মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমোস ৪:৪আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    “তোমরা বৈথেলে যাও এবং পাপ কর, গিলগলে যাও আর পাপ বাড়াও। তোমাদের বলি প্রত্যেক সকালে আনো, তোমাদের দশমাংশ প্রত্যেক তিনদিন বাদে আনো।

  2. আমোস ৪:৫আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    খামিরযুক্ত রুটি দিয়ে ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ কর, স্বেচ্ছাদান উপহারের ঘোষণা কর; প্রচার কর, কারণ এটি তোমায় খুশি করে, তোমরা ইস্রায়েলের লোকেরা,” এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা।

  3. আমোস ৪:৬আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    “আমিও তোমাদের সমস্ত শহরে দাঁতের মত পরিচ্ছন্নতা দিলাম আর তোমাদের সমস্ত জায়গায় রুটির অভাব দিলাম। তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না,” এই হল সদাপ্রভুর ঘোষণা।

  4. আমোস ৪:৭আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    “যখন শস্য কাটবার তিনমাস বাকি ছিল তখন আমিও তোমাদের থেকে বৃষ্টি নিয়ে নিলাম। আমি এক শহরে বৃষ্টি আর অন্য শহরে অনাবৃষ্টি করলাম। একটি জমিতে বৃষ্টি হল কিন্তু অন্য আরেকটি জমিতে সেখানে বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেল।

  5. আমোস ৪:৮আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    দুটো বা তিনটে শহর টলতে টলতে অন্য শহরে যায় জল পান করার জন্য, কিন্তু তৃপ্ত হয় না। তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না।” এই হল সদাপ্রভুর ঘোষণা।

  6. আমোস ৪:৯আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    “আমি শস্যে বিনাশক ও ছত্রাক জাতীয় রোগ দিয়ে তোমাদের আঘাত করেছি। তোমাদের অনেক বাগান, তোমাদের আঙ্গুরের বাগান, তোমাদের ডুমুর গাছ এবং তোমাদের জিতবৃক্ষ, পঙ্গপাল সব খেয়ে নিল। তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না।” এই হল সদাপ্রভুর ঘোষণা।

  7. আমোস ৪:১০আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    “আমি তোমাদের মধ্যে মহামারী পাঠালাম যেমন মিশর দেশে পাঠিয়েছিলাম। আমি তোমাদের যুবকদের তলোয়ার দিয়ে মেরেছি, তোমাদের ঘোড়াদের নিয়ে গিয়েছি এবং তোমাদের তাঁবু দুর্গন্ধে পূর্ণ করে তোমাদের নাকে প্রবেশ করিয়েছি। তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না,” এই হল সদাপ্রভুর ঘোষণা।

  8. আমোস ৪:১১আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    “আমি তোমাদের শহর উৎখাত করেছি, যেমন ঈশ্বর সদোম ও ঘমোরা উৎখাত করেছিলেন। তোমরা ছিলে ঠিক একটা জ্বলন্ত কাঠির মত যা আগুন থেকে বার করা হয়েছে। তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না,” এই হল সদাপ্রভুর ঘোষণা।

  9. আমোস ৪:১২আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    “হে ইস্রায়েল, সেইজন্য আমি ভয়ঙ্কর কিছু করব তোমার প্রতি এবং যেহেতু আমি ভয়ঙ্কর কিছু করব তোমার প্রতি, প্রস্তুত হও তোমার ঈশ্বরের সঙ্গে দেখা করার জন, হে ইস্রায়েল!

  10. আমোস ৪:১৩আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ দেখ, তিনি সেই যিনি পাহাড় বানিয়েছেন আবার হাওয়াও তৈরী করেছেন, তাঁর চিন্তা মানুষের কাছে প্রকাশ করেছেন, সকালকে অন্ধকার বানিয়েছেন এবং পৃথিবীর সমস্ত উঁচু জায়গায় হেঁটেছেন।” সদাপ্রভু, বাহিনীদের ঈশ্বর, এই তাঁর নাম।

  11. আমোস ৫:১আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ হে ইস্রায়েলের কুল, এই কথা শোন যা আমি তোমাদের উপরে বিলাপ করার জন্য নিয়েছি।

