circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ১ তিমথীয় ১:১০আনু. ৬৫ খ্রিস্টাব্দ
ব্যভিচারী, সমকামী, যারা দাস ব্যবসার জন্য মানুষ চুরি করে, মিথ্যাবাদী, যারা মিথ্যা শপথ করে, তাদের জন্য এবং আর যা কিছু সত্য শিক্ষার বিপরীতে, তার জন্যই ব্যবস্থার স্থাপন করা হয়েছে।
- ১ তিমথীয় ১:১১আনু. ৬৫ খ্রিস্টাব্দ
এই শিক্ষা পরম ধন্য ঈশ্বরের সেই মহিমার সুসমাচার অনুযায়ী, যে সুসমাচারের ভার আমাকে দেওয়া হয়েছে।
- ১ তিমথীয় ১:১২আনু. ৬৫ খ্রিস্টাব্দ
¶ যিনি আমাকে শক্তি দিয়েছেন, আমাদের সেই খ্রীষ্ট যীশুর ধন্যবাদ করছি, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তাঁর সেবায় নিযুক্ত করেছেন,
- ১ তিমথীয় ১:১৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ
যদিও আগে আমি ঈশ্বরনিন্দা করতাম, অত্যাচার ও অপমান করতাম; কিন্তু দয়া পেয়েছি, কারণ আমি না বুঝেই অবিশ্বাসের বশে সেই সমস্ত কাজ করতাম;
- ১ তিমথীয় ১:১৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কিন্তু আমাদের প্রভুর অনুগ্রহ, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস ও প্রেমের সঙ্গে, অনেক বেশি উপচিয়ে পড়েছে।
- ১ তিমথীয় ১:১৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ
এই কথা বিশ্বস্ত ও সম্পূর্ণভাবে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের উদ্ধার করার জন্য জগতে এসেছেন; তাদের মধ্যে আমি সবথেকে বড় পাপী;
- ১ তিমথীয় ১:১৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কিন্তু আমি এই জন্য দয়া পেয়েছি, যেন যীশু খ্রীষ্ট আমার মত জঘন্য পাপীর জীবনে তাঁর দয়াকে অসীম ধৈর্য্যকে প্রকাশ করেন, যেন আমি তাদের আদর্শ হতে পারি, যারা অনন্ত জীবনের জন্য তাঁকে বিশ্বাস করবে।
- ১ তিমথীয় ১:১৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ
যিনি যুগপর্য্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগপর্য্যায়ের যুগে যুগে তাঁর সমাদর ও মহিমা হোক। আমেন।
- ১ তিমথীয় ১:১৮আনু. ৬৫ খ্রিস্টাব্দ
আমার সন্তান তীমথি, তোমার বিষয়ে পূর্বের সমস্ত ভাববাণী অনুসারে, আমি তোমাকে এই আদেশ দিচ্ছি, যেন তুমি তার গুনে উত্তম যুদ্ধ করতে পার,
- ১ তিমথীয় ১:১৯আনু. ৬৫ খ্রিস্টাব্দ
যেন বিশ্বাস ও শুদ্ধ বিবেক রক্ষা কর; শুদ্ধ বিবেক পরিত্যাগ করার জন্য কারো কারো বিশ্বাসের নৌকা ভেঙে গেছে।
- ১ তিমথীয় ১:২০আনু. ৬৫ খ্রিস্টাব্দ
তাদের মধ্যে হুমিনায় ও আলেকসান্দরও আছে; আমি তাদেরকে শয়তানের হাতে সমর্পণ করলাম, যাতে তারা উচিত শিক্ষা পায় ও ঈশ্বরের নিন্দা করার সাহস আর না পায়।
- ১ তিমথীয় ২:১আনু. ৬৫ খ্রিস্টাব্দ
¶ আমার প্রথম অনুরোধ এই, যেন সমস্ত মানুষের জন্য, বিনতি, প্রার্থনা, অনুরোধ এবং ধন্যবাদ করা হয়;
- ১ তিমথীয় ২:২আনু. ৬৫ খ্রিস্টাব্দ
[বিশেষ করে] রাজাদের ও যারা উঁচুপদে আছেন তাদের সকলের জন্য; যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও স্থিরভাবে নিশ্চিন্তে ও শান্তিতে জীবন যাপন করতে পারি।
- ১ তিমথীয় ২:৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ
এটা আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের কাছে ভাল ও গ্রহণযোগ্য বিষয়;
- ১ তিমথীয় ২:৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ
তাঁর ইচ্ছা এই, যেন সমস্ত মানুষ পরিত্রান পায়, ও সত্যকে জানতে পারে।
- ১ তিমথীয় ২:৫আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কারণ একমাত্র ঈশ্বর আছেন; ঈশ্বরের ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি খ্রীষ্ট যীশু,
- ১ তিমথীয় ২:৬আনু. ৬৫ খ্রিস্টাব্দ
তিনি সবার মুক্তির মূল্য হিসাবে নিজেকে উৎসর্গ করলেন; এই সাক্ষ্য সঠিক দিনের দেওয়া হয়েছে;
- ১ তিমথীয় ২:৭আনু. ৬৫ খ্রিস্টাব্দ
আমি এই জন্যই প্রচারক ও প্রেরিত হয়ে নিযুক্ত হয়েছি; সত্যি বলছি, মিথ্যা বলছি না; বিশ্বস্তে ও সত্যে আমি অযিহুদিদের শিক্ষক।
- ১ তিমথীয় ২:৮আনু. ৬৫ খ্রিস্টাব্দ
তাই আমার ইচ্ছা এই, সমস্ত জায়গায় পুরুষেরা রাগ ও তর্ক বিতর্ক বাদ দিয়ে পবিত্র হাত তুলে প্রার্থনা করুক।
- ১ তিমথীয় ২:৯আনু. ৬৫ খ্রিস্টাব্দ
একইভাবে মহিলারাও নিজেদের ভদ্র ও শোভনীয় পোশাকে নিজেদের সাজিয়ে তুলুক; যেন শৌখিন বেণী করে চুল না বাঁধে ও সোনা, মুক্ত বা খুব দামী পোশাক দিয়ে নিজেদের না সাজায়,
- ১ তিমথীয় ২:১০আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কিন্তু ঈশ্বর ভক্তিই মহিলাদের প্রকৃত অলংকার তাই তারা ভাল কাজে নিজেদের প্রকাশ করুক।
- ১ তিমথীয় ২:১১আনু. ৬৫ খ্রিস্টাব্দ
মহিলারা সম্পূর্ণ সমর্পিত ভাবে নীরবে শিক্ষা গ্রহণ করুক।
- ১ তিমথীয় ২:১২আনু. ৬৫ খ্রিস্টাব্দ
আমি উপদেশ দেওয়ার কিম্বা পুরুষের উপরে অধিকার করার অনুমতি স্ত্রীকে দিই না, কিন্তু নীরব থাকতে বলি।
- ১ তিমথীয় ২:১৩আনু. ৬৫ খ্রিস্টাব্দ
কারণ প্রথমে আদমকে এবং পরে হবাকে সৃষ্টি করা হয়েছিল।
- ১ তিমথীয় ২:১৪আনু. ৬৫ খ্রিস্টাব্দ
আর আদম প্রতারিত হলেন না, কিন্তু স্ত্রী প্রতারিতা হয়ে পাপ করেছিলেন।