মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গালাতীয় ৪:২৫আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    আর এই হাগার আরব দেশের সীনয় পর্বত এবং সে এখনকার যিরূশালেমের অনুরূপ, কারণ সে তাঁর সন্তানদের সঙ্গে দাসত্বে আছে।

  2. গালাতীয় ৪:২৬আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু যিরূশালেম যেটা স্বর্গে সেটা স্বাধীনা, আর সে আমাদের জননী।

  3. গালাতীয় ৪:২৭আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ লেখা আছে, “তুমি বন্ধা স্ত্রী, যে প্রসব করতে অক্ষম, আনন্দ কর, যার প্রসব-যন্ত্রণার অভিজ্ঞতা নেই, সে আনন্দধ্বনি করও উল্লাসে পরিপূর্ণ হোক, কারণ সধবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান বেশি।”

  4. গালাতীয় ৪:২৮আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    এখন, ভাইয়েরা, ইসহাকের মতো তোমরা প্রতিজ্ঞার সন্তান।

  5. গালাতীয় ৪:২৯আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু দেহ অনুসারে জন্মানো ব্যক্তি যেমন সেই দিন আত্মিক ভাবে যিনি আত্মায় জন্ম নিয়েছিলেন তাঁকে অত্যাচার করত, তেমনি এখনও হচ্ছে।

  6. গালাতীয় ৪:৩০আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তবুও শাস্ত্র কি বলে? “ঐ দাসীকে ও তার ছেলেকে বের করে দাও, কারণ ঐ দাসীর ছেলে কোন ভাবেই স্বাধীনার ছেলের সঙ্গে উত্তরাধিকারী হবে না।”

  7. গালাতীয় ৪:৩১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তাই, ভাইয়েরা, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান।

  8. গালাতীয় ৫:১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ স্বাধীনতার জন্যই খ্রীষ্ট আমাদেরকে স্বাধীন করেছেন, তাই তোমরা স্থির থাক এবং দাসত্ব যোঁয়ালীতে আর বন্দী হয়ো না।

  9. গালাতীয় ৫:২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    শোন, আমি পৌল তোমাদেরকে বলছি, যদি তোমরা ত্বকচ্ছেদ করে থাক, তবে খ্রীষ্টর কাছ থেকে তোমাদের কিছুই লাভ হবে না।

  10. গালাতীয় ৫:৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    যে কোন ব্যক্তি ত্বকচ্ছেদ করে থাকে, তাকে আমি আবার এই সাক্ষ্য দিচ্ছি যে, সে ঋণশোধের মতো সমস্ত ব্যবস্থা পালন করতে বাধ্য।

  11. গালাতীয় ৫:৪আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তোমরা যারা ব্যবস্থার মাধ্যমে ধার্মিক হওয়ার জন্য চেষ্টা করছ, তোমরা খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হয়েছ, তোমরা অনুগ্রহ থেকে দূরে চলেগেছ।

  12. গালাতীয় ৫:৫আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ আমরা পবিত্র আত্মার মাধ্যমে বিশ্বাস দিয়ে ধার্মিকতার আশা পূর্ণ হওয়ার অপেক্ষা করছি।

  13. গালাতীয় ৫:৬আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ খ্রীষ্ট যীশুতে ত্বকছেদের কোন শক্তি নেই, অত্বকছেদেরও নেই, কিন্তু বিশ্বাস যা প্রেমের মাধ্যমে কাজ করতে সক্ষম।

  14. গালাতীয় ৫:৭আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তোমরা তো সুন্দরভাবে দৌড়াচ্ছিলে, কে তোমাদেরকে বাধা দিল যে, তোমরা সত্যের বাধ্য হও না?

  15. গালাতীয় ৫:৮আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ঈশ্বর তোমাদেরকে ডেকেছেন, এই প্ররোচনা তাঁর মাধ্যমে হয়নি।

  16. গালাতীয় ৫:৯আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    অল্প খামির সুজীর সমস্ত তাল খামিরে পরিপূর্ণ করে।

  17. গালাতীয় ৫:১০আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    তোমাদের বিষয়ে প্রভুতে আমার এমন দৃঢ় আশা আছে যে, তোমরা আর অন্য কোন বিষয়ে মনে চিন্তা করো না, কিন্তু যে তোমাদেরকে বিভ্রান্ত করে, সে ব্যক্তি যেই হোক, সে তার বিচার দন্ড ভোগ করবে।

  18. গালাতীয় ৫:১১আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ভাইয়েরা, আমি যদি এখনও ত্বকছেদ প্রচার করি, তবে আর কষ্ট সহ্য করি কেন? তাহলে সুতরাং খ্রীষ্টের ক্রুশের বাধা লুপ্ত হয়েছে।

  19. গালাতীয় ৫:১২আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    যারা তোমাদেরকে ভ্রান্ত করছে, তারা নিজেদেরকেও ছিন্নাঙ্গ (নপুংসক) করুক।

  20. গালাতীয় ৫:১৩আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ, ভাইয়েরা, তোমাদের স্বাধীনতার জন্য ডাকা হয়েছে, কিন্তু দেখো, সেই স্বাধীনতাকে দেহের জন্য সুযোগ করো না, বরং প্রেমের মাধ্যমে একজন অন্যের দাস হও।

  21. গালাতীয় ৫:১৪আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ সমস্ত ব্যবস্থা এই একটি বাণীতে পূর্ণ হয়েছে, তা, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।”

  22. গালাতীয় ৫:১৫আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমরা যদি একজন অন্য জনের সঙ্গে কামড়া-কামড়ি ও গ্রাস কর, তবে দেখো, যেন একজন অন্য জনের মাধ্যমে ধ্বংস না হও।

  23. গালাতীয় ৫:১৬আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহলে মাংসিক অভিলাষ পূর্ণ করবে না।

  24. গালাতীয় ৫:১৭আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কারণ দেহ আত্মার বিরুদ্ধে এবং আত্মা দেহের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইটি বিষয় একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যা ইচ্ছা কর, তা করতে পার না।

  25. গালাতীয় ৫:১৮আনু. ৫৮ খ্রিস্টাব্দ

    কিন্তু যদি পবিত্র আত্মার মাধ্যমে পরিচালিত হও, তবে তোমরা ব্যবস্থার অধীন নও।