circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- এফিসীয় ৩:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অতীতে এক পুরুষ থেকে আর এক পুরুষে সেই লুকানো সত্যে মানুষের সন্তানদের এই ভাবে জানানো যায় নি, যেভাবে এখন আত্মাতে তাঁর পবিত্র প্রেরিত ও পবিত্র ভাববাদীদের কাছে প্রকাশিত হয়েছে।
- এফিসীয় ৩:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
বস্তুত সুসমাচার এর মাধ্যমে খ্রীষ্ট যীশুতে অইহূদিয়রা উত্তরাধিকারী, একই দেহের অঙ্গ ও প্রতিজ্ঞার সহভাগী হয়;
- এফিসীয় ৩:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরের অনুগ্রহের যে দান তার আশ্চর্য্য কার্য্য সাধন অনুসারে আমাকে দেওয়া হয়েছে, সেই অনুসারে আমি সুসমাচারের দাস হয়েছি।
- এফিসীয় ৩:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমি সব পবিত্রদের মাঝে সব থেকে ছোট হলেও আমাকে এই অনুগ্রহ দেওয়া হয়েছে, যাতে অইহূদিদের কাছে আমি খ্রীষ্টের সেই ধনের বিষয় সুসমাচার প্রচার করি, যে ধনের খোঁজ করে ওঠা যায় না;
- এফিসীয় ৩:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যা পূর্বকাল থেকে সব কিছুর সৃষ্টিকর্ত্তা ঈশ্বরের কাছে গোপন থেকেছে, সেই গোপন তত্বের বিধান কি,
- এফিসীয় ৩:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
ফলে শাসকদের এবং কর্তৃত্বদের মণ্ডলীর মধ্য দিয়ে স্বর্গীয় স্থানের পরাক্রম ও ক্ষমতা সকল ঈশ্বরের নানাবিধ জ্ঞান জানানো হবে।
- এফিসীয় ৩:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
চিরকালের সেই উদ্দেশ্যে অনুসারে যে প্রতিজ্ঞা তিনি আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে করেছিলেন।
- এফিসীয় ৩:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তাঁতেই আমরা তাঁর উপরে বিশ্বাসের মাধ্যমে সাহস এবং দৃঢ়ভাবে হাজির হবার ক্ষমতা, পেয়েছি।
- এফিসীয় ৩:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অতএব আমার প্রার্থনা এই, তোমাদের জন্য আমার যে সব কষ্ট হচ্ছে, তাতে যেন উত্সাহ হীন হয়ো না; সে সব তোমাদের গৌরব।
- এফিসীয় ৩:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ এই কারণে, সেই পিতার কাছে আমি হাঁটু পাতছি,
- এফিসীয় ৩:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
স্বর্গের ও পৃথিবীর সব পিতার বংশ যাঁর কাছ থেকে নাম পেয়েছে,
- এফিসীয় ৩:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যেন তিনি নিজের মহিমার ধন অনুসারে তোমাদেরকে এই আশীর্বাদ দেন, যাতে তোমরা পবিত্র আত্মার মাধ্যমে অভ্যন্তরীণ মানুষের সম্পর্কে শক্তিশালী হও;
- এফিসীয় ৩:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যেন বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্ট তোমাদের হৃদয়ে বাস করেন; যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হয়ে
- এফিসীয় ৩:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
সমস্ত পবিত্রদের সঙ্গে বুঝতে চেষ্টা করো যে, সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, ও গভীরতা কি,
- এফিসীয় ৩:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এবং জ্ঞানের বাইরে যে খ্রীষ্টের ভালবাসা, তা যেন জানতে চেষ্টা করো, এই ভাবে যেন ঈশ্বরের সব পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও।
- এফিসীয় ৩:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
উপরন্তু যে শক্তি আমাদের মধ্যে কাজ সম্পন্ন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সব প্রার্থনার চিন্তার থেকে অনেক বেশি কাজ করতে পারেন,
- এফিসীয় ৩:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
মণ্ডলীতে এবং খ্রীষ্ট যীশুতে যুগপর্য্যায়ের যুগে যুগে তারই মহিমা হোক। আমেন।
- এফিসীয় ৪:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ অতএব প্রভুতে বন্দি আমি তোমাদেরকে আবেদন করছি, তোমরা যে ডাকে আহুত হয়েছ, তার উপযুক্ত হয়ে চল।
- এফিসীয় ৪:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
সম্পূর্ণ ভদ্র ও ধীরস্থির ভাবে এবং ধৈর্য্যের সাথে চল; প্রেমে একে অন্যের প্রতি ক্ষমাশীল হও,
- এফিসীয় ৪:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হও।
- এফিসীয় ৪:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
দেহ এক এবং আত্মা এক; যেমন তোমাদের ডাকের একই প্রত্যাশায় তোমরা আহুত হয়েছ।
- এফিসীয় ৪:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিষ্ম এক,
- এফিসীয় ৪:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
সবার ঈশ্বরও পিতা এক, তিনি সবার উপরে, সবার কাছে ও সবার মনে আছেন।
- এফিসীয় ৪:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু খ্রীষ্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেক জনকে অনুগ্রহ দেওয়া হয়েছে।
- এফিসীয় ৪:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এই জন্য কথায় আছে, “তিনি স্বর্গে উঠে বন্দীদেরকে বন্দি করলেন, মানুষদেরকে নানা আশীর্বাদ দান করলেন।”