মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. কলসীয় ৪:১৪আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    প্রিয় চিকিৎসক লুক এবং দীমা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

  2. কলসীয় ৪:১৫আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    লায়দিকেয়ার ভাইদের শুভেচ্ছা জানাও এবং নুম্ফাকে এবং তাঁর বাড়ির মণ্ডলীকে শুভেচ্ছা জানাও।

  3. কলসীয় ৪:১৬আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    যখন এই চিঠি তোমাদের মধ্যে পড়া হয়েছিল, এটা আরো লায়দিকেয়া মণ্ডলীতেও পড়া হয়েছিল এবং দেখো লায়দিকেয়া থেকে যে চিঠি আসবে তা তোমরাও পড়ো।

  4. কলসীয় ৪:১৭আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আর্খিপ্পকে বল, “সেবা কাজ কর যা তুমি প্রভুতে গ্রহণ করেছ, যেন তুমি এটা সম্পন্ন কর।”

  5. কলসীয় ৪:১৮আনু. ৬৪ খ্রিস্টাব্দ

    আমি পৌল এই শুভেচ্ছা আমি নিজে হাতে লিখলাম। আমার বন্দীদশা মনে করো। ঐশ্বরিক অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।

  6. ১ থেসালনিকীয় ১:১আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    ¶ পিতা ঈশ্বরে ও প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী থিষলনীকীয় শহরের মণ্ডলীর নিকটে পৌলের পত্র, সীল ও তীমথিয়র অভিবাদন। অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি আসুক।

  7. ১ থেসালনিকীয় ১:২আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আমরা প্রার্থনার দিন তোমাদের নাম উল্লেখ করে তোমাদের সকলের জন্য সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করে থাকি;

  8. ১ থেসালনিকীয় ১:৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আমরা তোমাদের বিশ্বাসের কাজ, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর আশার ধৈর্য্যে আমাদের পিতা ঈশ্বরের সাক্ষাৎে সবদিন মনে করে থাকি;

  9. ১ থেসালনিকীয় ১:৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কারণ, হে ভাইয়েরা, ঈশ্বরের প্রিয়তমেরা (প্রেমপাত্রগণ), আমরা জানি তোমরা মনোনীত লোক,

  10. ১ থেসালনিকীয় ১:৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কারণ আমাদের সুসমাচার তোমাদের কাছে শুধুমাত্র কথায় নয়, কিন্তু শক্তিতে, পবিত্র আত্মায় ও বেশিমাত্রায় নিশ্চয়তায় উপস্থিত হয়েছিল; তোমরা তো জান, আমরা তোমাদের কাছে, তোমাদের জন্য কি রকম লোক হয়েছিলাম।

  11. ১ থেসালনিকীয় ১:৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আর তোমরা বহু কষ্টের মধ্যে পবিত্র আত্মার আনন্দে বাক্যটি গ্রহণ করে আমাদের এবং প্রভুর অনুকারী হয়েছ;

  12. ১ থেসালনিকীয় ১:৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    এই ভাবে মাকিদনিয়া ও আখায়াস্থ সব বিশ্বাসী লোকের কাছে উদাহরণ সরূপ হয়েছ;

  13. ১ থেসালনিকীয় ১:৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কারণ তোমাদের হতে প্রভুর বাক্য উচ্চারিত হয়েছে, কেবল মাকিদনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের উপর তোমাদের যে বিশ্বাস, সেই বিষয় সব জায়গায় ছড়িয়ে পড়েছে; এজন্য আমাদের কিছু বলবার দরকার নেই।

  14. ১ থেসালনিকীয় ১:৯আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কারণ তারা নিজেরা আমাদের বিষয়ে এই কথা প্রচার করে থাকে যে, তোমাদের কাছে আমরা কিভাবে গৃহীত হয়েছিলাম, আর তোমরা কিভাবে প্রতিমাগণ হতে ঈশ্বরের দিকে ফিরে এসেছ, যেন জীবন্ত ও সত্য ঈশ্বরের সেবা করতে পার।

  15. ১ থেসালনিকীয় ১:১০আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    এবং যাকে তিনি মৃতদের মধ্য থাকে উঠিয়েছেন, যিনি আগামী ক্রোধ থেকে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হতে তাঁর সেই পুত্রের অর্থাৎ যীশুর আসার অপেক্ষা করতে পার।

  16. ১ থেসালনিকীয় ২:১আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    ¶ স্বভাবতঃ, ভাইয়েরা, তোমরা নিজেরাই জান, তোমাদের কাছে আমাদের যাওয়াটা ব্যর্থ হয়নি।

  17. ১ থেসালনিকীয় ২:২আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    সেইজন্য ফিলিপীতে আগে দুঃখভোগ ও অপমান সহ্য করেছি, তোমরা জান, আমরা আমাদের ঈশ্বরে সাহসী হয়ে অত্যাধিক মানুষের বিরোধ সত্বেও আমরা তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচারের কথা প্রচার করেছিলাম।

  18. ১ থেসালনিকীয় ২:৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কারণ আমাদের উপদেশ কোন ভ্রান্ত শিক্ষা, কি অশুচিতা বা প্রতারণা থেকে নয়।

  19. ১ থেসালনিকীয় ২:৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কিন্তু ঈশ্বর যেমন আমাদের অনুমোদিত করে আমাদের উপরে সুসমাচারের ভার রেখেছেন তেমনি কথা বলছি; মানুষকে সন্তুষ্ট করব বলে নয়, কিন্তু ঈশ্বর, যিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন।

  20. ১ থেসালনিকীয় ২:৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কারণ তোমরা জান, আমরা কখনও চাটুবাদে কিংবা লোভজনক ছলে লিপ্ত হইনি, ঈশ্বর এর সাক্ষী;

  21. ১ থেসালনিকীয় ২:৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আর মানুষের থেকে গৌরব পেতে চেষ্টা করিনি, তোমাদের থেকেও নয়, অন্যদের থেকেও নয়, যদিও খ্রীষ্টের প্রেরিত বলে আমরা তোমাদের থেকে সুযোগ নিলেও নিতে পারতাম;

  22. ১ থেসালনিকীয় ২:৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    কিন্তু যেমন মায়েরা নিজের বাচ্চাদের লালন পালন করে, তেমনি আমরা তোমাদের মধ্যে স্নেহের ভাব দেখিয়েছিলাম;

  23. ১ থেসালনিকীয় ২:৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    সেইভাবে আমরা তোমাদেরকে ভালবেসে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদেরকে দিতে সন্তুষ্ট ছিলাম, যেহেতু তোমরা আমাদের প্রিয়পাত্র হয়েছিলে।

  24. ১ থেসালনিকীয় ২:৯আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    হে ভাইয়েরা আমাদের পরিশ্রম ও কঠোর চেষ্টা তোমাদের মনে আছে; তোমাদের কারও বোঝা না হই, সেইজন্য আমরা দিন রাত কাজ করতে করতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলাম।

  25. ১ থেসালনিকীয় ২:১০আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আর বিশ্বাসী যে তোমরা, তোমাদের কাছে আমরা কেমন পবিত্র, ধার্মিক ও নির্দোষী ছিলাম, তার সাক্ষী তোমরা আছ, ঈশ্বরও আছেন।