হৃদয়ে দিয়ে চলেছি তোমার চোখে যা ঠিক তা করেছি” এবং এই বলে হিষ্কিয় খুব জোরে কাঁদতে লাগলেন।

  15. ইসাইয়া ৩৮:৪আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    তখন সদাপ্রভুর এই বাক্য যিশাইয়ের কাছে উপস্হিত হল,

  16. ইসাইয়া ৩৮:৫আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    তুমি যাও হিষ্কিয়কে বল, আমার লোকেদের নেতা, তোমার পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু বলছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি এবং তোমার চোখের জল দেখেছি; দেখ, আমি তোমার জীবনে আরও পনেরো বছর যোগ করব।

  17. ইসাইয়া ৩৮:৬আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    অশূরীয়ার রাজার হাত থেকে আমি তোমাকে ও এই শহরকে উদ্ধার করব এবং শহরটার উদ্ধারের ব্যবস্থা করব।

  18. ইসাইয়া ৩৮:৭আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    এবং আমি যে কাজ করব তার প্রমাণস্বরূপ চিহ্ন হল এই: সদাপ্রভু যা বলেছেন তা আমি করব।

  19. ইসাইয়া ৩৮:৮আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    দেখো, আমি আহসের সিঁড়ির উপরে দশ ধাপ পিছনে ছায়া দেবো। তাই ছায়াটি পিছিয়ে গিয়েছিল দশটি সিঁড়িতে।

  20. ইসাইয়া ৩৮:৯আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    যিহূদার রাজা হিষ্কিয় তাঁর অসুস্থতা থেকে যখন সুস্থ হবার পরে প্রার্থনায় যা লিখেছিলেন:

  21. ইসাইয়া ৩৮:১০আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    আমি বলেছিলাম, আমি বললাম যে আমার জীবনের মাঝখান দিয়ে আমি পাতালের দরজা দিয়ে যাব; আর আমার বাকি বছরগুলো থেকে কি আমাকে সেখানে পাঠানো হবে।

  22. ইসাইয়া ৩৮:১১আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    আমি বলেছিলাম যে, জীবিতদের দেশে আমি সদাপ্রভুকে আর দেখতে পাব না; এই অস্থায়ী জগতে মানবজাতি বা বিশ্ববাসীর বাসিন্দার আর আমি দেখতে পাব না।

  23. ইসাইয়া ৩৮:১২আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    মেষপালকের তাঁবুতে আমার প্রাণ সরে যায় এবং আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাঁতীদের মত করে আমার জীবন ঘূর্ণিত হয়েছে। তুমি কাঁটা থেকে আমাকে কেটে ফেলছ। রাতের মধ্যে তুমি আমাকে শেষ করে দেবে।

  24. ইসাইয়া ৩৮:১৩আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    সকাল না হওয়া পর্যন্ত আমি চিৎকার করে উঠলাম; সিংহের মত তিনি আমার সমস্ত হাড় ভেঙে ফেলবে এবং দিনের মধ্যে তুমি আমার জীবন শেষ করছ।

  25. ইসাইয়া ৩৮:১৪আনু. ৭১৮ খ্রিস্টপূর্ব

    ঘুঘুর মত আমি কাতর স্বরে ডাকতে লাগলাম। উপর দিকে তাকাতে আমার চোখ দুর্বল হয়ে পড়ল। প্রভু, আমি কষ্ট পাচ্ছি, তুমি আমার সাহায্য কর।