  12. আমোস ৫:২আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    কুমারী ইস্রায়েল পরে গেছে; সে আর উঠবে না; সে তার নিজের জমিতে পরিত্যক্ত; সেখানে কেউ নেই তাকে ওঠানোর।

  13. আমোস ৫:৩আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    এই কারণের জন্য প্রভু সদাপ্রভু বলেন, “সেই শহরের লোকেরা যারা হাজার হাজার হয়ে বেরিয়ে যায় সেখানে একশোজন বাকি থাকবে এবং যারা একশোজন করে বেরোবে সেখানে দশ জন থাকবে ইস্রায়েল কুলের হয়ে।”

  14. আমোস ৫:৪আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    এই জন্য সদাপ্রভু ইস্রায়েল কুলকে বললেন, “আমায় খোঁজ এবং তাতে বাঁচবে।

  15. আমোস ৫:৫আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    বৈথেলে খুঁজো না; গিলগলে প্রবেশ করো না; বের-শেবাতে যেও না। গিলগল অবশ্যই বন্দী হয়ে অন্য দেশে যাবে এবং বৈথেলের শোক হবে।

  16. আমোস ৫:৬আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুকে খোঁজ এবং বাঁচো, না হলে তিনি যোষেফের কুলে আগুন হয়ে আসবেন। তা গ্রাস করবেন আর বৈথেলে আগুন নেভানোর কেউ থাকবে না।

  17. আমোস ৫:৭আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    যেসব লোকেরা ন্যায়বিচারকে তিক্ততায় পরিণত করেছ এবং ধার্মিকতাকে মাটিতে ছুঁড়ে ফেলেছ!”

  18. আমোস ৫:৮আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ঈশ্বর কালপুরুষ এবং সপ্তর্ষিমণ্ডল বানিয়েছেন; তিনি অন্ধকারকে সকালে পরিণত করেছেন; তিনি দিন কে গভীর রাতে পরিণত করেছেনে এবং সমুদ্রের জলরাশিকে ডাকেন; তিনি তাদের স্থলভাগে ঢেলে দিয়েছেন। সদাপ্রভু তাঁর নাম।

  19. আমোস ৫:৯আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তিনি শক্তিশালীর উপর হঠাৎ সর্বনাশ নিয়ে আসবেন, তাতে ঐ সর্বনাশ দুর্গের উপরে আসবে।

  20. আমোস ৫:১০আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    যারা শহরের দরজায় তাদের সংশোধন করে তাদের প্রত্যেককে তারা ঘৃণা করে এবং যারা সত্য কথা বলে তাদের প্রত্যেককে তারা গভীর ঘৃণার চোখে দেখে।

  21. আমোস ৫:১১আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ তোমরা দরিদ্রকে পায়ের তলায় মাড়াচ্ছ এবং তার কাছ থেকে গমের ভাগ নাও, যদিও তোমরা পাথরের বাড়ি বানিয়েছো, তোমরা তাতে বাস করতে পারবে না। তোমাদের সুন্দর আঙ্গুর খেত আছে কিন্তু তোমরা তাদের রস খেতে পারবে না।

  22. আমোস ৫:১২আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমি জানি তোমার কত অন্যায় আছে এবং তোমাদের পাপ কত ভীষণ, তোমরা যারা ধার্ম্মিকদের অত্যাচার কর ও ঘুষ নাও এবং গরিবদের শহরের দরজায় অবহেলা করেছো।

  23. আমোস ৫:১৩আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    এই জন্য যে কোন বিচক্ষণ লোক এই দিন চুপ করে থাকে, কারণ এটা মন্দ দিন।

  24. আমোস ৫:১৪আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ভালো চেষ্টা কর, মন্দ নয়, তাহলে তোমরা বাঁচবে। তাতে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর সত্যি তোমাদের সঙ্গে থাকবেন, যেমন তোমরা বলে থাক তিনি তেমনিই।

  25. আমোস ৫:১৫আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    মন্দ ঘৃণা কর, উত্তম ভালবাস, শহরের দরজায় ধার্ম্মিকতা প্রতিষ্ঠা কর। হয়ত সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর যোষেফের কুলের বাকিদের প্রতি অনুগ্রহ করবেন।