circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ফিলিপীয় ১:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এই ভাবে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনোভাবে লজ্জিত হব না, কিন্তু সম্পূর্ণ সাহসের সঙ্গে, যেমন সবদিন তেমনি এখনও, খ্রীষ্ট জীবনের মাধ্যমে হোক, কি মৃত্যুর মাধ্যমে হোক, আমার মধ্য দিয়ে খ্রীষ্ট শরীরে মহিমান্বিত হবেন।
- ফিলিপীয় ১:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ আমার পক্ষে জীবন হল খ্রীষ্ট এবং মরণ হল লাভ।
- ফিলিপীয় ১:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু শরীরে যে জীবন, তাই যদি আমার কাজের ফল হয়, তবে কোনটা আমি বেছে নেব, তা জানি না।
- ফিলিপীয় ১:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অথচ আমি দোটানায় পড়েছি; আমার ইচ্ছা এই যে, মারা গিয়ে খ্রীষ্টের সঙ্গে থাকি, কারণ তা অনেক ভালো
- ফিলিপীয় ১:২৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু শরীরে বেঁচে থাকা তোমাদের জন্য বেশি দরকার।
- ফিলিপীয় ১:২৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর এই দৃঢ় বিশ্বাস আছে বলে আমি জানি যে থাকবো, এমনকি, বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের জন্য তোমাদের সবার কাছে থাকব,
- ফিলিপীয় ১:২৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যেন তোমাদের কাছে আমার আবার আসার মাধ্যমে খ্রীষ্ট যীশুতে তোমাদের আমাকে নিয়ে আনন্দ উপচে পড়ে।
- ফিলিপীয় ১:২৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কেবল, খ্রীষ্টের সুসমাচারের যোগ্যভাবে তাঁর প্রজাদের মতো আচরণ কর; তাহলে আমি এসে তোমাদের দেখি, কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে, তোমরা এক আত্মাতে দৃঢ় আছ, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে কঠোর সংগ্রাম করছ;
- ফিলিপীয় ১:২৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এবং কোনো বিষয়ে বিপক্ষদের দ্বারা ভীত হচ্ছে না; এতেই প্রমাণ হবে তা ওদের বিনাশের জন্য, কিন্তু তোমাদের পরিত্রানের প্রমাণ, আর এটি ঈশ্বর থেকেই আসে।
- ফিলিপীয় ১:২৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যেহেতু তোমাদের খ্রীষ্টের জন্য এই আশীর্বাদ দেওয়া হয়েছে, যেন কেবল তাঁতে বিশ্বাস কর, তা নয়, কিন্তু তাঁর জন্য দুঃখভোগও কর;
- ফিলিপীয় ১:৩০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ আমার মধ্যে যেরূপ দেখেছ এবং এখনও সেই সম্মন্ধে যা শুনেছ, সেইরূপ সংগ্রাম তোমাদেরও হচ্ছে।
- ফিলিপীয় ২:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ অতএব খ্রীষ্টে যদি কোনো উত্সাহ, যদি কোনো ভালবাসার সান্ত্বনা, যদি কোনো পবিত্র আত্মার সহভাগীতা, যদি কোনো দয়া ও করুণা হৃদয়ে থাকে,
- ফিলিপীয় ২:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তবে তোমরা আমার আনন্দ পূর্ণ কর একমন, এক ভালবাসা, এক প্রাণ, এক ভাববিশিষ্ট হও।
- ফিলিপীয় ২:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
প্রতিযোগিতার কিংবা স্বার্থপরতার বশে কিছুই কর না, কিন্তু শান্তভাবে প্রত্যেক জন নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ বলে মনে কর;
- ফিলিপীয় ২:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এবং প্রত্যেক জন নিজের বিষয়ে না, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখ।
- ফিলিপীয় ২:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
খ্রীষ্ট যীশুতে যে ভাব ছিল, তা তোমাদের মনের মধ্যেও হোক।
- ফিলিপীয় ২:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরের স্বরূপবিশিষ্ট থাকতেও তিনি ঈশ্বরের সাথে সমান ইচ্ছা মনে করলেন না,
- ফিলিপীয় ২:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু নিজেকে শূন্য করলেন, তিনি দাসের মত হলেন, মানুষের মত হয়ে জন্ম নিলেন;
- ফিলিপীয় ২:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এবং তিনি মানুষের মত হয়ে নিজেকে অবনত করলেন; মৃত্যু পর্যন্ত, এমনকি, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন।
- ফিলিপীয় ২:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এই কারণ ঈশ্বর তাঁকে অত্যন্ত উচ্চমর্যাদা সম্পন্ন করলেন এবং তাঁকে সেই নাম দান করলেন, যা প্রত্যেক নামের থেকে শ্রেষ্ঠ;
- ফিলিপীয় ২:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যেন যীশুর নামে স্বর্গ এবং মর্ত্ত্য ও পাতালনিবাসীদের “প্রত্যেক হাঁটু নত হয়,
- ফিলিপীয় ২:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এবং প্রত্যেক জিভ যেন স্বীকার করে” যে, যীশু খ্রীষ্টই প্রভু, এই ভাবে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন।
- ফিলিপীয় ২:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ অতএব, হে আমার প্রিয়তমেরা, তোমরা সবদিন যেমন আজ্ঞা পালন করে আসছ, তেমনি আমার সামনে যেমন কেবল সেই রকম না, কিন্তু এখন আরও বেশিভাবে আমার অনুপস্থিতিতে, সভয়ে ও সম্মানের সঙ্গে নিজের নিজের পরিত্রান সম্পন্ন কর।
- ফিলিপীয় ২:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ ঈশ্বরই নিজের সন্তুষ্টির জন্য তোমাদের হৃদয়ে ইচ্ছা ও কাজ উভয়ের সাধনকারী।
- ফিলিপীয় ২:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তোমরা অভিযোগ ও তর্ক ছাড়া সব কাজ কর,