মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. এফিসীয় ৪:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    “তিনি উঠলেন” এর তাত্পর্য কি? না এই যে, তিনি পৃথিবীর গভীরে নেমেছিলেন।

  2. এফিসীয় ৪:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যিনি নেমেছিলেন সেই একই ব্যক্তি যিনি স্বর্গের উপর পর্যন্ত উঠেছেন, যাতে সব কিছুই তাঁর দ্বারা পূর্ণ করতে পারেন।

  3. এফিসীয় ৪:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর তিনিই কয়েকজনকে প্রেরিত, ভাববাদী, সুসমাচার প্রচারক এবং কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করে দান করেছেন,

  4. এফিসীয় ৪:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    পবিত্রদের তৈরী করার জন্য করেছেন, যেন সেবাকার্য্য সাধন হয়, যেন খ্রীষ্টের দেহকে গেঁথে তোলা হয়,

  5. এফিসীয় ৪:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যতক্ষণ না আমরা সবাই ঈশ্বরের পুত্রের বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রীষ্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত, না পৌঁছাই;

  6. এফিসীয় ৪:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যেন আমরা আর বালক না থাকি, মানুষদের ঠকামিতে, চালাকিতে, ভুল পথে চালনায়, ঢেউয়ের আঘাতে এবং সে শিক্ষার বাতাসে ইতস্ততঃ পরিচালিত না হই;

  7. এফিসীয় ৪:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    বরং আমরা প্রেমে সত্য বলি এবং সব দিনের তাঁর মধ্যে বেড়ে উঠি যিনি খ্রীষ্টের মস্তক,

  8. এফিসীয় ৪:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যিনি মস্তক, তিনি খ্রীষ্ট, তাঁর থেকে সমস্ত দেহ, প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তাঁর দ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হয়ে প্রত্যেক ভাগের নিজ নিজ পরিমাণ অনুযায়ী কাজ অনুসারে দেহের বৃদ্ধি সাধন করছে, নিজেকেই প্রেমে গেঁথে তোলার জন্য করছে।

  9. এফিসীয় ৪:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ অতএব আমি এই বলছি, ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করছি, তোমরা আর অযিহুদিদের মত জীবন যাপন করো না; তারা নিজ নিজ মনের অসার ভাবে চলে;

  10. এফিসীয় ৪:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তাদের মনে অন্ধকার পড়ে আছে, ঈশ্বরের জীবনের থেকে বিচ্ছিন্ন হয়েছে, আন্তরিক অজ্ঞানতার কারণে, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে।

  11. এফিসীয় ৪:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তারা অসাড় হয়ে নিজেদের লোভে সব রকম অশুচি কাজ করার জন্য নিজেদেরকে ব্যাভিচারে সমর্পণ করেছে।

  12. এফিসীয় ৪:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমরা খ্রীষ্টের সম্বন্ধে এই রকম শিক্ষা পাও নি;

  13. এফিসীয় ৪:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তাঁরই বাক্য ত শুনেছ এবং যীশুতে যে সত্য আছে, সেই অনুসারে তাঁতেই শিক্ষিত হয়েছ;

  14. এফিসীয় ৪:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যেন তোমরা পুরানো আচরণ সম্বন্ধে সেই পুরানো মানুষকে ত্যাগ কর, যা প্রতারণার নানারকম অভিলাষ মতে ভ্রষ্ট হয়ে পড়ছে;

  15. এফিসীয় ৪:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    নিজ নিজ মনের আত্মা যেন ক্রমশঃ নতুন হয়ে ওঠ,

  16. এফিসীয় ৪:২৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সেই নতুন মানুষকে নির্ধারণ কর, যা সত্যের পবিত্রতায় ও ধার্ম্মিকতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়েছে।

  17. এফিসীয় ৪:২৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা, যা মিথ্যে, তা ছেড়ে প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সঙ্গে সত্যি কথা বলো; কারণ আমরা একে অন্যের অঙ্গ।

  18. এফিসীয় ৪:২৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    রেগে গেলেও পাপ করো না; সূর্য্য অস্ত যাওয়ার আগে তোমাদের রাগ শান্ত হোক;

  19. এফিসীয় ৪:২৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর শয়তানকে জায়গা দিও না।

  20. এফিসীয় ৪:২৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    চোর আর চুরি না করুক, বরং নিজ হাত ব্যবহার করে সৎ ভাবে পরিশ্রম করুক, যেন গরিবকে দেবার জন্য তার হাতে কিছু থাকে।

  21. এফিসীয় ৪:২৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমাদের মুখ থেকে কোন রকম বাজে কথা বের না হোক, কিন্তু দরকারে গেঁথে তোলার জন্য ভালো কথা বের হোক, যেন যারা শোনে, তাদেরকে আশীর্বাদ দান করা হয়।

  22. এফিসীয় ৪:৩০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যার দ্বারা তোমার মুক্তির দিনের র অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছ।

  23. এফিসীয় ৪:৩১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সব রকম বাজে কথা, রোষ, রাগ, ঝগড়া, ঈশ্বরনিন্দা এবং সব রকম হিংসা তোমাদের মধ্যে থেকে দুর হোক।

  24. এফিসীয় ৪:৩২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা একে অপরে মধুর স্বভাব ও কমল মনের হও, একে অপরকে ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদেরকে ক্ষমা করেছেন।

  25. এফিসীয় ৫:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ অতএব প্রিয় শিশুদের মত তোমরা ঈশ্বরের অনুকারী হও।