মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গালাতীয় ৫:১৯আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আবার দেহের যে সমস্ত কাজ তা প্রকাশিত, সেগুলি এই বেশ্যাগমন, অপবিত্রতা, লালসা,

  2. গালাতীয় ৫:২০আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    যাদুবিদ্যা, মুর্ত্তিপূজা, নানা প্রকার শত্রুতা, বিবাদ, শত্রুতা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলাদলি,

  3. গালাতীয় ৫:২১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    হিংসা, মাতলামি, ফুর্তি ও এই ধরনের অন্য অন্য দোষ। এই সব বিষয়ে আমি তোমাদেরকে সাবধান করছি, যেমন আগেও করেছিলাম, যারা এই রকম আচরণ করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।

  4. গালাতীয় ৫:২২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু পবিত্র আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য্য, দয়া, পরোপকারিতা, বিশ্বস্ততা,

  5. গালাতীয় ৫:২৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    নম্র, ইন্দ্রিয় দমন (আত্মসংযম), এই সব গুনের বিরুদ্ধে নিয়ম নেই।

  6. গালাতীয় ৫:২৪আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর যারা খ্রীষ্ট যীশুর, তারা দেহকে তার কামনা ও মন্দ অভিলাষের সঙ্গে ক্রুশে দিয়েছে।

  7. গালাতীয় ৫:২৫আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আমরা যদি পবিত্র আত্মার বশে জীবন ধারণ করি, তবে এস, আমরা আত্মার বশে চলি,

  8. গালাতীয় ৫:২৬আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আমরা যেন বৃথা অহঙ্কার না করি, পরস্পরকে জ্বালাতন না করি ও একজন অন্য জনকে হিংসা না করি।

  9. গালাতীয় ৬:১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ ভাইয়েরা, যদি কেউ কোন অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই রকম ব্যক্তিকে নম্রতার আত্মায় সুস্থ কর, নিজেকে দেখ, পাছে তুমিও পরীক্ষাতে না পড়।

  10. গালাতীয় ৬:২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তোমরা একজন অন্যের ভার বহন কর, এই ভাবে খ্রীষ্টের ব্যবস্থা সম্পূর্ণভাবে পালন কর।

  11. গালাতীয় ৬:৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ যদি কেউ মনে করে, আমি কিছু, কিন্তু বাস্তবে সে কিছুই নয়, তবে সে নিজেকে নিজেই ঠকায়।

  12. গালাতীয় ৬:৪আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু সবাই নিজের নিজের কাজের পরীক্ষা করুক, তাহলে সে শুধু নিজের কাছে গর্ব করার কারণ পাবে, অপরের কাছে নয়,

  13. গালাতীয় ৬:৫আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ প্রত্যেকে নিজের নিজের ভার বহন করবে।

  14. গালাতীয় ৬:৬আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায়, সে শিক্ষককে সমস্ত ভালো বিষয়ে সহভাগী হোক।

  15. গালাতীয় ৬:৭আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তোমরা ভ্রান্ত হয়ো না, ঈশ্বরকে ঠাট্টা করা যায় না, কারণ মানুষ যা কিছু বোনে তাই কাটবে।

  16. গালাতীয় ৬:৮আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তাই নিজের দেহের উদ্দেশ্যে যে বোনে, সে দেহ থেকে ক্ষয়শীল শস্য পাবে, কিন্তু পবিত্র আত্মার উদ্দেশ্যে যে বোনে, সে আত্মা থেকে অনন্ত জীবনস্বরূপ শস্য পাবে।

  17. গালাতীয় ৬:৯আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর এস, আমরা সৎ কাজ করতে করতে নিরুৎসাহ না হই, কারণ ক্লান্ত না হলে সঠিক দিনের শস্য পাব।

  18. গালাতীয় ৬:১০আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    এই জন্য এস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সবার প্রতি, বিশেষ করে যারা বিশ্বাসী বাড়ির পরিজন, তাদের প্রতি ভাল কাজ করি।

  19. গালাতীয় ৬:১১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ দেখ, আমি কত বড় অক্ষরে নিজের হাতে তোমাদেরকে লিখলাম।

  20. গালাতীয় ৬:১২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    যে সকল লোক দেহে সুন্দর দেখাতে ইচ্ছা করে, তারাই তোমাদেরকে ত্বকছেদ হতে বাধ্য করছে, এর উদ্দেশ্য এই যেন খ্রীষ্টের ক্রুশের দ্বারা নির্যাতনের হাত থেকে রক্ষা পায়।

  21. গালাতীয় ৬:১৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ যারা ত্বকছেদ করে থাকে, তারা নিজেরাও ব্যবস্থা পালন করে না, বরং তাদের ইচ্ছা এই যে, তোমরা ত্বকছেদ কর, যেন তারা তোমাদের দেহে অহঙ্কার করতে পারে।

  22. গালাতীয় ৬:১৪আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোন বিষয়ে গর্ব করি, তা দূরে থাকুক, তাঁর মাধ্যমেই আমার জন্য জগত এবং জগতের জন্য আমি ক্রুশে বিদ্ধ।

  23. গালাতীয় ৬:১৫আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ ত্বকছেদ কিছুই না, অত্বকছেদও না, কিন্তু নতুন সৃষ্টিই প্রধান বিষয়।

  24. গালাতীয় ৬:১৬আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর যে সমস্ত লোক এই সূত্র অনুযায়ী চলবে, তাদের উপরে শান্তি ও দয়া অবস্থান করুক, ঈশ্বরের ইস্রায়েলের উপরেও অবস্থান করুক।

  25. গালাতীয় ৬:১৭আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    এখন থেকে কেউ আমাকে কষ্ট না দিক, কারণ আমি প্রভু যীশুর সমস্ত চিহ্ন আমার দেহে বহন করছি।