মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমোস ৫:১৬আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    এই জন্য, সদাপ্রভু এই কথা বলেন, বাহিনীগণের ঈশ্বর, প্রভু বলেন, “সমস্ত রাস্তার মোড়ে কান্নাকাটি হবে এবং তারা সমস্ত রাস্তায় বলবে, ‘হায়’ ‘হায়!’ তারা চাষীদের ডাকবে দুঃখ করার জন্য এবং দুঃখীকে ডাকবে কাঁদার জন্য।

  2. আমোস ৫:১৭আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    সমস্ত আঙ্গুর ক্ষেতে কান্নাকাটি হবে, কারণ আমি তোমাদের মধ্যে দিয়ে যাবো,” সদাপ্রভু বলেন।

  3. আমোস ৫:১৮আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ ধিক তোমাদের যারা সদাপ্রভুর দিনের আশা কর! কেন তোমরা সদাপ্রভুর বিচারের দিনের জন্য চেষ্টা কর? এটি অন্ধকার হবে, আলো নয়।

  4. আমোস ৫:১৯আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    যেমন একজন মানুষ যখন সিংহের থেকে পালিয়ে যায় আর ভাল্লুকের সামনে পড়ে বা সে একটা ঘরের ভিতরে যায় এবং তার হাত দেওয়ালে রাখে আর তাকে একটা সাপ কামড়ায়।

  5. আমোস ৫:২০আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর দিন কি অন্ধকার এবং আলোহীন হবে না? ঘোর অন্ধকার এবং দীপ্তি হীন কি হবে না?

  6. আমোস ৫:২১আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    “আমি ঘৃণা করি, আমি তোমাদের উৎসব অবজ্ঞা করি, আমি খুশি হই না তোমাদের জাঁকজমকপূর্ণ সমাবেশে।

  7. আমোস ৫:২২আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    যদিও তোমরা আমায় তোমাদের হোমবলি এবং শস্য উত্সর্গ কর, আমি তা গ্রহণ করব না, না আমি তোমাদের স্বাস্থ্যবান পশু বলিদানের দিকে দেখবো।

  8. আমোস ৫:২৩আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    আমার কাছ থেকে তোমাদের গানের শব্দ দূর কর; আমি তোমাদের বীণার আওয়াজ শুনবো না।

  9. আমোস ৫:২৪আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তার পরিবর্তে, বিচার জলের মত বয়ে যাক এবং ধার্ম্মিকতা চিরকাল বয়ে যাওয়া স্রোতের মত বয়ে যাক।

  10. আমোস ৫:২৫আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তোমরা কি মরুপ্রান্তে চল্লিশ বছর পর্যন্ত আমার জন্য বলিদান ও উপহার নিয়ে এসেছিলে?

  11. আমোস ৫:২৬আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তোমরা সিক্কূৎকে তোমাদের রাজা হিসাবে তুলে ধরেছিলে এবং কীয়ুন, তোমাদের দেবতার তারা প্রতিমার মূর্ত্তি যা তোমরা তোমাদের জন্য বানিয়েছিলে।

  12. আমোস ৫:২৭আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    এই জন্য আমি তোমাদের দম্মেশক থেকেও দূরে বন্দী হিসাবে পাঠাবো,” সদাপ্রভু বলেন, যাঁর নাম হল বাহিনীগণের সদাপ্রভু।

  13. আমোস ৬:১আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ ধিক তাদের যারা সিয়োনে শান্তিতে রয়েছে এবং তাদের যারা শমরিয়ার পাহাড়ী অঞ্চলে নিরাপদে রয়েছে, দেশের সেরা বিশিষ্ট লোকেরা, যাদের কাছে ইস্রায়েল কুল সাহায্যের জন্য এসেছে!

  14. আমোস ৬:২আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তোমাদের নেতারা বলে, “কলনীতে যাও এবং দেখ; সেখান থেকে হমাতে বড় শহরে যাও; তারপর পলেষ্টীয়দের গাতে নেমে যাও। তারা কি তোমাদের দুটো রাজ্যের থেকে শ্রেষ্ঠ? তাদের সীমা কি তোমাদের সীমা থেকে বড়?”

  15. আমোস ৬:৩আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ধিক তাদের যারা বিপর্যয়কে দূরে রাখে এবং হিংস্রতার সিংহাসন কাছে নিয়ে আসে।

  16. আমোস ৬:৪আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তারা হাতির দাঁতের বিছানায় শোয় এবং অলসভাবে তাদের খাটে শুয়ে থাকে। তারা পাল থেকে ভেড়ার বাচ্চা এবং গরুর পাল থেকে বাছুর এনে খায়।

  17. আমোস ৬:৫আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তারা বীণায় মূর্খতার গান করে, দায়ূদের মত তারা বাদ্যযন্ত্র তৈরী করে।

  18. আমোস ৬:৬আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তারা বড় বড় পাত্রে মদ খায় এবং উত্তম তেলে নিজেদের অভিষিক্ত করে, কিন্তু তারা যোষেফের ধ্বংসে দুঃখ করে না।

  19. আমোস ৬:৭আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তাই তারা এখন প্রথম বন্দী হিসাবে যাবে এবং যারা অলসভাবে শুয়ে থাকে তাদের উত্সব দূর হবে।

  20. আমোস ৬:৮আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ আমি, প্রভু সদাপ্রভু, আমি নিজেই শপথ নিয়েছি, এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা, বাহিনীগণের সদাপ্রভু, “আমি যাকোবের গর্ব ঘৃণা করি; আমি তার দূর্গ ঘৃণা করি। এই জন্য আমি সেই শহরকে ও তার মধ্যে যা আছে সব অন্যদের হাতে দিয়ে দেব।”

  21. আমোস ৬:৯আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    এটা প্রায় আসতে চলেছে যে, যদি কোনো ঘরে দশ জন লোক বাকি থাকে, তারা প্রত্যকে মারা যাবে।

  22. আমোস ৬:১০আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    যখন লোকের আত্মীয় তাদের দেহ নিতে আসবে, সেই ব্যক্তি যে তাদের পোড়াবে তাদের বাড়ি থেকে শস্য বার করে আনার পর, যদি সে সেই বাড়ির লোককে বলে, “আপনার সঙ্গে আর কেউ আছে?” এবং যদি ঐ লোক বলে, “না,” তাহলে সে বলবে, “চুপ করে থাকো, কারণ আমাদের সদাপ্রভুর নাম নেওয়া উচিত নয়।”

  23. আমোস ৬:১১আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ দেখ, সদাপ্রভু একটি আদেশ দেবেন এবং সেই বড় ঘর ছিন্নভিন্ন হয়ে যাবে এবং ছোট ঘরটা টুকরো টুকরো হয়ে যাবে।

  24. আমোস ৬:১২আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    ঘোড়ারা কি খাড়া পাহাড়ের গায়ে দৌড়াবে? কেউ কি বলদ নিয়ে সেখানে হাল দেবে বা ভূমি কর্ষণ করবে তবুও তোমরা ন্যায়বিচারকে বিষে পরিণত করেছো এবং ধার্মিকতার ফলকে তিক্ততায় পরিণত করেছো।

  25. আমোস ৬:১৩আনু. ৭৮৭ খ্রিস্টপূর্ব

    তোমরা যারা লো-দবার জয় করে আনন্দ করছ, যারা বলছো, “আমরা কি আমাদের নিজেদের শক্তিতে কারনাইন জয় করি নি?”