circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- এফিসীয় ৫:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদেরকে প্রেম করলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে, সৌরভের জন্য, উপহার ও বলিরূপে নিজেকে বলিদান দিলেন।
- এফিসীয় ৫:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু বেশ্যাগমনের ও সব প্রকার অপবিত্রতা বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রদের উপযুক্ত।
- এফিসীয় ৫:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর খারাপ ব্যবহার এবং প্রলাপ কিম্বা ঠাট্টা তামাশা, এই সকল অশ্লীলতা ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়।
- এফিসীয় ৫:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ তোমরা অবশ্যই জানো, বেশ্যাগামী কি অশুচি কি লোভী সে তো প্রতিমা পূজারী কেউই খ্রীষ্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না।
- এফিসীয় ৫:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অযথা কথা দিয়ে কেউ যেন তোমাদেরকে না ভুলায়; কারণ এই সকল দোষের কারণে অবাধ্যতার সন্তানদের উপরে ঈশ্বরের ক্রোধ আসে।
- এফিসীয় ৫:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অতএব তাদের সহভাগী হয়ো না;
- এফিসীয় ৫:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ তোমরা একদিনের অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে আলোকিত হয়েছ; আলোর সন্তানদের মত চল
- এফিসীয় ৫:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ সব রকম মঙ্গলভাবে, ধার্ম্মিকতায় ও সত্যে আলোর ফল হয়
- এফিসীয় ৫:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
প্রভুর সন্তোষজনক কি, তার পরীক্ষা কর।
- এফিসীয় ৫:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর অন্ধকারের ফলহীন কাজের ভাগী হয়ো না, বরং সেগুলির দোষ দেখিয়ে দাও।
- এফিসীয় ৫:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ ওরা গোপনে যে সব কাজ করে, তা উচ্চারণ করাও লজ্জার বিষয়।
- এফিসীয় ৫:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু দোষ দেখিয়ে দেওয়া হলে সকলই আলোর দ্বারা প্রকাশ হয়ে পড়ে; সাধারণত যা প্রকাশ হয়ে পড়ে, তা সবই আলোকিত।
- এফিসীয় ৫:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এই জন্য পবিত্র শাস্ত্রে লেখা আছে, “হে ঘুমন্ত ব্যক্তি, জেগে ওঠ এবং মৃতদের ভিতর থেকে উঠ, তাতে খ্রীষ্ট তোমার উপরে আলোক উজ্জ্বল করবেন।”
- এফিসীয় ৫:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অতএব তোমরা ভালো করে দেখ, কিভাবে চলছ; অজ্ঞানের মতো না চলে জ্ঞানীদের মতো চল।
- এফিসীয় ৫:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
সুযোগ কিনে নাও, কারণ এই দিন খারাপ।
- এফিসীয় ৫:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এই কারণ বোকা হয়ো না, কিন্তু প্রভুর ইচ্ছা কি, তা বোঝো।
- এফিসীয় ৫:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর দ্রাক্ষারসে মাতাল হয়ো না, তাতে সর্বনাশ আছে; কিন্তু পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও;
- এফিসীয় ৫:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্ত্তনে একে অপরে কথা বল; নিজ নিজ হৃদয়ে প্রভুর উদ্দেশ্যে গান ও বাজনা কর;
- এফিসীয় ৫:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
সবদিন সব বিষয়ের জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর;
- এফিসীয় ৫:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
খ্রীষ্টের ভয়ে একজন অন্য জনের বাধ্য হও।
- এফিসীয় ৫:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ নারীরা, তোমরা যেমন প্রভুর, তেমনি নিজ নিজ স্বামীর বাধ্য হও।
- এফিসীয় ৫:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্টও মণ্ডলীর মস্তক; তিনি আবার দেহের উদ্ধারকর্তা;
- এফিসীয় ৫:২৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু মণ্ডলী যেমন খ্রীষ্টের বাধ্য, তেমনি নারীরা সব বিষয়ে নিজের নিজের স্বামীর বাধ্য হোক।
- এফিসীয় ৫:২৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে সেই মত ভালবাসো, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে ভালবাসলেন, আর তার জন্য নিজেকে দান করলেন;
- এফিসীয় ৫:২৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাকে শুচি করে পবিত্র করেন,