মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. এফিসীয় ২:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সেই সমস্ত কিছুতে তোমরা আগে চলতে এই জগতের যুগ অনুসারে, আকাশের শাসনকর্ত্তার অনুসারে কাজ করতে, যে মন্দ আত্মা এখন অবাধ্যতার সন্তানদের মাঝে কাজ করছে সেই আত্মার কর্তৃত্বের অনুসারে চলতে।

  2. এফিসীয় ২:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সেই লোকদের মাঝে আমরাও সবাই আগে নিজের নিজের মাংসিক অভিলাষ অনুসারে ব্যবহার করতাম, মাংসের ও মনের নানা রকম ইচ্ছা পূর্ণ করতাম এবং অন্য সকলের মত স্বভাবতঃ ক্রোধের সন্তান ছিলাম।

  3. এফিসীয় ২:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কিন্তু ঈশ্বর, দয়াধনে ধনবান বলে, নিজের যে মহাপ্রেমে আমাদেরকে ভালবাসলেন, সেইজন্য আমাদেরকে, এমনকি,

  4. এফিসীয় ২:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    পাপে মৃত আমাদেরকে, খ্রীষ্টের সঙ্গে জীবিত করলেন অনুগ্রহেই তোমরা মুক্তি পেয়েছ,

  5. এফিসীয় ২:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তিনি খ্রীষ্ট যীশুতে আমাদেরকে তাঁর সঙ্গে জীবিত করলেন ও তাঁর সঙ্গে স্বর্গীয় স্থানে বসালেন;

  6. এফিসীয় ২:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    উদ্দেশ্যে এই, খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি দেখানো তাঁর মধুর ভাব দিয়ে যেন তিনি যুগে যুগে নিজের অতুলনীয় অনুগ্রহ-ধন প্রকাশ করেন।

  7. এফিসীয় ২:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ অনুগ্রহেই, তোমরা খ্রীষ্টের উপর বিশ্বাস করে মুক্তি পেয়েছ; এটা তোমাদের থেকে হয়নি, ঈশ্বরেরই দান;

  8. এফিসীয় ২:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তা কাজের ফল নয়, যেন কেউ অহঙ্কার না করে।

  9. এফিসীয় ২:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ আমরা তারই সৃষ্ট, খ্রীষ্ট যীশুতে নানা রকম ভালো কাজের জন্য সৃষ্ট; সেগুলি ঈশ্বর আগেই তৈরী করেছিলেন, যেন আমরা সেই পথে চলি।

  10. এফিসীয় ২:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ অতএব মনে কর, আগে দেহের সম্বন্ধে অইহূদিয় তোমরা ত্বকচ্ছেদ, মাংসে হস্তকৃত ত্বকচ্ছেদ নামে যারা পরিচিত তাদের কাছে ছিন্নত্বক নামে পরিচিত তোমরা

  11. এফিসীয় ২:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সেই দিন তোমরা খ্রীষ্ট থেকে পৃথক ছিলে, ইস্রায়েলের প্রজাধিকারের বাইরে এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয় ছিলে, তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মাঝে ঈশ্বর ছাড়া ছিলে।

  12. এফিসীয় ২:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কিন্তু এখন খ্রীষ্ট যীশুতে, আগে তোমরা অনেক দূরে ছিলে, যে তোমরা, খ্রীষ্টের রক্তের মাধ্যমে কাছে এসেছ।

  13. এফিসীয় ২:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ তিনিই আমাদের শান্তি সন্ধি; তিনি উভয়কে এক করেছেন এবং মাঝখানে বিচ্ছেদের ভিত ভেঙে ফেলেছেন,

  14. এফিসীয় ২:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    শত্রুতাকে, নিয়মের আদেশ স্বরূপ ব্যবস্থাকে, নিজ দেহে লুপ্ত করেছেন; যেন উভয়কে নিজেতে একই নতুন মানুষরূপে সৃষ্টি করেন, এই ভাবে শান্তি আনেন;

  15. এফিসীয় ২:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং ক্রুশে শত্রুতাকে মেরে ফেলে সেই ক্রুশ দিয়ে এক দেহে ঈশ্বরের সঙ্গে দুই পক্ষের মিল করে দেন।

  16. এফিসীয় ২:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর তিনি এসে “দূরে অবস্থিত” যে তোমরা, তোমাদের কাছে “মিলনের, ও কাছের লোকদের কাছেও শান্তির” সুসমাচার জানিয়েছেন।

  17. এফিসীয় ২:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কারণ তাঁর মাধ্যমে আমরা দুই পক্ষের লোক এক আত্মায় পিতার কাছে হাজির হবার শক্তি পেয়েছি।

  18. এফিসীয় ২:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা আর অপরিচিত ও বিদেশী নও, কিন্তু পবিত্রদের নিজের লোক এবং ঈশ্বরের বাড়ির লোক।

  19. এফিসীয় ২:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমাদেরকে প্রেরিত ও ভাববাদীদের ভিতের ওপর গেঁথে তোলা হয়েছে; তার প্রধান কোনের পাথর খ্রীষ্ট যীশু নিজে।

  20. এফিসীয় ২:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তাতেই প্রত্যেক গাঁথনি একসঙ্গে যুক্ত হয়ে প্রভুতে পবিত্র মন্দির হবার জন্য বৃদ্ধি পাচ্ছে;

  21. এফিসীয় ২:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তাতে যীশু খ্রীষ্টেতে তোমাদের মধ্যে ঈশ্বরের বাসস্থান হবার জন্য একসঙ্গে গেঁথে তোলা হচ্ছে।

  22. এফিসীয় ৩:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ এই জন্য আমি পৌল, তোমাদের অর্থাৎ অইহূদিদের জন্য খ্রীষ্ট যীশুতে বন্দি

  23. এফিসীয় ৩:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ঈশ্বরের যে অনুগ্রহ বিধান তোমাদের উদ্দেশ্যে আমাকে দেওয়া হয়েছে, তার কথা তো তোমরা শুনেছ।

  24. এফিসীয় ৩:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    বস্তুত প্রকাশনের মাধ্যমে সেই লুকানো সত্য আমাকে জানানো হয়েছে, যেমন আমি আগে সংক্ষেপে লিখেছি;

  25. এফিসীয় ৩:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা তা পড়লে খ্রীষ্ট সম্পর্কে লুকানো সত্যকে বুঝতে পারবে।