মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. এফিসীয় ৬:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সব পবিত্র লোকের জন্য এবং আমার জন্যও প্রার্থনা কর, যেন মুখ খুলবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাতে আমি সাহসের সাথে সেই সুসমাচারের গোপণ তত্ব জানাতে পারি,

  2. এফিসীয় ৬:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যার জন্য আমি শিকলে আটকে রাজদূতের কাজ করছি; যেমন কথা বলা আমার উচিত, তেমন যেন সেই বিষয়ে সাহস দেখাতে পারি।

  3. এফিসীয় ৬:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ আর আমার বিষয়, আমার কিরকম চলছে, তা যেন তোমরাও জানতে পার, তার জন্য প্রভুতে প্রিয় ভাই ও বিশ্বস্ত দাস যে তুখিক, তিনি তোমাদেরকে সবই জানাবেন।

  4. এফিসীয় ৬:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমি তাঁকে তোমাদের কাছে সেইজন্যই পাঠালাম, যেন তোমরা আমাদের সব খবর জানতে পর এবং তিনি যেন তোমাদের হৃদয়ে সান্ত্বনা দেন।

  5. এফিসীয় ৬:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে শান্তি এবং বিশ্বাসের সঙ্গে ভালবাসা, ভাইদের প্রতি আসুক।

  6. এফিসীয় ৬:২৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে যারা অক্ষয়ভাবে ভালবাসে, অনুগ্রহ সেই সকলের সঙ্গে সঙ্গে থাকুক।

  7. ফিলিপীয় ১:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ পৌল ও তীমথিয়, খ্রীষ্ট যীশুর দাস, খ্রীষ্ট যীশুতে যত পবিত্র লোক ফিলিপীতে আছেন, তাঁদের এবং, পালকদের পরিচারকদের ও খ্রীষ্টে পবিত্র জনেদের কাছে।

  8. ফিলিপীয় ১:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমাদের পিতা ঈশ্বরও প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি আসুক।

  9. ফিলিপীয় ১:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ তোমাদের কথা মনে করে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই,

  10. ফিলিপীয় ১:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সবদিন আমি তোমাদের জন্য প্রার্থনা করি, এটাই হল সবদিন এক আনন্দের প্রার্থনা;

  11. ফিলিপীয় ১:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগীতায় আছি।

  12. ফিলিপীয় ১:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এতে আমার দৃঢ় বিশ্বাস এই যে, তোমাদের মধ্যে যিনি ভালো কাজ শুরু করেছেন, তিনি যীশু খ্রীষ্টের আসবার দিন পর্যন্ত তা সম্পূর্ণ করবেন।

  13. ফিলিপীয় ১:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর তোমাদের সবার বিষয়ে আমার এই চিন্তা করাই উচিত; কারণ আমি তোমাদেরকে মনের মধ্যে রাখি; কারণ আমার কারাগারে থাকা এবং সুসমাচারের পক্ষে ও সততা সম্বন্ধে তোমরা সবাই আমার সাথে অনুগ্রহের সহভাগী হয়েছ।

  14. ফিলিপীয় ১:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ঈশ্বর আমার সাক্ষী যে, খ্রীষ্ট যীশুর ভালবাসায় আমার হৃদয় তোমাদের সবার জন্য কেমন আকাঙ্ক্ষী।

  15. ফিলিপীয় ১:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর আমি এই প্রার্থনা করি যেন, তোমাদের ভালবাসা যেন সব রকম ও সম্পূর্ণ বিচার বুদ্ধিতে আরো আরো বৃদ্ধি পায়;

  16. ফিলিপীয় ১:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই ভাবে তোমরা যেন, যা যা বিভিন্ন ধরনের, তা পরীক্ষা করে চিনতে পার, খ্রীষ্টের দিন পর্যন্ত যেন তোমরা শুদ্ধ ও নির্দোষ থাক,

  17. ফিলিপীয় ১:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যেন সেই ধার্মিকতার সেই ফলে পূর্ণ হও, যা যীশু খ্রীষ্টের মাধ্যমে পাওয়া যায়, এই ভাবে যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়।

  18. ফিলিপীয় ১:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ এখন হে ভাইয়েরা, আমার ইচ্ছা এই যে, তোমরা জান, আমার সম্বন্ধে যা যা ঘটেছে, তার মাধ্যমে সুসমাচারের প্রচারের কাজ এগিয়ে গেছে;

  19. ফিলিপীয় ১:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    বিশেষভাবে সব প্রাসাদ রক্ষীবাহিনী এবং অন্য সবাই জানে যে আমি খ্রীষ্ট বিশ্বাসী বলে কারাগারে রয়েছি;

  20. ফিলিপীয় ১:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং প্রভুতে বিশ্বাসী অনেক ভাই আমার কারাবাসের কারণে দৃঢ়বিশ্বাসী হয়ে নির্ভয়ে ঈশ্বরের বাক্য বলতে অধিক সাহসী হয়েছে।

  21. ফিলিপীয় ১:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কেউ কেউ ঈর্ষা এবং বিবাদের মনোভাবের সঙ্গে, আর কেউ কেউ ভালো ইচ্ছার সঙ্গে খ্রীষ্টকে প্রচার করছে।

  22. ফিলিপীয় ১:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই লোকেদের মনে ভালবাসা আছে বলেই তারা খ্রীষ্টের বিষয়ে প্রচার করছে, কারণ জানে যে, আমি সুসমাচারের পক্ষে সমর্থন করতে নিযুক্ত রয়েছি।

  23. ফিলিপীয় ১:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কিন্তু ওরা স্বার্থপরভাবে এবং অপবিত্রভাবে খ্রীষ্টকে প্রচার করছে, তারা মনে করছে যে আমার কারাবাস আরো কষ্টকর করবে।

  24. ফিলিপীয় ১:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তবে কি? উভয় ক্ষেত্রেই, কিনা ভণ্ডামিতে অথবা সত্যভাবে, যে কোনো ভাবে হোক, খ্রীষ্ট প্রচারিত হচ্ছেন; আর এতেই আমি আনন্দ করছি, হ্যাঁ, আমি আনন্দ করব।

  25. ফিলিপীয় ১:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ আমি জানি, তোমাদের প্রার্থনা এবং যীশু খ্রীষ্টের আত্মার যোগদানের মাধ্যমে এটা আমার পরিত্রানের স্বপক্ষে হবে।