circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ২ থেসালনিকীয় ৩:৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কিন্তু প্রভু বিশ্বস্ত; তিনিই তোমাদেরকে শক্তিশালী করবেন ও শয়তান থেকে রক্ষা করবেন।
- ২ থেসালনিকীয় ৩:৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ
আর তোমাদের সম্পর্কে প্রভুতে আমাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে, আমরা যা যা নির্দেশ করি, সেই সব তোমরা পালন করছ ও করবে।
- ২ থেসালনিকীয় ৩:৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ
আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রীষ্টের সহ্যের পথে চালান।
- ২ থেসালনিকীয় ৩:৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ
¶ আর, হে ভাইয়েরা, আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছি, যে কোন ভাই অলস এবং তোমরা আমাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছ, সেইভাবে না চলে, তার সঙ্গ ত্যাগ কর;
- ২ থেসালনিকীয় ৩:৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কারণ কি প্রকারে আমাদের অনুকারী হতে হয়, তা তোমরা নিজেরাই জান; কারণ তোমাদের মধ্যে আমরা থাকাকালীন অলস ছিলাম না;
- ২ থেসালনিকীয় ৩:৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ
আর বিনামূল্যে কারো কাছে খাবার খেতাম না, বরং তোমাদের কারোর বোঝা যেন না হই, সেজন্য পরিশ্রম ও মেহনত সহকারে রাত দিন কাজ করতাম।
- ২ থেসালনিকীয় ৩:৯আনু. ৫৪ খ্রিস্টাব্দ
আমাদের যে অধিকার নেই, তা নয়; কিন্তু তোমাদের কাছে নিজেদের উদাহরণরূপে দেখাতে চেয়েছি, যেন তোমরা আমাদের অনুকারী হও।
- ২ থেসালনিকীয় ৩:১০আনু. ৫৪ খ্রিস্টাব্দ
কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদেরকে এই নির্দেশ দিতাম যে, যদি কেউ কাজ করতে না চায়, তবে সে আহারও না করুক।
- ২ থেসালনিকীয় ৩:১১আনু. ৫৪ খ্রিস্টাব্দ
সাধারণত আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলসভাবে চলছে, কোন কাজ না করে অনধিকার চর্চ্চা করে থাকে।
- ২ থেসালনিকীয় ৩:১২আনু. ৫৪ খ্রিস্টাব্দ
এই ভাবে লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে নির্দেশ ও উপদেশ দিচ্ছি, তারা শান্তভাবে কাজ করে নিজেরাই খাবার ভোজন করুক।
- ২ থেসালনিকীয় ৩:১৩আনু. ৫৪ খ্রিস্টাব্দ
আর, হে ভাইয়েরা, তোমরা সৎ কাজ করতে হতাশ হয়ো না।
- ২ থেসালনিকীয় ৩:১৪আনু. ৫৪ খ্রিস্টাব্দ
আর যদি কেউ এই চিঠির মাধ্যমে বলা আমাদের কথা না মানে, তবে তাকে চিহ্নিত করে রাখ, তার সঙ্গে মিশো না,
- ২ থেসালনিকীয় ৩:১৫আনু. ৫৪ খ্রিস্টাব্দ
যেন সে লজ্জিত হয়; অথচ তাকে শত্রু না ভেবে ভাই বলে চেতনা দাও।
- ২ থেসালনিকীয় ৩:১৬আনু. ৫৪ খ্রিস্টাব্দ
¶ আর শান্তির প্রভু নিজে সবদিন সর্বপ্রকারে তোমাদেরকে শান্তি প্রদর্শন করুন। প্রভু তোমাদের সবার সহবর্ত্তী হোন।
- ২ থেসালনিকীয় ৩:১৭আনু. ৫৪ খ্রিস্টাব্দ
এই মঙ্গলবাদ আমি পৌল নিজ হাতে লিখলাম। প্রত্যেক চিঠিতে এটাই চিহ্ন; আমি এই রকম লিখে থাকি।
- ২ থেসালনিকীয় ৩:১৮আনু. ৫৪ খ্রিস্টাব্দ
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সবার সঙ্গে থাকুক।
- ১ তিমথীয় ১:১আনু. ৬৫ খ্রিস্টাব্দ
¶ পৌল, আমাদের ঈশ্বরের আজ্ঞা অনুসারে এবং উদ্ধারকর্তা খ্রীষ্ট যীশু যাঁর উপরে আমাদের আশা, তাঁর আদেশে খ্রীষ্ট যীশুর প্রেরিত,
- ১ তিমথীয় ১:২আনু. ৬৫ খ্রিস্টাব্দ
বিশ্বাস সম্বন্ধে আমার প্রকৃত পুত্র তীমথিয়র প্রতি পত্র। পিতা ঈশ্বরও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু, অনুগ্রহ, দয়া ও শান্তি তোমায় দান করুন।
- ১ তিমথীয় ১:৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ
¶ মাকিদনিয়াতে যাবার দিনের যেমন আমি তোমাকে অনুরোধ করেছিলাম যে, তুমি ইফিষে থেকে কিছু লোককে এই নির্দেশ দাও, যেন তারা ভুল শিক্ষা না দেয়,
- ১ তিমথীয় ১:৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ
এবং গল্প ও বড় বংশ তালিকায় মনোযোগ না দেয়, [যেমন এখন করছি]; কারণ এই বিষয়গুলো বরং ঝগড়ার সৃষ্টি করে, ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কাজ বিশ্বাস সম্বন্ধীয়, যা এই বিষয়কে উত্পন্ন করে না।
- ১ তিমথীয় ১:৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কিন্তু সেই আদেশের উদ্দেশ্যে হল ভালবাসা, যা শুচি হৃদয়, সৎ বিবেক ও প্রকৃত বিশ্বাস থেকে উৎপন্ন;
- ১ তিমথীয় ১:৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কিছু লোক এই আসল বিষয় থেকে সরে গিয়ে নিজেদের মনগড়া বাজে কথাবার্তায় ভ্রান্ত হয়ে বিপথে গেছে।
- ১ তিমথীয় ১:৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ
তারা ব্যবস্থা গুরু হতে চায়, অথচ যা বলে ও যার বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলে, তা বোঝে না।
- ১ তিমথীয় ১:৮আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কিন্তু আমরা জানি, ব্যবস্থা ভাল, যদি কেউ ব্যবস্থা মেনে তার ব্যবহার করে,
- ১ তিমথীয় ১:৯আনু. ৬৫ খ্রিস্টাব্দ
আমরা এও জানি যে, ধার্ম্মিকের জন্য নয়, কিন্তু যারা অধার্ম্মিক ও অবাধ্য, ভক্তিহীন ও পাপী, অসৎ ও অপবিত্র, বাবা ও মায়ের হত্যাকারী, খুনি,