মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. এফিসীয় ৫:২৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যেন নিজে নিজের কাছে মণ্ডলীকে মহিমাময় অবস্থায় উপস্থিত করেন, যেন তার কলঙ্ক বা সঙ্কোচ বা এই রকম আর কোন কিছুই না থাকে, বরং সে যেন পবিত্র ও নিন্দা হীন হয়।

  2. এফিসীয় ৫:২৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই রকম স্বামীরাও নিজ নিজ স্ত্রীকে নিজ নিজ শরীরের মত ভালবাসতে বাধ্য। নিজের স্ত্রীকে যে ভালবাসে, সে নিজেকেই ভালবাসে।

  3. এফিসীয় ৫:২৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কেউ ত কখনও নিজ দেহের প্রতি ঘৃণা করে নি, বরং সবাই তার ভরণ পোষণ ও লালন পালন করে; যেমন খ্রীষ্টও মণ্ডলীকে করছেন;

  4. এফিসীয় ৫:৩০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ আমরা তাঁর দেহের অঙ্গ।

  5. এফিসীয় ৫:৩১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    “এই জন্য মানুষ নিজ পিতা মাতাকে ত্যাগ করে নিজ স্ত্রীতে আসক্ত হবে এবং সেই দুই জন এক দেহ হবে।”

  6. এফিসীয় ৫:৩২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই লুকানো সত্য মহৎ, কিন্তু আমি খ্রীষ্টের ও মণ্ডলীর উদ্দেশ্যে এটা বললাম।

  7. এফিসীয় ৫:৩৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তবুও তোমারও প্রত্যেকে নিজ নিজ স্ত্রীকে সেই রকম নিজের মত ভালবেস; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে।

  8. এফিসীয় ৬:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ ছেলেমেয়েরা, তোমরা প্রভুতে পিতামাতাকে মান্য কর, কারণ এটাই ঠিক।

  9. এফিসীয় ৬:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    “তোমার পিতাকে ও তোমার মাতাকে সম্মান কর,” এটা প্রতিজ্ঞার প্রথম আদেশ,

  10. এফিসীয় ৬:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    “যেন তোমার মঙ্গল হয় এবং তুমি পৃথিবীতে দীর্ঘজীবী হও।”

  11. এফিসীয় ৬:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর পিতারা, তোমরা নিজ নিজ ছেলেমেয়েদেরকে রাগিও না, বরং প্রভুর শাসনে ও শৃঙ্খলার মাধ্যমে তাদেরকে মানুষ করে তোলো।

  12. এফিসীয় ৬:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ চাকরেরা, যেমন তোমরা খ্রীষ্টকে মেনে চল তেমনি ভয় ও সম্মানের সঙ্গে ও হৃদয়ের সততা অনুযায়ী নিজ শরীরের জাগতিক প্রভুদের আদেশ মেনে চল;

  13. এফিসীয় ৬:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    মানুষের সন্তুষ্ট করার মত সেবা না করে, বরং খ্রীষ্টের দাসের মত প্রাণের সাথে ঈশ্বরের ইচ্ছা পালন করছ বলে, মানুষের সেবা নয়,

  14. এফিসীয় ৬:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    বরং প্রভুরই সেবা করছ বলে আনন্দেই দাসের কাজ কর;

  15. এফিসীয় ৬:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    জেনে রেখো, কোন ভাল কাজ করলে প্রতিটি মানুষ, সে চাকর হোক বা স্বাধীন মানুষ হোক, প্রভুর থেকে তার ফল পাবে।

  16. এফিসীয় ৬:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর মনিবের। তোমরা তাদের সঙ্গে সেই রকম ব্যবহার কর, তাদের হুমকি দেওয়া ছাড়া, জেনে রেখো, তাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছেন, আর তিনি কারও পক্ষপাতিত্ব করেন না।

  17. এফিসীয় ৬:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাঁর শক্তির প্রতাপে শক্তিশালী হও।

  18. এফিসীয় ৬:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ঈশ্বরের সব যুদ্ধের সাজ পরিধান কর, যেন শয়তানের নানারকম মন্দ পরিকল্পনার সামনে দাঁড়াতে পার।

  19. এফিসীয় ৬:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ দেহ এবং রক্তের সঙ্গে নয়, কিন্তু পরাক্রম সকলের সঙ্গে, কর্তৃত্ব সকলের সঙ্গে, এই অন্ধকারের জগতপতিদের সঙ্গে, স্বর্গীয় স্থানে দুষ্ট আত্মাদের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে।

  20. এফিসীয় ৬:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই জন্য তোমরা ঈশ্বরের সব যুদ্ধের সাজ গ্রহণ কর, যেন সেই দুদিনের র প্রতিরোধ করতে এবং সব শেষ করে দাঁড়িয়ে থাকতে পার।

  21. এফিসীয় ৬:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব সত্যের কোমর বন্ধনীতে বদ্ধকটি হয়ে,

  22. এফিসীয় ৬:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ধার্মিকতার বুকপাটা পরে এবং শান্তির সুসমাচারের প্রস্তুতির জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে থাক;

  23. এফিসীয় ৬:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই সব ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ কর, যার দিয়ে তোমরা সেই মন্দ আত্মার সব আগুনের তীরকে নেভাতে পারবে;

  24. এফিসীয় ৬:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং উদ্ধারের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ কর।

  25. এফিসীয় ৬:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সব রকম প্রার্থনা ও অনুরোধের সাথে সব দিনের পবিত্র আত্মায় প্রার্থনা কর এবং এর জন্য সম্পূর্ণ অভিনিবেশ ও অনুরোধসহ জেগে থাক,