circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ১ থেসালনিকীয় ৪:৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ
বিশেষত, ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা;
- ১ থেসালনিকীয় ৪:৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ
যে তোমরা ব্যভিচার থেকে দূরে থাক, তোমাদের প্রত্যেক জন শেখ যে পবিত্র ও সম্মানিত হয়ে নিজের স্ত্রীর সঙ্গে কেমন করে বাস করতে হয়,
- ১ থেসালনিকীয় ৪:৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ
যারা ঈশ্বরকে জানে না, সেই অইহূদির মত কামাভিলাষে নয়,
- ১ থেসালনিকীয় ৪:৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কেউ যেন সীমা লঙ্ঘন করে এই ব্যাপারে নিজের ভাইকে না ঠকায়; কারণ আগে তোমাদেরকে যেমন সাবধান করেছি ও বলেছি, প্রভু এই সব পাপের জন্য সবাইকে শাস্তি দেবেন।
- ১ থেসালনিকীয় ৪:৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কারণ ঈশ্বর আমাদেরকে অশুচিতার জন্য নয়, কিন্তু পবিত্রতার জন্য আহ্বান করেছেন।
- ১ থেসালনিকীয় ৪:৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ
এই জন্য যে ব্যক্তি অমান্য করে, সে মানুষকে অমান্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অমান্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদেরকে দান করেন।
- ১ থেসালনিকীয় ৪:৯আনু. ৫৪ খ্রিস্টাব্দ
আর ভাইয়ের প্রেম সম্পর্কে তোমাদেরকে কিছু লেখা প্রয়োজন নেই, কারণ তোমরা নিজেরা পরস্পর প্রেম করার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পেয়েছ;
- ১ থেসালনিকীয় ৪:১০আনু. ৫৪ খ্রিস্টাব্দ
আর বাস্তবিক সমস্ত মাকিদনিয়ায় বসবাসকারী সমস্ত ভাইদের প্রতি প্রেম করছ।
- ১ থেসালনিকীয় ৪:১১আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কিন্তু তোমাদেরকে অনুনয় করে বলছি, ভাইয়েরা, আরও বেশি করে প্রেম কর, আর শান্তভাবে থাকতে ও নিজ নিজ কার্য্য করতে এবং নিজের হাতে পরিশ্রম করতে যত্নশীল হও যেমন আমরা তোমাদেরকে নির্দেশ দিয়েছি
- ১ থেসালনিকীয় ৪:১২আনু. ৫৪ খ্রিস্টাব্দ
যেন তোমাদের সম্মানপূর্ণ ব্যবহারের জন্য বাইরের লোকদের কাছে তোমরা যেন গৃহীত হও, যেন তোমাদের কিছুরই অভাব না থাকে।
- ১ থেসালনিকীয় ৪:১৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ
¶ কিন্তু, হে ভাইগণ আমরা চাই না যে, যারা মারা গেছে তাদের সমন্ধে তোমরা অজ্ঞাত থাক; যেন যাদের প্রত্যাশা নেই, সেই অন্য সকল লোকের মত তোমরা দুঃখিত না হও।
- ১ থেসালনিকীয় ৪:১৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কারণ আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরেছেন এবং উঠেছেন, তখন জানি, ঈশ্বর যীশুতে মরে যাওয়া লোকদেরকেও সেইভাবে তাঁর সঙ্গে নিয়ে আসবেন।
- ১ থেসালনিকীয় ৪:১৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কারণ আমরা প্রভুর বাক্য দিয়ে তোমাদেরকে এও বলেছি যে, আমরা যারা জীবিত আছি, যারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকবো, আমরা নিশ্চই সেই মরে যাওয়া লোকদের অগ্রগামী হব না।
- ১ থেসালনিকীয় ৪:১৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কারণ প্রভু নিজে আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ থেকে নেমে আসবেন, আর যাঁরা খ্রীষ্টে মরেছেন, তাঁরা প্রথমে উঠবে।
- ১ থেসালনিকীয় ৪:১৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ
পরে আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আমরা আকাশে প্রভুর সঙ্গে দেখা করবার জন্য একসঙ্গে তাঁদের সঙ্গে মেঘযোগে নীত হইব; আর এভাবে সবদিন প্রভুর সঙ্গে থাকব।
- ১ থেসালনিকীয় ৪:১৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ
অতএব তোমরা এই সকল কথা বলে একজন অন্য জনকে সান্ত্বনা দাও।
- ১ থেসালনিকীয় ৫:১আনু. ৫৪ খ্রিস্টাব্দ
¶ কিন্তু ভাইয়েরা বিশেষ বিশেষ কালের ও দিনের র বিষয়ে তোমাদেরকে কিছু লেখা অপ্রয়োজনীয়।
- ১ থেসালনিকীয় ৫:২আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কারণ তোমরা নিজেরা বিলক্ষণ জানো, রাতে যেমন চোর আসে তেমনি প্রভুর দিন ও আসছে।
- ১ থেসালনিকীয় ৫:৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ
লোকে যখন বলে, শান্তি ও অভয়, তক্ষুনি তাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হয়ে থাকে, তেমনই আকষ্মিক বিনাশ উপস্থিত হয়; আর তারা কোনোও ভাবে এড়াতে পারবে না।
- ১ থেসালনিকীয় ৫:৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কিন্তু ভাইয়েরা, তোমরা অন্ধকারে নও যে, সেই দিন চোরের মত তোমাদের উপরে এসে পড়বে।
- ১ থেসালনিকীয় ৫:৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ
তোমরা তো সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান; আমরা রাতের নয়, অন্ধকারেরও নয়।
- ১ থেসালনিকীয় ৫:৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ
অতএব এস, আমরা অন্য সবার মত ঘুমিয়ে না পড়ি, বরং জেগে থাকি ও আত্ম নিয়ন্ত্রিত হই।
- ১ থেসালনিকীয় ৫:৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কারণ যারা ঘুমিয়ে পড়ে, তারা রাতেই ঘুমিয়ে পড়ে এবং যারা মদ্যপায়ী, তারা রাতেই মত্ত হয়।
- ১ থেসালনিকীয় ৫:৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কিন্তু আমরা দিবসের বলে এস, আত্ম নিয়ন্ত্রিত হই, বিশ্বাস ও প্রেমরূপ বুকপাটা পরি এবং পরিত্রানের আশারূপ শিরস্ত্র মাথায় দিই;
- ১ থেসালনিকীয় ৫:৯আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কারণ ঈশ্বর আমাদেরকে ক্রোধের জন্য নিযুক্ত করেননি, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা পরিত্রান লাভের জন্য;