circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ফিলিপীয় ৪:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তবুও তোমরা আমার কষ্টের দিন দানে সহভাগী হয়ে ভালই করেছ।
- ফিলিপীয় ৪:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর, তোমরা ফিলিপীয়েরা, জান যে, সুসমাচার প্রচারের শুরুতে, যখন আমি মাকিদনিয়া থেকে চলে গিয়েছিলাম, তখন কোন মণ্ডলী দানের বিষয়ে আমার সহভাগী হয়নি, শুধু তোমরাই হয়েছিলে।
- ফিলিপীয় ৪:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
এমনকি থিষলনীকীতেও তোমরা একবার, বরং দুই বার আমার প্রয়োজনীয় উপকার পাঠিয়েছিলে।
- ফিলিপীয় ৪:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমি উপহার পাওয়ার জন্য চেষ্টা করছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করছি, যা তোমাদের জন্য খুবই লাভজনক হবে।
- ফিলিপীয় ৪:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমার সব কিছুই আছে, বরং উপচিয়ে পড়ছে; আমি তোমাদের কাছ থেকে ইপাফ্রদীতের হাতে যা কিছু পেয়েছি তাতে পরিপূর্ণ হয়েছি, যা সুগন্ধিযুক্ত এবং গ্রহণযোগ্য বলি যা ঈশ্বরকে প্রসন্ন করে।
- ফিলিপীয় ৪:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আর আমার ঈশ্বর গৌরবে তাঁর ধনসম্পদ অনুযায়ী খ্রীষ্ট যীশুতে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন।
- ফিলিপীয় ৪:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমাদের ঈশ্বরও পিতার মহিমা সব দিনের র জন্য যুগে যুগে হোক। আমেন।
- ফিলিপীয় ৪:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ তোমরা খ্রীষ্ট যীশুতে প্রত্যেক পবিত্র লোককে আমার শুভেচ্ছা জানিও। আমার সঙ্গী ভাইয়েরা তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন।
- ফিলিপীয় ৪:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
সমস্ত পবিত্র লোক, বিশেষ করে যাঁরা কৈসরের বাড়ির লোক, তাঁরাও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন।
- ফিলিপীয় ৪:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্ত্তী হোক।
- কলসীয় ১:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ আমি পৌল, ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রীষ্ট যীশুর প্রেরিত এবং আমাদের ভাই তীমথীয়,
- কলসীয় ১:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কলসিতে ঈশ্বরের পবিত্ররা ও খ্রীষ্টে বিশ্বস্ত ভাইয়েরা। আমাদের পিতা ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর আসুক।
- কলসীয় ১:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা সবদিন তোমাদের জন্য প্রার্থনা করি।
- কলসীয় ১:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
খ্রীষ্ট যীশুর ওপর তোমাদের বিশ্বাস এবং সব পবিত্র লোকের উপর তোমাদের ভালবাসার কথা আমরা শুনেছি,
- কলসীয় ১:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
কারণ স্বর্গে তোমাদের জন্য অনেক আশার বিষয় রয়েছে। এই আশার বিষয়ে তোমরা সুসমাচারে সত্যের কথা আগে শুনেছ,
- কলসীয় ১:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ
যে সুসমাচার তোমাদের কাছে এসেছে যা সারা পৃথিবীতে ফলপ্রসু এবং প্রচারিত হচ্ছে, যেদিন থেকে তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা শুনে তাকে সত্য বলে জেনেছিলে।
- কলসীয় ১:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমাদের প্রিয় ঈশ্বরের দাস ইপাফ্রার কাছ থেকে তোমরা এই শিক্ষা পেয়েছিলে, তোমাদের জন্য তিনি খ্রীষ্টের একজন বিশ্বস্ত পরিচারক হয়েছিলেন।
- কলসীয় ১:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ
পবিত্র আত্মার প্রতি তোমাদের ভালবাসার কথা তাঁর মুখে আমরা শুনেছি।
- কলসীয় ১:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ কারণ যে দিন থেকে এই প্রেমের কথা আমরা শুনেছি, সেই দিন থেকে আমরা প্রার্থনা এবং বিনতি করে চলেছি যেন তোমরা আত্মিক জ্ঞান ও বুদ্ধিতে তাঁর ইচ্ছা সম্পূর্ণভাবে বুঝতে পার।
- কলসীয় ১:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমরা প্রার্থনা করি যেন তোমরা সব কিছুতে প্রভুর যোগ্য হয়ে চলতে পার, ভালো আচরণ, ভালো কাজ করে ফলবান হও এবং ঈশ্বরের জ্ঞানে বেড়ে ওঠ।
- কলসীয় ১:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমরা প্রার্থনা করি তাঁর মহিমা ও শক্তির অনুগ্রহে সব বিষয়ে তোমরা শক্তিশালী হও যেন তোমরা ধৈর্য্য ও সহিষ্ণুতাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পার।
- কলসীয় ১:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ
আমরা প্রার্থনা করি যিনি আমাদের আলোতে পবিত্র লোকদের উত্তরাধিকারের অংশীদার হবার যোগ্য করেছেন, আনন্দের সঙ্গে যেন সেই পিতাকে ধন্যবাদ দিতে পারি।
- কলসীয় ১:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তিনি আমাদের অন্ধকারের আধিপত্য থেকে উদ্ধার করেছেন এবং নিজের প্রিয় পুত্রের রাজ্যে আমাদের এনেছেন।
- কলসীয় ১:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ
তাঁর পুত্রের মাধ্যমে আমরা মুক্তি, পাপের ক্ষমা পেয়েছি।
- কলসীয় ১:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ
¶ তাঁর পুত্রই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্ত্তি। তিনিই সমস্ত সৃষ্টির প্রথমজাত।