মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গালাতীয় ৩:২৯আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর তোমরা যদি খ্রীষ্টের হও, তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞানুসারে উত্তরাধিকারী।

  2. গালাতীয় ৪:১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু আমি বলি, উত্তরাধিকারী যত দিন শিশু থাকে, ততদিন সব কিছুর অধিকারী হলেও দাস ও তার মধ্য কোনো পার্থক্য নেই,

  3. গালাতীয় ৪:২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু পিতার নির্দিষ্ট দিন পর্যন্ত সে তার দেখাশোনা করে যে তাঁর ও সম্পত্তির ভারপ্রাপ্ত কর্মচারীর অধীনে থাকে।

  4. গালাতীয় ৪:৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তেমনি আমরাও যখন শিশু ছিলাম, তখন জগতের প্রাথমিক শিক্ষার অধীনে বন্দী ছিলাম।

  5. গালাতীয় ৪:৪আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু দিন সম্পূর্ণ হলে ঈশ্বর তাঁর নিজের পুত্রকে পাঠালেন, তিনি কুমারীর মাধ্যমে জন্ম নিলেন, ব্যবস্থার অধীনে জন্ম নিলেন,

  6. গালাতীয় ৪:৫আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    যেন তিনি মূল্য দিয়ে ব্যবস্থার অধীনে লোকদেরকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রের অধিকার প্রাপ্ত হই।

  7. গালাতীয় ৪:৬আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর তোমরা পুত্র, এই জন্য ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যিনি “আব্বা, পিতা” বলে ডাকেন।

  8. গালাতীয় ৪:৭আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তাই তুমি আর দাস না, কিন্তু পুত্র, আর যখন পুত্র, তখন ঈশ্বরের মাধ্যমে উত্তরাধিকারীও হয়েছ।

  9. গালাতীয় ৪:৮আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ যদিও আগে, যখন তোমরা ঈশ্বরকে জানতে না তখন যারা প্রকৃত দেবতা তোমরা তাদের দাস ছিলে,

  10. গালাতীয় ৪:৯আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পেয়েছ, বরং ঈশ্বরও তোমাদের জানেন, তবে কেমন করে আবার ঐ দুর্বল ও মূল্যহীন জগতের প্রাথমিক শিক্ষার দিকে ফিরছ এবং আবার ফিরে গিয়ে সেগুলির দাস হতে চাইছ?

  11. গালাতীয় ৪:১০আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বছর পালন করছ।

  12. গালাতীয় ৪:১১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তোমাদের বিষয়ে আমার ভয় হয়, কি জানি, তোমাদের মধ্য বৃথাই পরিশ্রম করেছি।

  13. গালাতীয় ৪:১২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ভাইয়েরা, তোমাদেরকে এই অনুরোধ করছি, তোমরা আমার মত হও, কারণ আমিও তোমাদের মত। তোমরা আমার বিরুদ্ধে কোনো অন্যায় কর নি,

  14. গালাতীয় ৪:১৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর তোমরা জান, আমি দেহের অসুস্থতায় প্রথমবার তোমাদের কাছে সুসমাচার প্রচারের সুযোগ পেয়েছিলাম,

  15. গালাতীয় ৪:১৪আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর আমার দেহের দুর্বলতায় তোমাদের যে পরীক্ষা হয়েছিল, তা তোমরা তুচ্ছ কর নি, ঘৃণাও কর নি, বরং ঈশ্বরের এক দূতের মতো, খ্রীষ্ট যীশুর মতো, আমাকে গ্রহণ করেছিলে।

  16. গালাতীয় ৪:১৫আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তবে তোমাদের সেই ধন্য জীবন কোথায়? কারণ আমি তোমাদের পক্ষে সাক্ষ্য দিচ্ছি যে, সাধ্য থাকলে তোমরা তোমাদের চোখ উপড়ে আমাকে দিতে।

  17. গালাতীয় ৪:১৬আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তবে তোমাদের কাছে সত্য বলাতে কি তোমাদের শত্রু হয়েছি?

  18. গালাতীয় ৪:১৭আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তারা যে সযত্নে তোমাদের খোঁজ করছে, তা ভালভাবে করে না, বরং তারা তোমাদেরকে বাইরে রাখতে চায়, যেন তোমরা সযত্নে তাদেরই খোঁজ কর।

  19. গালাতীয় ৪:১৮আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    শুধু তোমাদের কাছে আমার উপস্থিতির দিন নয়, কিন্তু সবদিন ভালো বিষয়ে সযত্নে খোঁজ নেওয়া ভাল,

  20. গালাতীয় ৪:১৯আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তোমরা ত আমার সন্তান, আমি আবার তোমাদেরকে নিয়ে প্রসব-যন্ত্রণা সহ্য করছি, যতক্ষণ না তোমাদের মধ্যে খ্রীষ্ট গঠিত হয়,

  21. গালাতীয় ৪:২০আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু আমার ইচ্ছা এই যে, এখন তোমাদের কাছে উপস্থিত হয়ে অন্য স্বরে কথা বলি, কারণ তোমাদের বিষয়ে আমি খুবই চিন্তিত।

  22. গালাতীয় ৪:২১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ বল দেখি, তোমরা তো ব্যবস্থার অধীনে থাকার ইচ্ছা কর, তোমরা কি ব্যবস্থার কথা শোন না?

  23. গালাতীয় ৪:২২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে যে, অব্রাহামের দুটি ছেলে ছিল, একটি দাসীর ছেলে, একটি স্বাধীনার ছেলে।

  24. গালাতীয় ৪:২৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর ঐ দাসীর ছেলে দেহ অনুসারে, কিন্তু স্বাধীনার ছেলে প্রতিজ্ঞার গুণে জন্ম নিয়েছিল।

  25. গালাতীয় ৪:২৪আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    এই সব কথার রূপক অর্থ আছে, কারণ ঐ দুই স্ত্রী দুই নিয়ম, একটি সিনয় পর্বত থেকে উৎপন্ন ও দাসত্বের জন্য প্রসব করেছিলেন যিনি, সে হাগার।