মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কলসীয় ২:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    বাপ্তিষ্মের তোমরা তাঁর সঙ্গে কবরস্থ হয়েছিলে, ঈশ্বরের ওপর বিশ্বাসের শক্তিতে তোমরাও তাঁর সঙ্গে উত্থিত হয়েছিলে, যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন।

  2. কলসীয় ২:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যখন তোমরা তোমাদের পাপে এবং তোমাদের দেহের অত্বকছেদে মৃত ছিলে, তখন তিনি তাঁর সঙ্গে তোমাদের জীবিত করেছিলেন এবং আমাদের সব পাপ ক্ষমা করেছিলেন।

  3. কলসীয় ২:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমাদের বিরুদ্ধে যে ঋণের হাতে লেখা নির্দেশ ছিল আইনত তিনি তা মুছে ফেলেছিলেন। পেরেক দিয়ে ক্রুশে ঝুলিয়ে তিনি এই সব সরিয়ে ফেলেছিলেন।

  4. কলসীয় ২:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তিনি কর্তৃত্ব এবং পরাক্রম সব সরিয়ে ফেলে উম্মুক্তভাবে তাদের দৃষ্টিগোচর করেছিলেন এবং সকলের আগে বিজয় যাত্রা করে তাঁর ক্রুশের মানে বুঝিয়েছিলেন।

  5. কলসীয় ২:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    সুতরাং তোমরা কি খাবে অথবা কি পান করবে অথবা উৎসবের দিনের অথবা প্রতিপদে অথবা বিশ্রামবারে কি করবে এই সব বিষয়ে কেউ যেন তোমাদের বিচার না করে।

  6. কলসীয় ২:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই জিনিসগুলি যা আসছে তার ছায়া, কিন্তু প্রকৃত পক্ষে খ্রীষ্টের দেহ।

  7. কলসীয় ২:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    নম্রতায় ও দূতদের পূজায় কোন লোক যেন তোমাদের পুরষ্কার লুট না করে। যেন একজন লোক যা দেখেছে সেই রকম থাকে এবং নিজের মাংসিক মনে চিন্তা করে গর্বিত না হয়।

  8. কলসীয় ২:১৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তারা খ্রীষ্টকে মাথা হিসাবে ধরে না, যাঁর কাছ থেকে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন একসঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের শক্তিতে বড় হয়ে উঠছে।

  9. কলসীয় ২:২০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ যদি তোমরা জগতের পাপপূর্ণ বিশ্বাস ব্যবস্থায় খ্রীষ্টের সঙ্গে মরেছ, তবে কেন জগতের বিশ্বাসের কাছে সমর্পিত হয়ে জীবন যাপন করছ:

  10. কলসীয় ২:২১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    “ধরো না, স্বাদ গ্রহণ করো না, ছুঁয়না?”

  11. কলসীয় ২:২২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যে সব জিনিস ব্যবহার করলে ক্ষয়ে যায় লোকেরা সেই ব্যাপারে এই আদেশ ও শিক্ষা দেয়।

  12. কলসীয় ২:২৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই নিয়মগুলি মানুষের তৈরী জাতির “জ্ঞান” নম্রতা ও দেহের ওপর নির্যাতন, কিন্তু মাংসের প্রশ্রয়ের বিরুদ্ধে কোনো মূল্য নেই।

  13. কলসীয় ৩:১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ¶ ঈশ্বর তোমাদের খ্রীষ্টের সঙ্গে তুলেছেন, যেখানে খ্রীষ্ট ঈশ্বরের ডান পাশে বসে আছেন সেই স্বর্গীয় জায়গার বিষয় চিন্তা কর।

  14. কলসীয় ৩:২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    স্বর্গীয় বিষয় ভাব, পৃথিবীর বিষয় ভেবো না।

  15. কলসীয় ৩:৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা মারা গেছ এবং ঈশ্বর তোমাদের জীবন খ্রীষ্টের সঙ্গে লুকিয়ে রেখেছেন।

  16. কলসীয় ৩:৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমাদের জীবনে যখন খ্রীষ্ট প্রকাশিত হবেন, তখন তোমরাও তাঁর প্রতাপে প্রকাশিত হবে।

  17. কলসীয় ৩:৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    তোমরা পৃথিবীর পাপপূর্ণ স্বভাব নষ্ট করে ফেল যেমন বেশ্যাগমন, অশুচিতা, মোহ, খারাপ ইচ্ছা লোভ এবং মুর্ত্তিপূজা।

  18. কলসীয় ৩:৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এই সব কারণে অবাধ্য সন্তানদের ওপর ঈশ্বরের রাগ সৃষ্টি হয়।

  19. কলসীয় ৩:৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    একদিন যখন তোমরা এই ভাবে জীবন যাপন করতে তখন তোমরাও এই ভাবে চলতে।

  20. কলসীয় ৩:৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    কিন্তু এখন তোমরা অবশ্যই এই সব জিনিস ত্যাগ করবে ক্রোধ, রাগ, হিংসা, ঈশ্বরনিন্দা ও তোমাদের মুখ থেকে বেরনো বাজে কথা।

  21. কলসীয় ৩:৯আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    একজন অপরকে মিথ্যা কথা বল না, কারণ আগে যা অনুশীলন করতে তা ছেঁড়া কাপড়ের টুকরোর মত ফেলে দাও,

  22. কলসীয় ৩:১০আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এবং তুমি সেই নূতন মানুষকে পরিধান করেছ, যা তোমাকে জ্ঞানের প্রতিমূর্ত্তিতে নতুনিকৃত করেছে সেই সৃষ্টি কর্তার প্রতিমূর্ত্তিতে।

  23. কলসীয় ৩:১১আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    এখানে এই জ্ঞানের মধ্যে গ্রীক এবং ইহূদি, ছিন্নত্বক এবং অচ্ছিন্নত্বক, বর্ব্বর, স্কুথীয়, দাস, স্বাধীন বলে কিছু নেই, কিন্তু খ্রীষ্টই সব।

  24. কলসীয় ৩:১২আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    ঈশ্বর যাদের মনোনীত করেছেন পবিত্র এবং প্রিয় লোকদের করুণার চিত্ত, দয়া, নম্রতা, মৃদূতা, ধৈর্য্য এই গুণগুলি পালন কর।

  25. কলসীয় ৩:১৩আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    একে অপরকে সহ্য কর। একে অপরের মঙ্গলময় হও। যদি কারোর বিরুদ্ধে দোষ দেবার থাকে তবে উভয় উভয়কে ক্ষমা কর, প্রভু যেভাবে তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও সেভাবে কর।