মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ থেসালনিকীয় ৫:১০আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    তিনি আমাদের জন্য মরলেন, যেন আমরা জেগে থাকি বা ঘুমিয়ে পড়ি, তাঁর সাথেই বেঁচে থাকি।

  2. ১ থেসালনিকীয় ৫:১১আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    অতএব যেমন তোমরা করে থাক, তেমন তোমরা একে অন্যকে ভরসা দাও এবং একজন অন্যকে গেঁথে তোলো।

  3. ১ থেসালনিকীয় ৫:১২আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু, হে ভাইয়েরা, আমরা তোমাদেরকে নিবেদন করছি; যাঁরা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদেরকে চেতনা দেন, তাঁদেরকে সম্মান দাও,

  4. ১ থেসালনিকীয় ৫:১৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আর তাঁদের কাজের জন্য তাঁদেরকে প্রেমে অতিশয় সমাদর কর। নিজেদের মধ্যে শান্তি রাখো।

  5. ১ থেসালনিকীয় ৫:১৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আর, হে ভাইয়েরা, আমরা তোমাদেরকে বিনয় করছি যারা অলস ব্যক্তি, তাদেরকে চেতনা দাও, ভিরুতাদের স্বান্তনা দাও, দুর্বলদের সাহায্য কর, সবার জন্য ধৈর্য্যশীল হও।

  6. ১ থেসালনিকীয় ৫:১৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    দেখ, যেন অপকারের প্রতিশোধে কেউ কারোরও অপকার না কর, কিন্তু একে অপরের এবং সবার প্রতি সবদিন ভালো ব্যবহার করার চেষ্টা কর।

  7. ১ থেসালনিকীয় ৫:১৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    সবদিন আনন্দ কর; সবদিন প্রার্থনা কর;

  8. ১ থেসালনিকীয় ৫:১৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    Pray without ceasing.

  9. ১ থেসালনিকীয় ৫:১৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    সব বিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে এটাই তোমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা।

  10. ১ থেসালনিকীয় ৫:১৯আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    পবিত্র আত্মাকে নিভিয়ে দিও না।

  11. ১ থেসালনিকীয় ৫:২০আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    ভাববাণী তুচ্ছ করো না। সব বিষয়ে পরীক্ষা কর; যা ভালো, তা ধরে রাখো।

  12. ১ থেসালনিকীয় ৫:২১আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    Prove all things; hold fast that which is good.

  13. ১ থেসালনিকীয় ৫:২২আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    সব রকম মন্দ বিষয় থেকে দূরে থাকো।

  14. ১ থেসালনিকীয় ৫:২৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    শান্তির ঈশ্বর নিজেই তোমাদেরকে সব রকম ভাবে পবিত্র করুন; এবং তোমাদের সমস্ত আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আসার দিন অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।

  15. ১ থেসালনিকীয় ৫:২৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    যিনি তোমাদেরকে ডাকেন, তিনি বিশ্বস্ত, তিনিই তা করবেন।

  16. ১ থেসালনিকীয় ৫:২৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    ভাইয়েরা, আমাদের জন্য প্রার্থনা কর।

  17. ১ থেসালনিকীয় ৫:২৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    সব ভাইকে পবিত্র চুম্বনে শুভেচ্ছা জানাও।

  18. ১ থেসালনিকীয় ৫:২৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আমি তোমাদেরকে প্রভুর নামে বলছি, সব ভাইয়ের কাছে যেন এই চিঠি পড়ে শোনানো হয়।

  19. ১ থেসালনিকীয় ৫:২৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক।

  20. ২ থেসালনিকীয় ১:১আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    ¶ আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী থীষলনীকীয় শহরের মণ্ডলীর কাছে পৌলের পত্র, সীল ও তীমথিয়র অভিবাদন।

  21. ২ থেসালনিকীয় ১:২আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্তুক।

  22. ২ থেসালনিকীয় ১:৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    হে ভাইয়েরা, আমরা তোমাদের জন্য সবদিন ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; আর তা করা উপযুক্ত; কারণ তোমাদের বিশ্বাস ভীষণভাবে বাড়ছে এবং একে অন্যের প্রতি তোমাদের প্রত্যেকের প্রেম উপচে পড়ছে।

  23. ২ থেসালনিকীয় ১:৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    এজন্য, তোমরা যে সব অত্যাচার ও কষ্ট সহ্য করছ, সে সবের মধ্যে তোমাদের সহ্য ও বিশ্বাস থাকায় আমরা নিজেদের ঈশ্বরের মণ্ডলীগুলির মধ্যে তোমাদের নিয়ে গর্ব বোধ করছি।

  24. ২ থেসালনিকীয় ১:৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    আর এ সবই ঈশ্বরের ধার্মিক বিচারের স্পষ্ট লক্ষণ, যাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের উপযুক্ত বলে গণ্য হবে, যার জন্য দুঃখভোগও করছ।

  25. ২ থেসালনিকীয় ১:৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ

    বাস্তবিক ঈশ্বরের কাছে এটা ন্যায় বিচার যে, যারা তোমাদেরকে কষ্ট দেয়, তিনি তাদেরকে প্রতিশোধে কষ্ট দেবেন,