circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ফিলিপীয় ২:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যেন তোমরা অনিন্দনীয় ও এই দিনের র সেই অসরল ও চরিত্রহীন প্রজন্মের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাদের মধ্যে তোমরা জগতে উজ্জ্বল নক্ষত্রের প্রকাশ পাচ্ছো,
- ফিলিপীয় ২:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
জীবনের বাক্য ধরে রয়েছো; এতে খ্রীষ্টের পুনরাগমনের দিনের আমি এই গর্ব করার কারণ পাব যে, আমি বৃথা দৌড়াইনি, বৃথা পরিশ্রমও করিনি।
- ফিলিপীয় ২:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু তোমাদের বিশ্বাসের আত্মাহুতিতে ও সেবায় যদি আমি উত্সর্গের জন্য সেচিতও হই তবে আমি আরাধনা করছি, আর তোমাদের সবার সঙ্গে আনন্দ করছি।
- ফিলিপীয় ২:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
সেইভাবে তোমরাও আনন্দ কর, আর আমার সঙ্গে আনন্দ কর।
- ফিলিপীয় ২:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ আমি প্রভু যীশুতে প্রত্যাশা করছি যে, তীমথিয়কে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পাঠাব, যেন তোমাদের অবস্থা জেনে আমিও উত্সাহিত হই।
- ফিলিপীয় ২:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ আমার কাছে তীমথির মত কোনো প্রাণ নেই যে, সত্যিই তোমাদের বিষয়ে চিন্তা করবে।
- ফিলিপীয় ২:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ ওরা সবাই যীশু খ্রীষ্টের বিষয় নয়, কিন্তু নিজের নিজের বিষয়ে চেষ্টা করে।
- ফিলিপীয় ২:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু তোমরা এঁর পক্ষে এই প্রমাণ জানো যে, বাবার সাথে সন্তান যেমন, আমার সাথে ইনি তেমনি সুসমাচার বিস্তারের জন্য দায়িত্ব পালন করেছেন।
- ফিলিপীয় ২:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অতএব আশাকরি, আমার কি ঘটে, তা জানতে পারলেই তাঁকে তোমাদের কাছে পাঠিয়ে দেব।
- ফিলিপীয় ২:২৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর প্রভুতে আমার দৃঢ় বিশ্বাস এই যে, আমি নিজেও তাড়াতাড়ি আসব।
- ফিলিপীয় ২:২৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু আমার ভাই, সহকর্মী ও সহসেনা এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারী সেবক ইপাফ্রাদীত তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া প্রয়োজন বলে আমার আবশ্যক মনে হল।
- ফিলিপীয় ২:২৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ তিনি তোমাদের সবাইকে দেখবার জন্য আকাঙ্ক্ষী ছিলেন এবং তোমরা তাঁর অসুস্থতার সংবাদ শুনেছ বলে তিনি ব্যাকুল হয়েছিলেন।
- ফিলিপীয় ২:২৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর সত্যিই তিনি অসুস্থতায় মারা যাওয়ার মত হয়েছিলেন; কিন্তু ঈশ্বর তাঁর ওপর দয়া করেছেন, আর কেবল তাঁর ওপর না, আমার ওপরও দয়া করেছেন, যেন দুঃখের উপর দুঃখ আমার না হয়।
- ফিলিপীয় ২:২৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এই জন্য আমি আগ্রহের সঙ্গে তাঁকে পাঠালাম, যেন তোমরা তাঁকে দেখে পুনর্বার আনন্দ কর, আমারও দুঃখের লাঘব হয়।
- ফিলিপীয় ২:২৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অতএব তোমরা তাঁকে প্রভুতে সম্পূর্ণ আনন্দের সঙ্গে গ্রহণ করো এবং এই ধরনের লোকদের সম্মান করো;
- ফিলিপীয় ২:৩০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ খ্রীষ্টের কাজের জন্য তিনি মৃত্যুমুখে উপস্থিত হয়েছিলেন, ফলে আমার সেবায় তোমাদের ত্রুটি পূরনের জন্য তিনি জীবনের ঝুঁকিও নিয়েছিলেন।
- ফিলিপীয় ৩:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ শেষ কথা এই, হে আমার ভাইয়েরা, প্রভুতে আনন্দ কর। তোমাদেরকে একই কথা বারবার লিখতে আমি ক্লান্ত হই না, আর তা তোমাদের রক্ষার জন্য।
- ফিলিপীয় ৩:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
সেই কুকুরদের থেকে সাবধান, সেই মন্দ কাজ করে যারা তাদের কাছ থেকে সাবধান, যারা দেহের কোনো অংশকে কাটা-ছেঁড়া করে সেই লোকদের থেকে সাবধান।
- ফিলিপীয় ৩:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমরাই তো প্রকৃত ছিন্নত্বক লোক, আমরা যারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রীষ্ট যীশুতে গর্ব করি, দেহের উপর নির্ভর করি না।
- ফিলিপীয় ৩:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যদি তাই হতো তবে আমি আমার দেহে দৃঢ়ভাবে নির্ভর করতে পারতাম। যদি অন্য কেউ মনে করে যে, সে তার দেহের উপর নির্ভর করতে পারে, তবে আমি আরো বেশি নির্ভর করতে পারি।
- ফিলিপীয় ৩:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমি আটদিনের র দিন ত্বকছেদ প্রাপ্ত হয়েছি, ইস্রায়েল-জাতীয় বিন্যামীন বংশের, খাঁটি ইব্রীয়, ব্যবস্থার সম্বন্ধে ফরীশী,
- ফিলিপীয় ৩:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী ছিলাম, ব্যবস্থার নিয়ম কানুন পালনে নিখুঁত ছিলাম।
- ফিলিপীয় ৩:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কিন্তু যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রীষ্টের জন্য ক্ষতি বলে মনে করি।
- ফিলিপীয় ৩:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আসলে, আমার প্রভু খ্রীষ্ট যীশুর যে জ্ঞান তা সব থেকে শ্রেষ্ঠ, তার জন্য আমি সব কিছুই এখন ক্ষতি বলে মনে করছি; তাঁর জন্য সব কিছুর ক্ষতি সহ্য করেছি এবং তা আবর্জনা (মল) মনে করে ত্যাগ করেছি,
- ফিলিপীয় ৩:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যেন খ্রীষ্টকে লাভ করি এবং তাঁতেই যেন আমাকে দেখতে পাওয়া যায়; আমার নিজের ধার্ম্মিকতা, যা ব্যবস্থা থেকে পাওয়া, তা যেন আমার না হয়, কিন্তু যে ধার্ম্মিকতা খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে হয়, বিশ্বাসমূলক যে ধার্ম্মিকতা ঈশ্বর থেকে পাওয়া যায়, তাই যেন আমার হয়;