circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ফিলিপীয় ৩:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যেন আমি তাঁকে ও তিনি যে জীবিত হয়েছেন বা পুনরুত্থিত হয়েছেন, সেই শক্তিতে এবং তাঁর দুঃখভোগের সহভাগীতা জানতে পারি, এই ভাবে যেন তাঁর মৃত্যুর মতো আমিও মৃত্যুবরণ করতে পারি;
- ফিলিপীয় ৩:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর তারই মধ্যে থেকে যেন মৃতদের মধ্য থেকে জীবিত হওয়ার অভিজ্ঞতা লাভ করতে পারি।
- ফিলিপীয় ৩:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ আমি যে এখনই এসব জিনিস পেয়েছি, কিংবা পূর্ণতা লাভ করেছি, তা নয়; কিন্তু যার জন্য খ্রীষ্ট যীশু আমাকে উদ্ধার করেছেন (বা তার নিজের বলে দাবী করেছেন) এবং তা ধরার জন্য আমি দৌড়াচ্ছি।
- ফিলিপীয় ৩:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
ভাইয়েরা, আমি যে তা ধরতে পেরেছি, নিজের বিষয়ে এমন চিন্তা করি না; কিন্তু একটি কাজ করি, পিছনের সমস্ত বিষয়গুলি ভুলে গিয়ে সামনের বিষয়গুলির জন্য আগ্রহের সঙ্গে ছুটে চলেছি,
- ফিলিপীয় ৩:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
লক্ষ্যের দিকে দৌড়াতে দৌড়াতে আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে ডাক যা তিনি পুরষ্কার পাওয়ার জন্য স্বর্গে ডেকেছেন তার জন্য যত্ন করছি।
- ফিলিপীয় ৩:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অতএব এস, আমরা যতজন পরিপক্ক, সবাই এই বিষয়ে ভাবি; আর যদি কোন বিষয়ে তোমাদের মনে অন্যভাবে চিন্তা করে থাক, তবে ঈশ্বর তোমাদের কাছে তাও প্রকাশ করবেন।
- ফিলিপীয় ৩:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তাই যাইহোক না কেন, আমরা যে পর্যন্ত পৌছিয়েছি, যেন সেই একই ধারায় চলি।
- ফিলিপীয় ৩:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
ভাইয়েরা, তোমরা সবাই আমার মতো হও এবং আমরা যেমন তোমাদের আদর্শ, তেমনি আমাদের আচরণ মতো যারা চলে, তাদের দিকে দৃষ্টি রাখ।
- ফিলিপীয় ৩:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ অনেকে এমন ভাবে চলছে, যাদের বিষয়ে তোমাদেরকে বার বার বলেছি এবং এখনও চোখের জলের সঙ্গে বলছি, তারা খ্রীষ্টের ক্রুশের শত্রু;
- ফিলিপীয় ৩:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তাদের পরিণাম বিনাশ; পেটই তাদের দেবতা এবং লজ্জাতেই তাদের গৌরব; তারা জাগতিক বিষয় ভাবে।
- ফিলিপীয় ৩:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ আমরা স্বর্গপুরীর প্রজা; আর সেখান থেকে আমরা উদ্ধারকর্তার, প্রভু যীশু খ্রীষ্টের, ফিরে আসার প্রতীক্ষা করছি;
- ফিলিপীয় ৩:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তিনি আমাদের ক্ষয়িষ্ণু দেহকে পরিবর্তন করে তাঁর মহিমার দেহের মতো করবেন, যে শক্তির মাধ্যমে তিনি সমস্ত কিছু তাঁর বশীভূত করতে পারেন, তারই গুণে করবেন।
- ফিলিপীয় ৪:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ অতএব, হে আমার ভাইয়েরা, প্রিয়তমেরা ও আকাঙ্খার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুট, প্রিয়তমেরা, তোমরা এই ভাবে প্রভুর প্রেমে স্থির থাক।
- ফিলিপীয় ৪:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ আমি ইবদিয়াকে অনুরোধ করে ও সন্তূখীকে অনুরোধ করে বলছি যে, “তোমরা প্রভুর প্রেমে একই বিষয় ভাব।”
- ফিলিপীয় ৪:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আবার, আমার প্রকৃত সত্য সহকর্মী যে তুমি, তোমাকেও অনুরোধ করছি, তুমি এই মহিলাদের সাহায্য কর, কারণ তাঁরা সুসমাচারে আমার সঙ্গে পরিশ্রম করেছিলেন, ক্লীমেন্ত এবং আমার আরো অন্য সহকর্মীদের সঙ্গেও তা করেছিলেন, তাঁদের নাম জীবন পুস্তকে লেখা আছে।
- ফিলিপীয় ৪:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ তোমরা প্রভুতে সর্বদা আনন্দ কর; আমি আবার বলছি, আনন্দ কর।
- ফিলিপীয় ৪:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তোমাদের নম্রতা যেন সবাই দেখতে পায়। প্রভু শীঘ্রই আসছেন।
- ফিলিপীয় ৪:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কোন বিষয়ে চিন্তা কোরো না, কিন্তু সব বিষয় প্রার্থনা, বিনতি এবং ধন্যবাদের সঙ্গে তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বরকে জানাও।
- ফিলিপীয় ৪:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তাতে ঈশ্বরের যে শান্তি যা সমস্ত চিন্তার বাইরে, তা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যীশুতে রক্ষা করবে।
- ফিলিপীয় ৪:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
অবশেষে, ভাইয়েরা, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায্য, যা কিছু খাঁটি, যা কিছু সুন্দর, যা কিছু প্রশংসার বিষয়, যে কোন ভালবাসা ও যে কোন শুদ্ধ বিষয় হোক, সেই সমস্ত আলোচনা কর।
- ফিলিপীয় ৪:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তোমরা আমার কাছে যা যা শিখেছ, গ্রহণ করেছ, শুনেছ ও দেখেছ, সেই সমস্ত কর; তাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন।
- ফিলিপীয় ৪:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হলাম যে, অবশেষে তোমরা আমার জন্য ভাবার নতুন উদ্দীপনা পেয়েছ; এই বিষয়ে তোমরা চিন্তা করছিলে, কিন্তু সুযোগ পাও নি।
- ফিলিপীয় ৪:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এই কথা আমি অভাব সম্বন্ধে বলছি না, কারণ আমি যে অবস্থায় থাকি, তাতেই সন্তুষ্ট থাকতে শিখেছি।
- ফিলিপীয় ৪:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমি অবনত হতে জানি, প্রাচুর্য্য ভোগ করতেও জানি; সব জায়গায় ও সব বিষয়ে আমি সন্তুষ্ট থাকতে এবং খিদে সহ্য করতে, প্রাচুর্য্য কি অভাব সহ্য করতে আমি শিখেছি।
- ফিলিপীয় ৪:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যিনি আমাকে শক্তি দেন, তাঁর মাধ্যমে আমি সবই করতে পারি।